মারেফতের গোপন কথা ॥ ১৯৭ এবং এই বিশেষ বিষয়টি নিয়ে পপ্তিতে পঞ্জিতে তর্কযুদ্ধ অনেক হয়েছে এবং এখনো হচ্ছে । জানি না এরকম ফতোয়ার মত পুরাতন ফতোয়া হয়ে যায় কিনা । “ইহা হারাম" বলা এবং ইহা পছন্দ করি না' বলার মাঝে কিন্তু বিরাট পার্থক্য থেকে যায়। পছন্দ হয় না তাই করিনা বলার মাঝেও একটি নমনীয় ভাব থেকে যায়, কিন্ত একদম হারাম বলার মাঝে থাকে কঠিন নিষ্ঠুরতা । কারণ, সমস্ত কোরানের মধ্যে গান-বাদ্যের বিরুদ্ধে একটি কথাও বলা হয়নি। পক্ষ এবং বিপক্ষের কিছু হাদীসের দ্বারা কি এরকম কঠিন হয়ে যাওয়া মানায়? হয়তো এমনো তো হতে পারে যে, রেডিও, টেপ, টেলিভিশন আর ভি সি আর-এর যুগে বসে আপনার প্রিয় ছেলে-মেয়েরা আপনার ফতোয়া শুনে চুপ করে নাও থাকতে পারে। একটা সুন্দর কথার প্রচলন আছে। সে কথাটি হল, যে গাছে ফল ধরে সে গাছেই বাচ্চারা টিল ছুঁড়ে আর যে গাছে ফল ধরে না সে গাছ যত সুন্দরই হোক না কেন বাচ্চারা টিল ছুঁড়ে না। আটরশির পীর সাহবের নাম খুব বেশি হয়েছে এবং ভক্তের সংখ্যাও বেশি এবং এত বড় আকারের ওরশ বোধহয় বাংলাদেশে তো দূরের কথা এক আজমীর ছাড়া আর পৃথিবীর কোথাও হয় কিনা অধম লিখকের জানা নেই। তাই কিছু বাচ্চামার্কা আরবী জানা পন্তিতদের গোস্বাটা আটরশির পীর সাহেবের উপর একটু বেশি। তারা অনেক ধরনের টিল ছুঁড়তে শুরু করেছেন অনেক আগেই । অনেকে আবার নুতন ধরনের একটি গালি আবিষ্কার করেছেন । অথচ সেই আবিষ্কারের অসারতা যে কত খেলো ধরনের! আর সেটি হল যে, আটরশির পীর সাহেব অনেক জ্বীন পালন করেন। যদি অধম লিখক প্রশ্ন করে যে, ধরে নিলাম আট রশির পীর সাহেব জ্বীন পালন করেন, তাহলে কি এমন দোষটা তিনি করে ফেললেন। যদি বলি যে হযরত দাউদ (আঃ) এবং হযরত সোলায়মান (আঃ) অনেক জ্বীন পালতেন এবং এই বিষয়টি সবারই জানা থাকার কথা । তাহলে এত বড় বড় দুইজন নবীর জ্বীন পালন করার বিষয়টি হাসিমুখে মেনে নিতে পারছেন আর আটরশির পীর সাহেবের বেলায় যত গোস্বা আর অপবাদ। আটরশির পীর সাহেবকে পছন্দ হয় না ভাল কথা, তাই বলে কি তার নামে মিথ্যা অপবাদ ছড়ানো উচিত মনে করেন। আপনার মিলানো হিসাবের অঙ্কটিতে আটরশির পীর সাহেবকে মিলাতে কষ্ট হচ্ছে বলে বুঝি যা-তা মন্তব্য করে বসবেন? পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজের ভাল ছাড়া আর কারো ভালোটা দেখতে পারে না। আপনি একটু লক্ষ করলে এরকম মানুষ অনেক পাবেন। অধম লিখকের গ্রামে বাস করেন একজন ভদ্রলোক । আমি তাকে জীবনেও কাউকে ভাল বলতে শুনিনি । খুব লক্ষ্য করে কৌতুহল নিয়ে বসে বসে তার কথা শুনতাম । অনেক সময় শরীর রি রি করে উঠতো । একদিন সহ্য করতে না পেরে বলেই ফেললাম, আপনার চোখে কি ভাল মানুষ ধরা পড়েনি? সোজা উত্তরটি হল, হ্যা ধরা পড়েছে মাত্র একজন, আর সেটা হল আমি নিজে । পরে জানতে পারলাম উনার এক নিকট আত্মীয়ের জমি জাল দলিল করে উনি হজম করে ফেলেছেন এবং সেই আত্মীয় লজ্জায় আর আদালতের দরজায় পা রাখেননি । তাই বলতে ইচ্ছে করে, ভবের নাট্যশালায় মানুষ চেনা যত সহজ তত সহজ নিজেকে চেনা নয়। বাক্যটি যদি এরকম হত, ভবের নাট্যশালায় নিজেকে চেনা দায়'রে তাহলে কেমন হত? আপনাদেরকে একটি মজার খবর শুনাতে চাই । অনেকেই হয়তো জানেন এবং বলতেও শুনেছেন যে, মানুষের দ্বারা রচিত হয়েছে আর একটি কোরান । আল্লাহর বাণী কোরানের নাম সবাই জানেন, কিন্তু মানুষের রচিত কোরানের নামটি কিন্তু সবাই একবাক্যে মেনে নিয়েছেন এবং বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের মুসলমানরা । আর দুনিয়ার প্রায় বারআনি মুসলমানই হল সুমি জামাতের আর বাকি ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।