Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৯ নান্তি থেকে স্বকীয়তার অস্তিত্ব । বর্ণহীনের রং। প্রকারহীনের আকার । পরিচয়হীনতা থেকে এর পরিচিতি । তাই এক-একটি স্বকীয়তার সুগন্ধী এক-এক রকম। পৃথিবী নামক দোকানে এদের পাওয়া স্বকীয়তা । তাই আসুন- আপনার দাওয়াত। ওরশের প্রচলিত নিয়ম সুরেশ্বরে পাবেন না কিছুই। পাবেন ব্যতিক্রম । দিন-রাত গানের আসর । কাওয়ালী, ফার্সী, উর্দু, ঠেট হিন্দি, বাউল, লালন, মুশীদি। আপনার স্বকীয়তার মনঃপুত না হলে ভুলেও কিন্তু আসবেন না। কারণ যুক্তির রাস্তার যেখানে শেষ প্রেমের নদীর সেখান থেকেই শুরু । সঙ্গীতের অনেক রূপ ও ঝংকারের এক অপুর্ব মহাসমারোহ সঙ্গীত আর গানের বিভিন্নতা দিয়ে শুরু হয় ওরশ পালনের পদক্ষেপ। শেষও হয় সঙ্গীত আর গানের মধ্য দিয়ে। লক্ষ লক্ষ ভক্তের 'আল্লাহু" বলে নেচে নেচে জিকির করার এত বড় বিশাল পরিবেশটা দেখার মত। লালন গীতি হতে শুরু করে হাফেজ সিরাজীর আর জালাল উদ্দীন রুমীর পীর-পুজার ফার্সী কাউয়ালী পর্যন্ত পাবেন। তবে অহাবী আর দেওবন্দী ফেরকার মুসলমান ভুলেও আসবেন না। কারণ, অহাবী এবং দেওবন্দী ফেরকার মতে আমাদের সুরেশ্বরের ওরশ সম্পূর্ণ নাজায়েজ ও বেদাত। সঙ্গীত আমাদের ধর্মবহির্ভীত না অন্তর্ভুক্ত এ বিষয়ের উপর আজও তর্ক-বিতর্কের শেষ হয়নি। তবে ইসলামের কয়টি দল সঙ্গীতকে একদম হারাম বলে মন্তব্য করতেও দ্বিধা করেনি । এমনকি বিবি তালাকের ফতোয়া পর্যন্ত দেওয়া হয়েছে তাদেরকে যারা সঙ্গীত ভালবাসেন । অথচ অবাক হবেন, সে সব মতাদর্শের অনুসারীদের দেশে রেডিও-টেলিভিশনে দেদার গান-বাজনা চলছে । তবে কি তাদের ফতোয়া তাদের উপরই পড়ছে না? এরকম আত্মবিরোধী ফতোয়া দেখে যদি কেউ হাসে তবে কি বলবেন? নিজে ইসলামের শরা-শরিয়ত সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে পালন করছেন কিন্তু সন্তানরা কি সর্বাধুনিক ভি.সি.আর দেখছেন না? অনেক ফতোয়াই এখন তাদের উপর পরোক্ষভাবে কি পড়ছে না? সঙ্গীত হারাম অথবা নাজায়েজ করা হয়েছে এমন একটি দলিল কি সমস্ত কোরান পাক হতে দেখাতে পারবেন? মনগড়া অনুবাদ ও শব্দের অর্থকে যদি ইচ্ছাকৃতভাবে বিকৃত করে গান-বাদ্য করা হয় তবে দোষটা কার? এরকম শব্দের কত হাজারো বিকৃত অনুবাদ করে কোরান পাকের হাজারো বিকৃত অনুবাদ উপহার দেওয়া হয়েছে, তারই পরিণাম কি এক ইসলামের তেহাত্তর ফেরকা নয়ঃ প্রচলিত নিয়মের বৈশিষ্ট্যে প্রায় প্রতিটি ওরশ পালন করা হয়, কিন্তু সুরেশ্বরের ওরশ সেভাবে মোটেই পালন করা হয় না। কারণ সুফিবাদের মধ্যে দেওবন্দী গন্ধ এখানে পাবেন না। তাছাড়া কেউ ওরশ পালন না করলেও বলার কিছু নেই। কেউ ওরশের বিরুদ্ধে বক্তব্য রাখতে চাইলেও এক ইসলামের তিন কুড়ি তের ফেরকার চেহারা দেখে কিছু বলার ইচ্ছা আর থাকে না। অনেকে বলেন যে, কোরান পাকের একটি আয়াতের অনেক রকম ব্যাখ্যা হয় এবং যেহেতু এক আয়াতের অনেক রকম ব্যাখ্যা হয়, সেহেতু অনেক রকম চিন্তাধারার প্রতিফলন হয় এবং যেহেতু অনেক রকম চিন্তাধারার প্রতিফলন, সেহেতু অনেক রকম ফেরকার জন্ম হওয়া সাধারণ কথা । একদল বলবে তাদের চিন্তাধারা সঠিক, অন্যদল বলবে ওদেরটা সঠিক । সুতরাং কোন দলের বিরুদ্ধে মন্তব্য সম্পূর্ণরূপে অশোভনীয়। যেহেতু অশোভনীয় সেহেতু নীরব থাকাই সমীচীন । গান, কাওয়ালী অনেকের কাছেই ভাল লাগবে না। দলীয় আইনের তলোয়ার ইসলামের নামে চালাতে চাইবেন, কিন্তু কোন লাভ নেই । কারণ, অতি দুঃখের সাথে মুসলমান ভাইদের বলতে হচ্ছে যে, এক ইসলাম তেহাত্তর ফেরকায় অনেক আগেই ভাগ হয়ে গেছে। যদি ওরশের বিরোধিতা আপনি করেন ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।