Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৯৫ হাদীস হাসিমুখে গ্রহণ করেন কিন্তু মাওলা আলী বাদে অন্য তিন খফিলার মর্যাদার হাদীসগুলো গ্রহণ করতে রাজি থাকা তো দুরের কথা কল্পনা করাটাও পাপ মনে করেন। কেবল ধর্ম-দর্শনের প্রশ্নেই চিন্তাধারার একটা মিলানো হিসাবের অঙ্কটি একতরফাভাবে চাপিয়ে দিয়ে বাহবা কুড়ালে কিন্তু অন্যায় হবে। যে কোন ধর্ম, দর্শন, সাহিত্য, এতিহাসিক তথা রাজনৈতিক ভাষ্য তথা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মিলানো হিসাবের অঙ্কটির আগমন অবশ্যই পাবেন। আত্মবিরোধের ঝুড়ি বলেও যদি আপনি অন্যের মিলানো হিসাবের অঙ্কটিকে গাল দেন অথবা বুঝিয়ে দেন তবু সে তা মেনে নেবে না এবং এক কথায় সবাই মানতে চাইবে না। এদের সবাইকে গালে চড় মেরে বুঝিয়ে দিতে পারে মাত্র দুটো বিষয়। একটি হল বিজ্ঞান এবং ইহাই সর্বপ্রধান এবং অপরটি হল মারেফতের গোপন জ্ঞান অর্জনকারী পীর-ফকিরেরা । কিন্তু এঁদের প্রভাবটা সবার উপর ছায়াপাত করতে চাইলেও গ্রহণ করার সাহস থাকে হাতে গোণা কিছু লোকের মধ্যে । কারণ, এরা মাছ ধরার আগ্রহ দেখায়, কিন্তু যদি মাছ না ধরা যায় অথবা না পাওয়া যায় তার জন্য পানিতে নামতে চায় না। ফটকা বাজারের মাল কেনা-বেচার মত এরা পীর-ফকিরদের বিশ্বাস করে । আকাঙক্ক্ষিত কিছু না পেলে সার্বজনীন একটি বিশেষণ জুড়িয়ে দিতে কার্পণ্য করে না আর সেই বিশেষ বিশেষণটির নাম হল ভগ্ত তথা অগ্ততে ভ নেই তথা ডিমটি ভাঙলে কিছু পাবেন না। দেখতে আপনি ডিম কিন্তু ভেতরে কিছু নাই। মানে আপনি তখন ভণ্ড অমুক ভণ্ড তমুক। একটু যদি তলিয়ে দেখি তবে কি এই পৃথিবীতেই বাস করা মানুষগুলোর বেশীরভাগই সেরকম ডিম নয়, যাদের ভাঙবার সাহস নেই। আমি অধম লেখক সাহেব যে একেবারে তুলসীপাতা ধোয়া জল সেটা কুক্ষণেও বলতে চাই না, তবে হিসাব মিলানো একটি অঙ্কের ডিম যে এতে কি সন্দেহ আছে? আর সেই ডিমটি না ভাঙ্গার অনুরোধ রইলো । কারণ, কি যে পাবেন তা তো বুঝাই যায়। খৃষ্টান ধর্মের অনুসারীদের মাঝে ধর্ম-দর্শনের বেশ কয়টি অঙ্ক আছে। একটি অস্কের যোগফল হল যত নবী-রসুল এসেছেন তাদের মধ্যে যীশু তথা ঈসা নবী হলেন সর্বশ্রেষ্ঠ এবং সবাইকে বাদ দিয়ে একমাত্র তাকেই মেনে নিতে হবে এবং ইহার অন্যথা হলে পাপ হবে। এখন যিনি খুষ্টানের ঘরে জন্মগ্রহণ করেছেন এবং সেই জন্মসূত্রে পাওয়া মতবাদই গ্রহণ করা অত্যন্ত স্বাভাবিক এবং সাধারণ কথা । অন্য ধর্মের বিচার বিশ্লেষণ করতে গেলেও নিজের হিসাবের মিলানো অঙ্কটি কিন্তু “মন মে শেখ ফরিদ বগল মে ইট এর মত বহাল তবিয়তে থাকতেই হবে। আপনি ইহুদি, বৌদ্ধ, হিন্দু অথবা মুসলমান বলে খৃষ্টানদের উপর লিখিত কথা কয়টি পড়ে দাত বার করতে চাইবেন অথবা মুচকি হাসতে চাইবেন, কিন্তু ভুলেও এমন মহান কাজটি করে বসবেন না। কারণ, আমাদের এই মুচকি হাসাহাসির মধ্যে সত্য নামক মহাপুরুষটিকে ধরতে ভীষণ কষ্ট হয়, বিশেষ করে এ বিংশ শতাব্দীর যুগে এই ভীষণ কষ্টের সুযোগটিকে কোলে তুলে নিল একমাত্র ধূর্ত শিয়াল পণ্ডিত। সেই ধূর্ত শিয়ালের অপর নামই হল কমিউনিজম, যাকে আমরা বলি মানুষকে জানোয়ার বানানোর সর্বশ্রেষ্ঠ বিদ্যা । আমরা লাফালাফি করে ধর্মে পরীক্ষার পানিকে এমনই ঘোলা করে ফেলেছি যে, জানোয়ার বানাবার বিদ্যা কমিউনিজম ইনটেলেকচুয়াল মানুষগুলোকে ধরে জানোয়ারের পোশাক পরিয়ে দিচ্ছে, আর তারই পরিণতি এই বিংশশতাব্দী। একটি কথা এই অধম লেখক ঘোষণা করতে চায় আর সেটা হল, কমিউনিজম আজ হয়তো নতুন পোশাকের ফ্যাশনের মত লোভনীয়, কিন্তু ছুঁড়ে ফেলে দিতে বেশি সময় লাগবে না। কারণ, একটি ইতিহাস তৈরী হতে সময়ের প্রয়োজন এবং সময়ই একদিন এর অসারতার গোমর ফাক করে দেবেই। কারণ কমিউনিজমের ভেতর অভ্যন্তরীণ কোন সত্য নেই এবং এই নেইটার ধরা পড়তে সময়ের ইতিহাস একদিন জানিয়ে দেবে সবাইকে । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।