Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৯০ নিয়েছে। কর্ম হয়েছে তাদের ধ্যান। আবার ধ্যান হয় কর্মে রূপান্তর। বাতেন হয় জাহেরে আত্মপ্রকাশ । কারণ ইহকাল এবং পরকালের ভেদ তাদের ভেঙ্গে গিয়েছে । এরাই রসুলুল্লাহ সেঃ)-এর বর্ণিত পাচ শত বৎসর আগে বেহেস্তে প্রবেশ করার সুসংবাদপ্রাপ্ত গরীবের দল। এরা তথাকথিত দুনিয়ার বিচরণকারী বানিয়ে-নেওয়া দারিদ্র-গীড়িত গরীব নয়। তথাকথিত বানিয়ে-দেওয়া গরীবদের লক্ষ্য হল যাদের পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য আছে তাদের সেরকম সুখ-স্বাচ্ছন্দ্য দেওয়া হবে না বা পেতে পারে না। আমাদের মত গরীবদের দাবী হল, যাদের আছে তাদের সঙ্গে নিজেদেরও সমান আছে বলে স্বীকৃতি দেওয়া। আমরা 'নাই'- এর লাইনে থাকবো কেন? তাই আছে আর “নাই নিয়েই দুনিয়ার প্রায় সকল মানুষের মাঝে দ্বন্দ আর ঝগড়ার সৃষ্টি হয়। তাই এই 'আছে' আর “নাই'-এর দ্বন্দ- বৈষম্য আর ঝগড়ার চিরসুন্দর সমাধান ইসলামে দিয়ে রেখেছে সাম্যবাদের মাধ্যমে । সবাই সমানভাবে ভোগ করবে আল্লাহর দেওয়া এই পৃথিবীর সমস্ত ভোগ সম্পদ । তাই কিছু সংখ্যক আছে- ওয়ালাদের যেমন ইসলাম ঘৃণা করেছে তেমনি আবার নাই- ওয়ালা তথা বানিয়ে-দেওয়া গরীবদেরকে ঘৃণা করেছে। কারণ, দুটো পরস্পর বিরোধী নীতির বৈষম্য পৃথিবীর বুকে কখনোই সাধারণ শান্তি দিতে পারে না। এই দুটো শ্রেণীর রক্তক্ষয়ী সংগ্রাম যুগে যুগে মহাকালের ইতিহাসকে কলক্কিত করে রাখে বলে ইসলাম ঘোষণা করছে সাম্যবাদ তথা মানুষ একে অপরের ভাই । ইসলামের পার্থিব সম্পদবন্টনের বেলায় কেউ বড়ও নয় কেউ ছোটও নয়। সবাই সমান। উটের পিঠে মানুষ উমর ফারুক শুধু বসে যাবে না। রশি ধরে উট টেনে নিয়ে যাবে যে মানুষ তারও উটের পিঠে বসে যাবার সমান অধিকার আছে। এই গণসাম্যবাদই ইসলামের বজ্রকঠিন কণ্ঠের দৃপ্ত ঘোষণা । তাই ইসলাম পৃথিবীর অভাবী জনসাধারণকে সতর্ক করে দিয়েছে, তোমরা প্রথমে যারা অভাবী নয় তাদেরকে, তোমাদের অভাব ঘুচিয়ে দিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করার আহ্বান জানাও এবং তাতে যদি সাম্যপ্রতিষ্ঠার সাড়া তাদের কাছ থেকে না পাও তবে জোর করে তোমাদের হক আদায় কর তথা সাম্যবাদ প্রতিষ্ঠা কর। কারণ, তারা পৃথিবীর বুকে অভাবী মানুষকে ভাই বলে এক সারিতে দাঁড়াতে চায় না। তাই হে পৃথিবীর অভাবী জনতা, তোমরা জোর প্রতিবাদ কর, কঠিন হস্তে চেপে ধর লৌহ শপথ । সমুচিত শিক্ষা দাও ধনদাস, ধনলোভী আর পুঁজিবাদীদের । প্রতিবাদের রক্তপুভ্তক রচনা করে যাও, তবেই প্রতিবাদের প্রতিফল সাম্যবাদ প্রভাতের নবোদিত সূর্ধের আলো ছড়ানো মুখমগ্ল নিয়ে উকি দেবে। প্রতিবাদের কাগজ-পুস্তক রচনা করলে সাম্যবাদ শুধু কেদেই যাবে। বাস্তব পৃথিবীতে ফল হবে কাচকলা। ইসলাম সতর্ক করে দিচ্ছে, শুধু কলম দিয়ে কাগজের পাতায় ইটের প্রাসাদ বানালেই চলবে না। কারণ, কাগজে আকা ইটের প্রাসাদে চোখের ক্ষুধা মেটানো যায় কিন্তু তাতে থাকা যায় না। থাকার বানাতে হবে । না হলে প্রাসাদে থাকা স্বপ্নই থেকে যাবে। বাস্তবে আর তার রূপ নেবে না। ঠিক সেরকম কাগজের বই দিয়ে প্রতিবাদ করে সাম্য আসতে পারে না। কোরান শরীফে আল্লাহ আমাদেরকে যে সর্তক করে দিয়েছেন, আমরা যদি আমাদের জীবনব্যবস্থার পরিবর্তন করতে শত বাধা-বির অতিক্রম করে মানুষের মানবিক শাসন সাম্যবাদ প্রতিষ্ঠার তরে এগিয়ে না আসি, সংগ্াম যদি না করি, জেহাদী মনোবল নিয়ে মানুষের গড়া মেকী বৈষম্যের প্রাচীর লাথি মেরে ভেঙ্গে না দেই তবে আল্লাহ আমাদের জীবনব্যবন্থার কোনই পরিবর্তন করবেন না। আল্লাহকে অপবাদ দেবার সুযোগ আর এখানে রইলো না। আল্লাহ আমাদেরকে পরোক্ষভাবে পাশবিক শক্তিকে সমাজ হতে নির্মল করার তরে আপন পায়ে দীড়াতে বলেছেন। সমাজের মেকী বৈষম্য উচ্ছেদ করে সাম্য প্রতিষ্ঠার আশা আর ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।