Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৮৭ কোরানের ভাবধারাতে আপনি কোথাও মিল খুঁজে পাবেন না। ছোট করে বলতে গেলে, কেতাব হল আল্লাহর জাত হতে যে রূপান্তর ও বিবর্তনের (উ্রানসফরমেশন) দ্বারা তিনি তার সেফাত প্রমাণ করছেন এবং তার সেফাত হতে সর্বসৃষ্টি প্রকাশ করে চলেছেন, সেই রহস্যময় সৃষ্টি-বিধান। অন্যভাবেও বলা যায়, তিনি প্রথম হতে নিজেকে অনেক রূপে, রসে, বৈচিত্রের মধ্য দিয়ে প্রকাশ করে চলছেন এবং এই প্রকাশের ধারাকেই (ডিভাইন মেনিফেস্টেশন) বলা হয়েছে কেতাব। বিবর্তন ও রূপান্তর কথাটিতে সাধারণতঃ যা বুঝানো হয় আল্লাহ সম্বন্ধে তা বুঝাবে না। কারণ, তার রূপান্তর বস্তুর রূপান্তরের মত নয়। কোন বন্ত রূপান্তরিত হলে আগের মত আর থাকছে না। আল্লাহর প্রথম এবং পূর্বের অবস্থা অথবা যে কোন অবস্থা অপরিবর্তিত থেকেও তাহা হতে তার সেফাতের উদ্ভব হয় এবং সেসব সেফাত হতে অসীম রূপান্তর হয়ে থাকে । “তিনি নব নব জালুয়া ও শানের মধ্যে সর্বদা নব নবরূপে বিকশিত হয়ে থাকেন ।' (কোরান) । অর্থাৎ তিনি যে নিজেকে প্রকাশ করে ছুটে চলছেন, সেই ছুটে চলার গতির একটি সেকেন্ডের কোটি বিলিয়ন ভাগ করা সময়টুকুতে যে কোটি বিলিয়ন নতুন নতুন রূপ দেখিয়ে যাচ্ছেন, সেই রূপবৈচিত্র আর তিনি কোনদিনও দেখাবেন না। এখানেই তার নব নব রূপে বিকাশ হবার স্বাক্ষর | নফসের আমিত্ৃহারা অবস্থায় যে রেজেক নফস উপভোগ করে উহাকেই বলা হয়েছে আল্লাহর রেজেক। আল্লাহর উপর চরম নির্ভরের দ্বারাই কেবল আল্লাহর রেজেক পাবার অবস্থা হতে পারে। একই আল্লাহর রেজেকের আবার দুটো রূপ। একটি হল আল্লাহর গুণাবলীই আল্লাহর রেজেক এবং অপরটি সেই গুণাবলী হতে নির্গত বন্তও আল্লাহর রেজেক। অবশ্য মূলে দুটোই এক । শুধু প্রকাশে দুই। এ যেন একই আল্লাহর রেজেকের জাহের ও বাতেন। আল্লাহ নিজেই রেজেক। কারণ, তার গুণাবলী হতে তিনি পৃথক নন। এই নিজে বলতে আল্লাহ মানুষের কাছে আন্লাহরূপী নিজে নয় বরং রবরূপী নিজে। কারণ, রবরূপে তিনিই মানুষের সঙ্গে প্রত্যক্ষ সম্বদ্ধযুক্ত এবং অঙ্গাঙ্গী। তৌহিদের স্বরূপ বুঝতে না পারলে ইহা বুঝা কঠিন। আল্লাহর রেজেক ছাড়া আর বাকি সকল পার্থিব জীবনের জন্য তার সাধারণ সাময়িক ও নগণ্য দান। এই সাধারণ দান তিনি সৃষ্টি বিধানের মধ্যে সবার জন্য সমভাবে রেখেছেন। এই দান মৃত্যুঘটনার পূর্ব পর্যন্ত থাকবে মাত্র । পরপারে প্রবেশের অধিকার বা শক্তি তার নেই। আল্লাহর রেজেক সম্বন্ধে বলতে গিয়ে অধিকাংশ কোরানের অনুবাদকারী বলেন, “অন্যের অধিকারে হাত না দিয়ে ন্যায়সঙ্গতভাবে উপার্জন করে উহা হতে ন্যায়সঙ্গতভাবে ব্যয় করার নাম আল্লাহর রেজেক হতে ব্যয় করা বুঝায় ।' কোরানের অনুবাদকারীদের প্রচলিত এই মতের অর্থ যদি মেনে নেওয়া হয় তবে স্বীকার করে নিতেই হবে যে, দুনিয়ার কাফের, অংশীবাদী ইত্যাদি সবাই মিলে আল্লাহর দেয়া রেজেক থেকে ব্যয় করছে। এমনকি কমিউনিষ্ট দেশগুলো তাদের সমাজ হতে আল্লাহর রেজেক ব্যয় করার যে কোরানের আইন মোতাবেক যিনি মোমেন, সেইরূপ উচ্চ মর্ধাদাসম্পন্ন ব্যক্তিকে আল্লাহর রেজেক হতে ব্যয় করার আদেশ দেবার কোন মানেই হয় না। অনেকটা হাতিকে নদীতে ফেলে নদীর রচনা লিখার মত অর্থ করেন, দান খয়রাত করা । কিন্তু আপসোস, এই ক্ষেত্রেও অনুবাদকারীদের মুক্তি নেই। কারণ, কমিউনিষ্টগণ গরীবদেরকে এমন সুন্দরভাবে দান করার ব্যবস্থা করেছে যে, দান করার প্রশ্নই সমাজ হতে উঠিয়ে দিয়েছে । দান বলতে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।