Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৮৫ নীতির আলোতে বিচার করলে সম্পত্তির মালিকানা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়নি। আল্লাহর উপরই এই মালিকানা (ওনারশিপ) দেওয়া হয়েছে। নিজের খেয়াল-খুশী মত ভোগ ও অপচয়ের অধিকার তখনই একটু না একটু মাথা চাড়া দিয়ে উঠবেই যখন মানুষকে মালিকানার অধিকার দেওয়া হয়। তাই কোরানে বহুবার আমাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে, মালিক একমাত্র আল্লাহ অর্থাৎ মানুষ মালিক নয়। ইসলামের প্রথম যুগে ছিল একান্তভাবে পরিবারকেন্দ্রিক সমাজ । পিতা-মাতাই ছিলেন এক একটি পরিবারের প্রধান উপদেষ্টা এবং চালক । তারা ভক্তির পাত্র ও গুরুজনরূপে বিরাজ করতেন । তারা অভিজ্ঞ চালক এবং যোগ্য উপদেষ্টা এবং তার সাথে পারিবারিক আয়-ব্যয়ের অধিকারীও তারাই হতেন। তাদের মৃত্যু হলে তাদের অধিকারভূক্ত সম্পত্তির বন্টনব্যবস্থা অবশ্যই থাকতে হবে। মৃতব্যক্তির পরিত্যক্ত সম্পদ বণ্টনব্যবস্থার কথা কোরান শরীফে উল্লেখ করা হয়েছে। এর দ্বারা একথা বুঝায় না যে, ব্যক্তিমালিকানা রাখতেই হবে। দাসপ্রথার স্বীকৃতি কোরানের কোথাও নেই, বরং দাসপ্রথা উচ্ছেদ করার আহ্বান কত সুন্দর করেই না বলা হয়েছে। কিন্তু সেই যুগের সেই অবস্থাতে দীসপ্রথা রয়ে গেল। এর দ্বারা একথা বুঝায় না যে, দাসপ্রথা রাখতেই হবে । কোরান যেমন মৃতব্যক্তির সম্পত্তির বন্টনব্যবন্থা প্রদান করেছে, আবার তার সঙ্গে সাম্যের অজস্র বাণীও প্রচার করেছে। 'পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহ তোমাদের মঙ্গলের জন্যই সৃষ্টি করেছেন'। (২৪২৯)। তাই আমরা দেখতে পাই, সেই যুগে সেই পরিবেশে যদিও সাম্যের রোলার চালানো হয়নি, কিন্তু সাম্যের দিকে ধাবিত হবার সাবধান বাণী ও উপদেশের রোলার কম চালানো হয়নি । আমরা খোত্বাতে শুনে আসছি “আসসুলতানু জিলুল্লাহ' । আল্লাহ যেখানে সোজাসুজি মানুষের রাজা সেখানে সুলতানের অস্তিত্ব কোথায়? “সুলতান' কেমন করে আল্লাহর ছায়া হল এটা বিশেষভাবে বুঝে নেবার প্রয়োজন আছে। প্রতিনিধিরূপে । “সুলতান' অর্থ হল ক্ষমতার অধিকারী | এই ক্ষমতা জাহের ও বাতেনের মিলিত ক্ষমতা । এরূপ সুলতান নিজের ইচ্ছায় রাষ্ট্রের চালকরূপে অধিষ্ঠিত নন। আপসোস, সুলতান শব্দটির অপপ্রয়োগ করে আত্মকেন্দ্রিক দুনিয়াদার রাজাগণ নিজের শাসনব্যবদ্থা কায়েম রাখার জন্য খোত্বার মধ্যে মসজিদ ঘরে আমাদেরকে তাদের পক্ষে এই নেশা পান করিয়ে ভুলিয়ে রেখেছে । এই ভুলের নেশায় আর কতকাল আমরা মাতাল থাকবো? খেলাফত ভেঙ্গে যাবার পর খলিফা নামধারী রাজারা কোন আলেমকে স্বাধীনভাবে খোত্বা পাঠ ও প্রচার করতে দেয়নি। তাই সত্যিকার আলেম প্রায়ই নির্যাতিত ও নিহত হয়েছে এই সমস্ত খলিফা নামধারী রাজাদের হাতে । খেলাফত ভেঙ্গে যাবার পর হতে আজ পর্যন্ত মুসলিম জাহান রাজতন্ত্রের এই কালিমা বহন করে চলছে। শাসকগণ তথাকথিত কাষ্ঠ আলেমদের সমর্থনের সাহায্য নিয়ে স্বেচ্ছাচারিতা কায়েম করে চলেছে। মুসলিম রাষ্ট্রের শাসনভার গ্রহণ করা একটি আপদবিশেষ। এখানে না আছে আমিত্ব জড়ানো কর্তৃত্ব আর না আছে অন্য কোনরূপ ব্যক্তিস্বার্থ। এখানে শুধুই সেবা আর সার্বিক জনকল্যাণ। এই কল্যাণ আমিত্ প্রতিষ্ঠার পথে নয় বরং আমিত্ব ধ্বংসের পথে । জেহাদ ইহার মূলমন্ত্র। এই জেহাদ ব্যক্তিকেন্দ্রিক এবং সমাজকেন্দ্রিক। শাসক আর সৈনিক রাষ্ট্রের শত্রুর বিরুদ্ধেই শুধু জেহাদে রত নয়, তারা নিজের আমিত্বের বিরুদ্ধে কঠোর সংগ্রামে লিপ্ত । তাই তাদের সামরিক শিক্ষা ধর্মভিত্তিক, বন্তভিত্তিক নয়। তারা যোদ্ধা হিসেবে যেমন অসীম সাহসী, অতুলনীয় বীর, তেমনি আবার দয়ায় বিগলিত প্রেমিক। নীতিবাদ তাদের মুলমন্ত্র। স্বার্থবাদ তাদের পরিত্যক্ত । প্রেম ও মনোবল তাদের বিজয়ের মূলমন্ত্র। কারণ, প্রেমের সঙ্গেই আল্লাহ আছেন। অদ্ত্রবল উপলক্ষ মাত্র। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।