Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৯৩ অলী। এরকম ওয্তাদ মার্কা পীর-অলী বাজারের যেখানে, সেখানে হর-হামেশা পাওয়া যায় । আসলে এরা অহাবী মতবাদের গুপ্তচর বললেই ভাল মানায় । আহলে সুনাতুল জামাতের ভেতর গুগ্চরের মত গোপনে প্রবেশ করে আহলে সুন্নাতুল জামাতের দর্শনকে হালকা ও খেলো করে দেবার একটি প্রচেষ্টা বলা যায়। তবে এদের আসল চেহারা ও রূপ ধরা পড়ে যেতে আর বেশি বাকী নেই। কারণ, ঢাকা ও চট্টগ্রামে আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তবে সংখ্যায় অতি নগণ্য । আল্লাহর পীর-অলীরা যেহেতু আল্লাহর বিশেষ রহমতপ্রাপ্ত রহীমরূপী দান করেন এবং এই দানের যেহেতু কোন শর্ত নেই, যেহেতু এই দান আল্লাহ যাহাকে খুশী তাহাকেই করেন সেই হেতু আল্লাহর পীর-অলীরা আমাদের মত দশের মধ্যে একজন নন। তারা হলেন আমাদের মত দশের বাহিরে সম্পূর্ণ আলাদা এগারো । সেরকম বিজ্ঞানের বেলাতেও এ একই কথা খাটে। এডিসন, আইনস্টাইন আর বিয়ার্ড বিজ্ঞানীরা বিজ্ঞানের ছাত্র হয়েও তারা দশের বাহিরে এগারো । কারণ, পৃথিবীর কথা বাদই দিলাম আমাদের অতিক্ষুদ্র বাংলাদেশেই বিজ্ঞানের ছাত্র অনেক আছে, কিন্তু বিজ্ঞানী কয়জন পাওয়া যায়। রূপ-দর্শনে বিভিন্নতা থাকবেই । কারণ, রূপ মূলে এক হলেও ভ্তরভেদে অনেক । এক এক রূপের স্তরে এক-একজন অবস্থান করার দরুন ভাবের বিভিন্রতা লাভ করা অতি সাধারণ কথা, কিন্তু এই বিভিন্নতার মধ্যেই মারেফতপনহ্থীরা অনেক সময় খেই হারিয়ে ফেলে এবং ভাবের ভাষাগুলোর মধ্যে এমন তালগোল পাকিয়ে ফেলে যে এর গোলকধাধা হতে বেরিয়ে আসা অনেকের পক্ষে হয়ে পড়ে কষ্টকর এবং ইহাও নিতান্ত স্বাভাবিক ব্যাপার । কারণ, মানুষের ম্বভাবও অনেকটা তাই । একটু ভাব যদি তার ,নোমত পছন্দ হয়ে যায় তবে আর যত সুন্দর ভাবই হোক না কেন অথবা তার ভাব হতে অনেক উচুন্তরের ভাবই হোক না কেন, উহা গ্রহণ করা অথবা উহা কেমন সেই প্রশ্ন এবং উত্তর খোজার আগ্রহটুকুও অনেক সময় দেখা যায় না। কারণ, তার ভাবের একটা মিলানো হিসাবের অঙ্ক অনেক আগেই করে রাখা হয়েছে এবং সেই হিসাবের অঞ্কটি বাদ দিয়ে আর একটি হিসাবের নতুন অঙ্ক করতে ইচ্ছা বা আগ্রহ প্রায় লোকেরই থাকে না। বরং সেই নতুন উন্নতমানের হিসাবের অন্ককে ভুল প্রমাণিত করার জন্য উঠে-পড়ে লেগে যায় এবং এরই ফলে তৈরী হয় নিজেদের মধ্যে মতভেদ এবং এই মতভেদ অবশেষে জন্ম দিয়ে ফেলে মনের অজান্তে বিভিন্ন দল । ইহা এক ধরণের নোংরামি, কিন্ত আশ্চর্যের বিষয় হল এই যে, এই নোংরামিটাকেই প্রচার করা হয় সার্বজনীনতার নামে । উনারা কত বড় সার্বজনীন উহা ইনাদের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন নোংরামির দুর্ঘদ্ধ । এরা অনেক সময় এমন ভয়ঙ্কর স্পর্ধা করে থাকে যে, তাদের হিসাবের অঙ্কটিতে যদি কোরান-হাদীসের বাণীগুলোর সঙ্গে অমিল দেখা দেয় তখন মহাচিন্তায় পড়ে যায়। হিসাব মিলানোর জন্য চলে গৌজামিল। গৌজামিল যাতে ধরা না পড়ে তার জন্য কতরকমের যে ব্যাকরণের মার প্্যাচের দোহাই দেওয়া হয় তা দেখলেই আপনি রীতিমত হিমশিম খেয়ে যাবেন । যদি ব্যাকরণেও মিলাতে না পারে তা হলেও রেহাই নেই । হিসাব তার মিলাতেই হবে । তাই কোরানে উল্লেখিত কোরান শব্দটি কোরান অর্থে না ধরে সালাত অর্থ করতে হবে । কি চমৎকার আবিষ্কার। কোরানকে বুঝতে হবে সালাত । পানিকে দুধ মনে করার মত। না হলে উনাদের হিসাব মিলে না। পৃথিবীর এই রঙ্গমঞ্চের সব ছ্থানে সব বিদ্যায় মনে হয় এরকম হিসাবের বাহার কম-বেশি দেখা যায়। কোরানের হিসাব মিলাতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয় একান্ত বাধ্য হয়ে। কারণ, কোরানকে তো গালাগালি দেবার কোন উপায় নেই। কিন্তু যত গালাগালি হজম করতে হয় হাদীসের । হাদীস বেচারাকে যে কত প্রকার কুৎসিত গালাগালি সহ্য করতে হয় তা বোধ হয় অনেকেরই জানার কথা । হিসাবের অঙ্কে হাদীসটি না মিললে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।