Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥১৮৮ যা বুঝি তা পুঁজিবাদীদের জন্য একটি বিলাসিতা । এর কোনই স্থান ইসলামে নেই । অতি দুঃখের সাথে মিল খুঁজলে চলবে না। ভুল হবে । এবং এই মারাত্বক ভুলের বিশ্রী রূপ দেখে আরবী ভাষা না জানা কত প্রেমিক অরষ্টার আস্থাতে ভারসাম্য রাখতে পারছে না। পার্থিব জীবনে আল্লাহর সন্তোষের মাধ্যমে কেতাবকে হস্তগত করে বেহেস্তের খানা খাওয়া এবং বেহেস্তের সম্পদ ব্যয় করার নাম হল আল্লাহর রেজেক খাওয়া এবং আল্লাহর রেজেক হতে ব্যয় করা। পার্থিবজীবনে আল্লাহর দ্বীনে প্রবেশ না করা পর্যন্ত আল্লাহর রেজেক হতে ব্যয় করা অসম্ভব। কারণ আল্লাহর দ্বীন অক্ষয়। দুনিয়া ধ্বংসশীল। আল্লাহর দ্বীনে প্রবেশ করার পর যে জীবন, ইহা অক্ষয় অমর জীবন। দুনিয়ার জীবন জরা-মৃত্যুর অধীন । মরার আগে মরে যাবার অর্থই হল দুনিয়া হতে ছুটে আল্লাহর দ্বীনে আশ্রয় নেওয়া। উপভোগ্য সামগ্রী ও বিষয়গুলো হতে যখন তদনূরূপ পর্দাটি মানব-মন উঠিয়ে ফেলতে পারে তখনই এঁ সকল আল্লাহর রেজেকে পরিণত হয়। সুতরাং তাগ্তত ও আল্লাহর রেজেকের মাঝখানে যে প্রভেদ উহা সৃষ্টির কোন বস্তুর মধ্যেই অবস্থান করে না। উহা অবস্থান করে মানুষের মনে । মানুষের এই অবস্থানরূপ মনটির পরিবেশকেই বলা হয় দুনিয়া । ইহাই মানব মনের আমিত্বের আবরণ । এই আবরণ ছিন্ন হয় বলে জাহের ও বাতেন একাকার । সকলই আল্লাহর নিদর্শন তথা আয়াত। সকলই একক অখণ্ড অস্তিত্বের সঙ্গে নূরে মোহাম্মদীর আলোয় একসুত্রে সংযুক্ত। দুই তখন বিদায় । তৌহিদ তখন প্রতিষ্ঠিত। এই পর্যায়ের মানুষের মাঝে তখন দুই সমুদ্ব সম্মিলিত। সৃষ্টি ও আষ্টা একসূত্রে গাথা । ইসলাম ধনদাস, পুঁজিবাদী তথা বুর্জোয়াদেরকে যতটুকু ঘৃণা এবং অবজ্ঞা প্রদর্শন করেছে ততটুকু ঘৃণা এবং অবজ্ঞা দুনিয়ার আর কোন ইজম করেনি । সেই জন্যই সোনা-রূপার লোভী ধনদাসদের পুতুল পুজা করছে বলে কোরান ঘোষণা করছে। (রূরা ইবাহীম £ রুকু ৬)। ইসলাম মাটির পুতুল তৈরি করে দেবতার আসনে পুজো করাটাকে যতটুকু ঘৃণা করেছে ঠিক ততটুকু ঘৃণা করেছে সোনা-রূপার বিশ্রী মোহে পড়ে তারই প্রতি লালায়িত থাকাকে। সোনা-রূপার এই বিশ্রী মোহকে কোরান পুতুল তৈরী করে দেবতার আসনে পুজো করা বলে ঘোষণা করেছে। এখন প্রশ্ন হল, শুধু কি পুঁজিবাদের উপরই ইসলাম ঘৃণা প্রদর্শন করছে? ইসলাম দরিদ্রতা তথা অভাবকে ঘৃণা করছে। কারণ, এই দারিদ্রতা মানুষকে কুফুরীর দিকে ধাপে ধাপে নামিয়ে ছাড়ে । তাই রসুলাল্লাহ (সঃ) বজ্রকঠিন কণ্ঠে ঘোষণা করেছেন, “কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা' অর্থাৎ, “অভাব কাফেরীর কারণ হবার উপক্রম হয়ে দাঁড়ায়।' এর কারণ হল মানুষ যখন নিজেকে একমুঠো ভাতের মুখাপেক্ষী দেখতে পায়, জীবনদীপ চিরতরে নিভে যাবার যে কাতর গোংড়ানির অসহ্য যন্ত্রণা সে তখনই মর্মে মর্মে অনুভব করে যখন অভাবের তাড়না তার কাছে এসে দীড়ায়। ছোট ছোট ছেলে- ফ্যাল করে চেয়ে থাকে, যুবতী কন্যার দেহ ছড়ানো লজ্জার আল্পনা যখন এক টুকরো শতছিনন শাড়ি আর ঢেকে রাখতে না পেরে মানুষ পিতার কাছে ফরিয়াদ জানায়, মানুষ পিতা তখন হাড় উঠা বুকটা উচিয়ে ছুটে দু'মুঠো খাদ্যের জন্য কাজের খোজে, কিন্তু সারাটি দিনের অক্লান্ত চেষ্টা করেও যখন দু'মুঠো খাদ্যের যোগাড় করতে পারলো না অথচ পৃথিবীর বুকে রাশি রাশি ধনসম্পদ চারিদিকে দু' মুঠো খাদ্য সংগ্রহ করতে পারলো না। তখন মানুষ পিতার পক্ষে স্টার ঘোষণা “আমার কাছে সব ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।