মারেফতের গোপন কথা ॥ ১৯১ কল্পনা নিয়ে বোকার মত হা করে থাকলে বৈষম্যের বিশ্রী কলহের অবসান হবে না। আর আল্লাহও সাম্যবাদ দাওয়াত খাওয়া মিষ্টির বাসনখানা হাতে তুলে দেবেন না। কোরানের তফসীর শুধু কালির আকা কাগজে রেখে দিলেই তফসীর হয় না। কোরান তফসীর তখনই হয় যখন মানুষ তার নিজের জীবনটাকে তফসীর করতে পারে । জেহাদী এঁক্যের আদর্শে অটুট ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হয়ে হানবে আঘাতের পর আঘাত। যখন যখন মানুষ কারবালার হযরত হুসায়েনের আদর্শকে বুকে ধারণ করে শোষক আর শোষণের বিরুদ্ধে বিরামবিহীন সংগ্রাম চালিয়ে যাবে, সেদিন পৃথিবীর বোবা ভাষা শোষিতদেরকে বলে দেবে, এরই নাম শোষণের বিরুদ্ধে ইসলামী জেহাদ। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার বাস্তব প্রতিফলন হল একটি অবশ্য পালনীয় খণ্ড অঙ্গ অর্থাৎ প্রয়োজনীয় সব কয়টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ অর্থাৎ পুরোটা নয় তথা অখণ্ড নয়। যদিও ইসলামের মূল দৃষ্টিভঙ্গির দর্শনে বন্তবাদের স্থানকে অতি তুচ্ছরূপে পরিগণিত করেও তুচ্ছতার মামুলি লেবেল এটি দেয়নি । তার প্রধান কারণ হল, মানুষকে যত উপদেশ আর আদেশই দেওয়া হোক না কেন, মানুষ স্বভাবতই বন্তবাদের সঙ্গে সাংঘাতিকভাবে জড়িয়ে আছে। বন্তর মাঝেই মানুষের বিচরণ, স্থিতি এবং অবগাহন । তাই তাহার প্রতি তাচ্ছিল্যের দৃষ্টি প্রদর্শনের উপদেশগুলো প্রায়ই বেকার হয়ে পড়ে । বস্তুর উর্ধে বন্ততে বাস করে চিন্তা করা প্রায় বেশিরভাগ মানুষের পক্ষে একপ্রকার অসম্ভব, তাই ইসলামের দেওয়া বন্তবন্টনের সঙ্গে নিজের চিন্তাধারাকে রাঙিয়ে নিতে বলা হয়েছে । একটি উপদেশ চরম এবং অপরটি হল মধ্যম এবং সাধারণটি হল সবার জন্য দলগতভাবে প্রযোজ্য । আসলে সত্যি বলতে কি ইসলামের দর্শন এসবের অনেক উর্ধ্বে । মানুষ কি করে শ্রষ্টার নৈকট্য লাভ করতে পারে এবং এই নৈকট্য লাভই হল চরম পাওয়া এবং ইহাই ইসলাম । এই নৈকট্য লাভের সৌভাগ্য যাদের হয়েছে তাদের চিন্তাধারা ধরে বন্তবাদের চিন্তা এমনভাবে অবহেলিত হয়েছে যে, উহার অনেকে এঁতিহাসিক দৃষ্টান্ত পীর-অলীদের জীবনী পড়লে জলের মত পরিষ্কার হয়ে যায়। কারণ, বস্তুর ভাগ-বাটোয়ারা নিয়ে মানুষ এত উৎসাহ আর উদ্দীপনা প্রদর্শন করে যে, শত উপদেশের মাঝেও উহার গতি কলুষতার দিকে গড়িয়ে যেতে চায় জলের ধর্মের মত। প্রবৃত্তির ধর্ম আর জলের ধর্ম প্রায় একই ধারার মত, যদিও দৃশ্যত দুইটি পৃথক মনে হয়ে। বস্তুর প্রাচু্যতায় প্রবৃত্তির বন্ধনগুলো দৃঢ়তা প্রকাশ করে এবং ইহা নানারকম সামাজিক রোগের জন্ম দেয়। সেই রোগগ্ডলোর কয়টির নাম হলো স্বার্থপরতা, আমিত্ের দৃঢ়তা প্রকাশ, অহঙ্কার, তুচ্ছজ্ঞান করার পাশবিক প্রবৃত্তি, শোষিত মানুষের ফরিয়াদে পাথরের মত চরিত্রের কঠিনতা প্রকাশ পাওয়া, প্রতারণার চালবাজি উদ্ভব, অপরকে কি করে ঠেকানো যায় তার চিন্তা মনে মনে তৈরী করা । বন্যশক্তির প্রচণ্ড ঝড়ে কোমলতার গাছগুলো ভেঙ্গে পড়া ইত্যাদি যত রকম ভাষার গীথুনিতে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হোক না কেন তবু প্রবৃত্তির চাওয়ার শেষ হয় না। অনেকে মৃত্যুশয্যায় অবধারিত মৃত্যুর মুখোমুখি হয়েও 'আরো চাই, আরো যদি হত' এই আক্ষেপ আর হতাশা নিয়ে পৃথিবীর থেকে নেয় চিরবিদায়; যে চাওয়া চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েও চাওয়ার হাজার জিহ্বাগ্তলো লক লক করে গজিয়ে উঠে এবং মৃত্যুই ইহার উপসংহার টেনে দেয় আপসোসের ভাষায় । ইহাকেই কোরান হাবিয়াতে স্থিতিলাভ করবে বলেছে। কারণ, হাবিয়ার বৈশিষ্ট্য হল যে, এই জাহান্নামের তলা নেই অর্থাৎ ফেলে দিলে কেবল পড়তেই থাকবে । তলাতে অবশেষে আশ্রয় নিতে পারে না। কারণ, ইহার তলা থাকলে তো তলায় আশ্রয় নেবে। চাওয়ার যেমন তলা থাকে না, হাবিয়ারও তেমন তলা নেই। আক্ষেপের ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।