Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৯৬ পীর-ফকিরদের দর্শনজনিত প্রভেদ আমাদের ধর্ম-দর্শনের মধ্যে যারা মারেফতগন্থী তাদের মাঝেও আপনি অনেক প্রকার অঙ্কের মিলানো হিসাব অবশ্যই পাবেন। যেমন ধরুন, মারেফতপহ্থীদের মধ্যে একটা অতি সাধারণ অঙ্কের মিলানো হিসাব দেখতে পাই । একদল মারেফতগন্থীরা গান-বাদ্যকে ইবাদতের একটি বিশেষ মাধ্যম হিসাবে তাদের হিসাবের অঙ্কে মিলিয়ে নেওয়া হয়েছে । যেমন ধরুন চিশতীয়া তরিকার বেশিরভাগই, তবে সবাই নয়। অনেক চিশতীয়া তরিকার অনুসারীরা গান বাদ্যকে তাদের হিসাবের অঙ্কে অপছন্দ করেন এবং ইহাকে গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা করেছেন। অথচ চিশতীয়া তরিকা বলতেই সঙ্গীতের মাধুর্ষের খসবু পাবার কথা । বাংলাদেশে এবং এর বাইরে অনেক চিশতীয়া তরিকার অনুসারী পাবেন যারা গান-বাদ্যকে মোটেই পছন্দ করেন না। আবার যে তরিকায় গান-বাদ্যের প্রশ্নটি অবান্তর করে রাখা হয়েছে সেই সব তরিকার অনেক অনুসারী পাবেন যারা গান বাদ্যকে ইবাদতের একটি সর্বপ্রধান অঙ্গরূপে মনে করেন। যেমন ধরুন, বিখ্যাত সুরেশ্বরের ওরশে গেলেই বুঝতে পারবেন যে তারা নকশেবন্দীয়া এবং মুজাদেদীয়া তরিকার অনুসারী হয়েও গান-বাদ্যকে ইবাদতের একটি অংশরূপে গ্রহণ করা হয়েছে। অধম লেখকের জানামতে পৃথিবীতে যত ওরশ পালন করা হয় তার মধ্যে সুরেশ্বরের ওরশটিতে পাবেন একটি আশ্চর্য রকম ব্যতিক্রম, আর সেটি হল অবাক করে দেওয়া পাচটি অপূর্ব খুব বড় বড় অতি পুরাতন কারুকার্য খচিত আশা, যাকে আমরা লাঠি বলি। সেই লাঠিগুলোর পা হতে মাথা পর্যন্ত বিভিন্ন ধাতুতে তৈরী অতি সুক্ম কারুকার্ষে পরিপূর্ণ এবং প্রধান ওরশের দিনে মাগরিবের আজানের পর পরই বের করা হয়। এত লম্বা এত অদ্ভুত সুন্দর পাঁচটি আশা তথা লাঠি আমার জীবনেও দেখিনি । আজমীরে খাজাবাবার মাজারে দুইটি আশা দেখার ভাগ্য আমার হয়েছে, কিন্তু লম্বায় এবং কারুকার্ষের মহিমায় এই পাচটির সঙ্গে জাগতিক দৃষ্টির মাপকাঠিতে তুলনা হয় কিনা উহা চোখে দেখলেই পাঠক পরিষ্কার বুঝতে পারবেন । সুরেশ্বরের আদি পীর যিনি, তিনি হলেন বাবা জান শরীফ । অবশ্য এই নাম তার পীর সাহেব দিয়েছেন। উনার আসল নাম হল হযরত আমদ আলী । উনার পীর সাহেব কলিকাতার মানিকতলার বিখ্যাত হযরত সুফি ফতে আলী শাহ। হযরত সুফি ফতেহ আলী শাহ সাহেবের অনেক খলিফা ছিলেন। তার মধ্যে অপর দুজন বিখ্যাত খলিফার নাম উল্লেখ করলাম। একজন হলেন ফুরফুরা শরীফের হযরত মাওলানা আবু বকর সিদ্দীক এবং অপরজন হলেন পাবনার এনায়েতপুরের হযরত মাওলানা ওয়াজেদ আলী শাহ। হযরত ওয়াজেদ আলী শাহ-এর খলিফা হযরত ইউনুস শাহ সাহেব এবং উনার দু জন বিখ্যাত খলিফাদের মধ্যে একজন হলেন আটরশীর পীর সাহেব এবং চন্দ্র পাড়ার পীর সাহেব । এতগুলো কথা বলার একটি বিশেষ উদ্দেশ্য আছে বলেই বলতে হল । আর সেই বিশেষ উদ্বেশ্যটি হল, এদের ওরশে অথবা এদের যে কোন মাহফিলে গান-বাদ্য করা হয় না এবং গান- বাদ্যকে ইনারা ইবাদতের একটি বিশেষ অঙ্গ বলে হয়তো মেনে নেন না অথবা জায়েজ তথা বৈধ বলে হয়তো গণ্য করেন না। অথচ একই তরিকার একই পীরের মুরীদ হয়েও বাবা জান শরীফ শাহ সাহেব গান-বাদ্যকে খুবই পছন্দ করতেন । যার দরুন অনেক আরবী ভাষা জানা পঞ্জিতেরা সব পীর সাহেবদের সমালোচনা করলেও সুরেশ্বরের ওরশের কথা শুনলে তেলে-বেগুনে জ্বলে উঠেন। এখানে বিশেষ করে বাংলাদেশে অনেক আরবীজানা পঞ্জিতেরা গান-বাদ্যকে হারাম মনে করেন এবং যারা গান-বাদ্য করেন অথবা শোনেন তাদের বিবি তালাক হয়ে যাবার ফতোয়াও মাঝে মধ্যে শোনা যায় ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।