মারেফতের গোপন কথা ॥ ১৮৪ ইত্যাদি) সংযোগ স্থাপন করবে এবং দুনিয়ার সঙ্গেই সে দৃঢ়ভাবে আবদ্ধ হবে । ক্রমে “সালাত' অর্থাৎ আল্লাহর সঙ্গে সংযোগের চেষ্টাও তার থাকবে না। চিত্তবৃত্তির সামগ্রিক অভিব্যক্তি আল্লাহর দাসত্ব তারই ইচ্ছামত ব্যয় করতে গেলে এগুলির ব্যবহার সম্পূর্ণ তারই নিকট ছেড়ে দিতে হয়। এভাবে আপনাকে ছেড়ে ব্যস্ত হয়ে থাকলে বাজে কথা বলার সময় কোথায়? আল্লাহর দেওয়া সমস্ত শক্তি ও সম্পদ আল্লাহকে যাকাত দেওয়া সোজা কথা নয়। তার জন্য তাকে সবচেয়ে তৎমুখাপেক্ষী এবং উদগ্রীব হয়ে নিজের চিন্তাশক্তিগুলোকে উৎসর্গ করবার কাজে সবচেয়ে কর্মতৎপর থাকতে হয়। আল্লাহর দিক হতে মুখ ফিরিয়ে যতটুকু দুনিয়ার দিকে নজর দেওয়া হয় ততটুকু যাকাত দেবার অবস্থা ছুটে যায়। যাকাত করতে চাইলে সর্বদাই কর্মতৎপর থাকতে হয়। এখন আমরা সেই 'যাকাত' নামক করটি নিয়ে আলোচনা করবো । যাকাত এবং যাকাত" নামক কর এই দুটোর পার্থক্য এখন সহজেই বুঝা যাবে । ধরুন, একটা খুব বড় জাহাজের নাম রাখা হল পাকিস্তান। তাহলে পাকিস্তান এবং পাকিস্তান-নামক জাহাজ দুটো কি একই বলতে পারেন? না পারেন না। কারণ, দুটোর নাম এক হলেও দুটো এক জিনিস নয়। এই 'যাকাত' নামক করটি রসুলাল্লাহ (সঃ) চালু করেছিলেন দরিদ্রের সাহায্য ইত্যাদি কয়টি নির্দিষ্ট কাজের জন্য । যখন সাম্যবাদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে তখন “যাকাত নামক করটি আর থাকে না। উহা আপনা হতেই উঠে যায়। ক্রীতদাসীর উপর স্ত্রীর মত যৌন-অধিকারের কথা কোরান ও হাদীস শরীফে স্পষ্ট উল্লেখ রয়েছে। আবার ক্রীতদাস প্রথা উচ্ছেদ করার ব্যবস্থাও রয়েছে । যখন দাসপ্রথা সমাজ হতে উচ্ছেদ হয়ে যাবে তখন ক্রীতদাসীর উপর অবাধ যৌন-অধিকারের আইন থাকে কোথায়? তাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ইসলামকে ইসলামের দৃষ্টিভঙ্গি দ্বারাই বুঝে নিতে হবে। আপন যুক্তিতর্ক দিয়ে নিজের ইচ্ছামত বুঝতে ও বুঝাতে চাইলে চলবে না। তাই জনৈক ব্যক্তি মুচকি হেসে কাঠ মোল্লাকে বলেই ফেললেন, “মাওলানা সাহেব, আপনার ইসলাম যন্ত্রে কি সুর বাজে আর আপনি কি গান গাহেন!' এই কাঠ মোল্লাদের বেসুরা গানের আওয়াজে বিশ্বমানবের দুয়ারে ইসলাম বোবা হয়ে আছে। এই বেসুরা গানের জোর করে গাওয়া দেখে কোটি কোটি দেশপ্রেমিক নান্তিকে পরিণত হচ্ছে। কিন্তু তার জন্য দায়ী কারা? কাঠমোল্লারা? না দেশপ্রেমিকেরা? না উভয়েই? মূলনীতি ফেলে দিয়ে শুধু পুর্ববরতীদের প্রয়োগব্যবস্থা অন্ধের মত অনুকরণ করলে ভুল হবে। ইহা ইসলামের অনুসরণ না হয়ে অনেক ক্ষেত্রে বিরুদ্ধাচরণরূপে কাজ করবে। ইসলামের মূলনীতির পরিচয়ের অভাবে এবং পরিবর্তিত সমাজব্যবস্থার উপর উহা প্রবর্তন করার সুষ্ঠু জ্ঞানের অভাবে আধুনিক যুগে ধর্মকে একদল লোক রাষ্ট্রীয় ব্যাপারে অপ্রযোজ্য মনে করে থাকেন । তাদের মতে ধর্ম নাকি একেবারেই ব্যক্তিগত বিষয়। তাই ধর্ম “মধ্যযুগের অপবাদে তাদের কাছে এক প্রকার কলুষিত হয়ে গেছে। কেউ হয়তো প্রশ্ন করবেন ব্যক্তিমালিকানাকে সমাজ ব্যবস্থার একটি ভিত্তিরূপে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেই কোরান শরীফে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বণ্টনের ব্যবস্থা দেওয়া হয়েছে, সুতরাং সেখানে সমবন্টনের কোন স্থান হতে পারে না। উত্তরঃ- ব্যক্তিমালিকানার স্বীকৃতি কোরান কখনো দেয়নি। উহা আমাদের দৃষ্টিবিভ্রম হয়ে দড়িকে সর্প মনে করে নিচ্ছি। হযরত মুয়াবিয়ার (রাঃ) তৈরী করা রাজতন্ত্রের বিরাট পাথরখানা তের শত বছর ধরে সাম্যের আদর্শকে চাপা দিয়ে রেখেছে । সেই পাথরে চাপা সাম্যকে আর উঠিয়ে আনা যাবে না ভেবে পাথরটাকেই ইসলামের আদর্শ বলে ধীরে ধীরে আমাদের মনে দানা বেঁধে উঠেছে । যার ফলে ইসলামের নীতিটাকে সমাজে কিভাবে প্রতিষ্ঠা করতে বলেছে তা একপ্রকার নেশাখোরের মত ভুলেই আছি। ইসলামের বন্তবণ্টন ব্যবস্থার মৌলিক ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।