Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৮৬ হযরত শাকীক বলখী (রাঃ) মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের যে কতখানি গুরুত্বপূর্ণ দায়িত্ব তা বর্ণনা করছেন। তিনি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে নদী-নালার উৎস ঝরণারূপে দেখিয়েছেন। তিনি বলেছেন, উৎসরূপ ঝরণার পানি যদি নির্মল না হয়ে সংক্রামক রোগ-জীবাণু মিশ্রিত পচা দুর্ন্ধময় পানি হয়, তবে সেই ঝরণার পানি বহনকারী নদী-নালাও তা বহন করবে । সেরকমভাবে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি মন্দ এবং স্বেচ্ছাচারী হয় তা হলে সংক্রামক রোগের মত সেই ব্যাধি সমস্ত দেশে ছড়িয়ে পড়ে । এরূপ বিপথগামী রাষ্ট্রপ্রধানকে “যেখানে যে অবস্থায় পাওয়া যাবে সেখানে সেই অবস্থায়' তাকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে । ঈমান ও ইসলাম রক্ষার খাতিরে এরূপ শাসকের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে, যেন অন্যায় ও অসাম্য সমাজে প্রশ্রয় লাভ করতে না পারে। মোট কথা, দুনিয়ার জীবনে মানুষ কোন কিছুরই মালিক হতে পারে না। সর্বমালিকানা আল্লাহর এবং তার রসুলের । ইসলাম এই সত্যের উপলব্ধি মনের মধ্যে সদাজাগ্রত রাখার মত অনেক ব্যবস্থাই দান করেছে। সেই জন্য সত্যিকার মুসলমানের কথা আলাদা । তিনি আল্লাহর প্রতিনিধিরূপেই বন্ত জগতে হস্ত সঞ্চালন করে থাকেন। তিনি নিজেকে উহার মালিক মনে করে অংশীবাদীরূপে পরিগণিত করতে রাজি নন। যদিও আদর্শকে লক্ষ্য করেই ধর্মীয় বিধান রচনা করা হয়ে থাকে, তথাপি পরিণামে আদর্শবাদ ও বাস্তব নিয়ন্ত্রণ সমাজে একরূপ থাকতে পারছে না। মূলের দিকে লক্ষ্য রেখে বুঝতে চেষ্টা না করলেই চিন্তার গোলযোগ এবং মতভেদের উদয় হয়ে থাকে। ইসলামের সাম্যবাদের নীতি ও আদর্শ বিকৃত ভাবধারার অবগুগ্ঠনে ঢেকে পড়ার অনেক কারণ আছে। সবগুলো বর্ণনা করা এতটুকু পুস্তকে সম্ভব নয় বলে দু" চারটা কথা আবার না বললে একেবারেই ধোয়াটে থেকে যায়। সবচাইতে ছোট করে যদি রসুলুল্নাহর (সঃ) তথা ইসলামের সমস্ত নীতি ও আদর্শবাদকে একটি টেবলেট করে দেখানো যায় তবে সেই টেবলেটটি হল “তারকে দুনিয়া' অর্থাৎ দুনিয়াকে পরিত্যাগ করা । দুনিয়াকে পরিত্যাগ করাই যদি ইসলামের একটি মাত্র উদ্দেশ্য হয়ে থাকে সেখানে অপরকে ছোট করে , বঞ্চিত-রিক্ত করে নিজে কি করে শোষণ-করা ধনের পাহাড় বানাতে পারে? আমিত্তের প্রশ্ন তোলাটাই যেখানে অবান্তর সেখানে সাম্যবাদের আদর্শ কি করে শতছিন্ন ইসলামের উপর বিকৃত ব্যাখ্যা দেবার কারণে আল্লাহর রেজেক কথাটিও আমাদের নিকট বিকৃত আকারে মনে ধারণ করে আছে। যাকে আমরা রেজেক বলে ধরে নেই, দুনিয়ার এই রেজেককে কোরানের একটি লাইনেও “আল্লাহর রেজেক' বলে উল্লেখ করা হয়নি। কারণ হল এই যে, কাফেরগণও তা হলে দেখতে পাচ্ছি আল্লাহর রেজেক ভোগ করে আসছে । আল্লাহর রেজেক ভোগ করার অধিকার কাফেরের নেই । কেননা, কোরান স্পষ্ট বলছে, 'হে মোমিনগণ, মৃত্যুর আগে আল্লাহর রেজেক হতে ব্যয় করে মর ।' কাজেই বলা যায়, কেবল মোমিনদের পক্ষেই আল্লাহর রেজেক হতে ব্যয় করার চেষ্টা করা সম্ভবপর হতে পারে । আমরা যাকে আল্লাহর রেজেক বলছি তা নয়। বরং উহা সকলের জন্য সাময়িক উদ্েশ্যমূলক একটি সাধারণ দান । নফস যখন আপন খেয়াল-খুশীমত উৎপাদন বা উপার্জন করে নেবে তখন সেটাকে “আল্লাহর রেজেক' আর বলা যাবে না। আল্লাহর অখগ্ দ্বীনে প্রবেশ করে প্রত্যক্ষভাবে আল্লাহর গুণাবলী হতে নির্গত বন্ত আপনা আপনি তৈরি হয়ে মোমিনের চাহিদামত এসে হাজির হবে, উহাকেই আল্লাহর রেজেক বলে কোরান শরীফ ঘোষণা করেছে । একমাত্র রবের ইচ্ছার মাঝে আপন ইচ্ছাটিকে মিশিয়ে একাকার করে সমগ্র সৃষ্টির আইনের উপর অর্থাৎ 'কেতাব'-এর উপর পূর্ণ কর্তৃত্ব আসতে পারে। কেতাব বলতে কোরানে বইকে বুঝানো হয়নি। যদি কেতাব অর্থ বই ধরে নেওয়া যায় তা হলে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।