Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৮৯ সমান আত্মবিরোধী তথা গৌজামিল বলে মনে হয় এবং মানুষ পিতা যখন দেখতে পায় এ ধনদাসেরা মাথায় টুপী আর তথাকথিত ইসলামের পোশাক পরে তাড়াতাড়ি অজু করে মিলাদ ও ধর্মসভায় যোগ দিয়ে আল্লাহ-রসুলের প্রতি বিগলিত প্রেমের ধারা ছুটায়, তখন সে অবিশ্বাসীর নীতির সোপানে ধাপে ধাপে নেমে পড়ে। মানুষের সমাজে এই সকল করুণ দৃশ্য অহরহ ফুটে উঠে এবং উঠবে যদি পুঁজিবাদ এবং এবং অভাব তথা দারিদ্র উভয়কে ঘৃণা করেছে। এই দুটোর প্রতিই যখন ইসলাম ঘৃণা প্রদর্শন করেছে তখন স্বাভাবিক ভাবেই মনে করা যায় যে, ইসলাম সাদর আহ্বান জানিয়েছে সাম্যবাদকে । সাম্যবাদ গণসমাজে প্রতিষ্ঠিত হোক এটাই ইসলামের পার্থিব সম্পদবন্টনের মূলনীতি । মানুষের মানবিক মূল্যকে রক্ষা করতে গিয়ে সাম্যবাদকে মূলনীতিরূপে গ্রহণ করে মানুষের পৃথিবীর যে কোন অংশ যদি প্রতিষ্ঠিত করতে এগিয়ে আসে তবে নিপীড়িত, লাঞ্কিত, পদদলিত পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের জানাবে আন্তরিক শ্রদ্ধা আর সালাম এবং একদিন তারা পৃথিবীর বুকে বিচরণকারী পুঁজিবাদী, ধনদাস আর জমিদারদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবে, পাথরের গড়া মেকী প্রাসাদ আর সর্বময় ভোগবিলাস সভ্যতা নয়, সভ্যতা হল মানুষের সমাজে সাম্যবাদ তথা রসুলুল্লাহ সেঃ)-এর আকুল আহ্বান “মানুষ মানুষের ভাই'-কে প্রতিষ্ঠিত আদর্শরূপে মানুষের সমাজে প্রতিষ্ঠা করা । কোটি কোটি অবহেলিত মানুষ সেদিন দিবালোকের মত স্পষ্ট বুঝতে পারবে যে, দেড় পয়সা দামের কাঠমোল্লা আর তিন পয়সা দামের পুঁজিবাদীদের কেঁচি কলে যাঁতা খাওয়া পি এইচ ডি ডিশ্বীধারীরা আর কিছুই কুমিরের ছানাদের বর্ণমালা শিখানোর মানুষ খেকো পি. এইচ. ডি পণ্তিত। রসুলুল্লাহ (সঃ) তার উম্মতের মধ্যে পাচ শত বছর আগে বেহেস্তে প্রবেশ করবে বলে যাদের সুসংবাদ জানিয়েছেন তারা কি রকম গরীব ইহার কিছুটা আভাস না দিলে হয়তো বিষয়টা ঘোলাটে হয়ে থাকতে পারে । তারা সেই সমস্ত গরীব যারা পূর্ণ যৌবনেও নফসে আম্মারাকে সম্পূর্ণরূপে আপন কর্তৃত্বের মাঝে রেখে অ্রষ্টার নৈকট্য এবং দর্শন লাভের বাসনায় কঠোর সাধনায় সদা লিপ্ত থেকে সর্বদা ষ্টার প্রতি তৎগত এবং তৎমুখাপেক্ষী তথা তাকোয়ায় থাকে। সৃষ্টি এবং শ্রষ্টার যে গভীর একটি রহস্য লুকিয়ে আছে সেই রহস্যের ঢাকনা খুলতে তারা আপ্রাণ চেষ্টা ও সাধনাতে লিপ্ত থাকে । তারা সুষ্টার দর্শনকেই জীবনের মূলমন্ত্র করে নিয়েছে। স্রষ্টার রহস্য তারা দেখবে, অরষ্টার দর্শন এবং অষ্টার বিজ্ঞানের অধিকারী তারা হবে, এই মরণপণ নিয়ে সাধনাতে ধ্যানমগ্ন রয়েছে। তাদেরকে অষ্টা যতরকম ব্যথা বেদনার জ্বালা দিয়েই পরীক্ষা করুন না কেন তারা তাদের সংকল্পে থাকে অটল । তারা প্রথমে সংসার বিরাগী। তারা আমিত্ব ত্যাগের সাধনায় যোগী । যদিও তারা জানে গৃহ ত্যাগ করলেই বৈরাগ্য হয় না, আমিত্ব তথা অহম তথা খুদী তথা হাস্তী ত্যাগ করতে পারলেই হয় প্রকৃত বৈরাগ্য, তবু তারা রসুলুল্লাহ (দেঃ)-এর নির্জন হেরা পাহাড়ের গুহায় একাকী ধ্যানমগ্ন জীবনকে প্রথমে নেয় বরণ করে, নির্জনে একাকী ধ্যানমগ্ন থেকে অষ্টার নৈকট্য লাভের ইশারা তারা হেরা পাহাড়ের গুহা হতে সন্ধান পায়। তাই তারা প্রথমে সংসার বিরাগী। অ্রষ্টার দর্শন পেলে আষ্টার আদেশেই তারা সংসারে প্রবেশ করে। তাই সংসারে থেকেও তারা যোগী । কর্মে লিপ্ত থেকেও তারা নির্লিপ্ত । তারা তাদের নফসকে সম্পূর্ণরূপে লোভমুক্ত করে সংসারকে তাদের দাস করে নিতে পেরেছে । তারা নিঃশঙ্ক ও মুক্ত। দুনিয়া তাদের পরিত্যক্ত । অরষ্টার একক অখণ্ড দ্বীনে তাদের বাসন্থান। তাই তারা সংসারের দাস নয়। তারা ধ্যানী ও কর্মবীর। তাই বিশুদ্ধ কর্মযোগে দুনিয়াকে তারা মসজিদ বানিয়ে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।