মারেফতের গোপন কথা ॥১৮৩ ফিরিয়ে দিয়ে তারই ইচ্ছামত প্রয়োগ ও ব্যবহার করে চলা। এটাই কোরান-হাদীসের যাকাত । আমি আপনাদের কেবল একটি কথাই চিন্তা করতে বলবো যে, বিশ্বাসীর সংজ্ঞার মধ্যে ইহাও একটি শর্ত যে বিশ্বাসী যাকাতের জন্য কর্মতৎপর থাকে । (কোরান) । যাকাত অর্থ যদি উদৃত্ত আয়ের শতকরা আড়াই ভাগ দরিদ্রকে দান করা অর্থে হয়ে থাকে তা হলে এটার জন্য কর্মতৎপর থাকার কোন প্রশ্নই আসে না। বছরের আয়ের হিসেবটা পাচ মিনিটে চুকিয়ে দিয়ে দান করলেই হয়ে গেল। আর সারা বছরের বাকী সময়টুকু তার জন্য কর্মতৎপর থাকার দরকার হয় না। যাকাত নামক রাষ্ট্রীয় খাজনাকেই যদি কোরানে যাকাত" বলা হত তা হলে গরীব জনসাধারণ যাকাত-দানের মহাকল্যাণ হতে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে পড়ে । শুধু তাই নয়, আত্রাগ্নানির শ্্রান ছায়ায় যাকাত দানের কথা তো সেখানে মোটেই থাকে না। আর যাকাতের কথা কোরান শরীফে বহুবার ঘোষণা করার প্রয়োজনও হত না। ঠিক যেমন কোরান এবং হাদীস শরীফে দাসপ্রথা বিলোপ করার উদ্দেশ্যে বহু আদেশ দেওয়া হয়েছে এবং দাসপ্রথা সমাজ হতে উচ্ছেদ করা মহাপুণ্যের কাজ বলে ঘোষণা করা হয়েছে। যখন দাসপ্রথা সমাজ হতে সম্পূর্ণরূপে উচ্ছেদ হয়ে যাবে তখন দাসপ্রথা আর থাকে কোথায়? সেই যুগে ইসলামী রাষ্ট্রে নিঃসম্বল দরিদ্রের সাহায্যের জন্য “সাহেবে নেসাব'-এর উপর অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদশালী ব্যক্তির উপর তার উদ্ৃত্ত আয়ের শতকার আড়াই ভাগ বাধ্যতামূলক কররূপে ধার্ষধ করা হত। এই খাজনার নামকরণ করা হয়েছিল যাকাত । কোরানের যাকাত অর্থ এই কর অথবা এই পরিমাণ দান করা নয়। সালাতের সঙ্গে বেশিরভাগ যাকাতের কথা একত্রে দেখা যায়। তার কারণ, সালাত করতে চাইলেই অর্থাৎ আল্লাহর সঙ্গে সংযোগের চেষ্টা করতে গেলেই নিজের যথাসর্বস্ব উৎসর্গ করার প্রশ্ন আসে । পক্ষান্তরে নিজের যথাসর্বস্ব সাময়িকভাবে আকড়িয়ে ধরে থাকতে গেলে আল্লাহতে মনোযোগ দেওয়া সম্ভব হতে পারে না। এই জন্য সালাত করতে গেলেই যাকাতের কথা এসে পড়ে এবং যাকাত দিতে চাইলে সালাত করতেই হবে । উভয়ে পরস্পর অঙ্গাঙগী। সালাত একটি অখণ্ড সংযোগ প্রচেষ্টা। ইহা সময় দ্বারা খপ্তিত নয়। যদিও পাঁচবার আনুষ্ঠানিক সালাত পালন করা শরীয়তে বাধ্যতামূলক বিধান রাখা হয়েছে । কোরান পাচ ওয়াক্ত সালাতের কথা উল্লেখ করেনি । কারণ উহা মূলনীতি নির্ধারক । কোরান বলছে, 'আকিমুস্ সালাত' অর্থাৎ সংযোগ প্রচেষ্টা কায়েম কর । কায়েম অর্থে স্থায়ী ও নিরবচ্ছিনন “সালাত' করতে থাকা বুঝায় । শরীয়তে দিনে পাচ বার সালাত পালনের যে পদ্ধতি দেওয়া হয়েছে তাও স্থায়ী সংযোগ তথা সালাত সৃষ্টির পথে যাকাত" নামক কর দেওয়া এবং দরিদ্রকে দান করার নানা প্রকার উৎ্সাহমূলক এবং সতর্কতামূলক উপদেশ রাখা হয়েছে যাতে বিশ্বমানব সমাজে সাম্যবাদের আদর্শ প্রতিষ্ঠা লাভ করতে পারে । সালাতের সাথে যাকাত জড়িত। সুতরাং সমগ্র চিত্তবৃত্তি এবং পার্থিব সম্পদ যাকাত করবার জন্য অর্থাৎ আল্লাহর নিকট যাকাতরূপে উৎসর্গ করবার জন্য সদা কর্মতৎপর থাকতে হবে । যাকাত না করলে সালাত হবে না। কারণ, নফসের বৃত্তিগুলো নফসকে তার ইচ্ছামত ব্যবহার করতে দিলে এ সমস্ত দ্বারা সে দুনিয়ার সঙ্গে (পৃথিবীর সঙ্গে নয়। কোরান-হাদীসের পরিভাষায় দুনিয়া এবং পৃথিবী এক নয়। কারণ, পৃথিবী দুনিয়াতে বাস করে না। পৃথিবী আল্লাহর দ্বীনে বাস করে। দুনিয়াতে বাস করে শুধু মানুষ এবং জ্বিনের মনটুকু । এমনকি মানুষের অঙ্গ-প্রত্যঙ্গগ্তলোও আল্লাহর দ্বীনে বাস করে। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।