মারেফতের গোপন কথা ॥ ১৮২ মিলনে দুই নেয় তখন বিদায় । আত্মপ্রকাশ করে তৌহিদ । দুনিয়ার কুয়াশা ছুটে যায়। তাগুত তখন সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। সৃষ্টি ও অ্রষ্টা তখন এক সুত্রে গাথা এবং সবকিছু আয়াতরূপে দৃশ্যমান হয়। কিন্তু আপসোস! ঈমানের প্রথম সিঁড়িতে এখনো যেখানে পা রাখতে গেলে পিছলিয়ে পড়ে যায়, সেখানে অনেকের চিন্তাধারায় একটি ধারণা বদ্ধমূল হয়ে আছে যে, রসুলুল্লাহ (স)-এর সময়ে অর্থাৎ সেই যুগে মদীনাতে যে অর্থনীতি চালু ছিল তার কোনই পরিবর্তন ইসলামী রাষ্ট্রে করা চলবে না। ইহা একটি মারাত্মক ভুল এবং পাগলামী করা ছাড়া আর কিছুই নয়। পরস্পর সুবিচার ও ন্যায়সঙ্গত আচরণ করার বিষয়ে ইসলামে জোর তাগিদ রয়েছে । এই নীতিতে রাষ্ট্রীয় সম্পদ বণ্টনের ব্যাপারেও সাম্যের আদর্শকে প্রতিষ্ঠা করতেই হবে । সাম্যের আদর্শের প্রয়োগব্যবস্থার পদ্ধতি যে রকমই হোক না কেন তাতে ইসলামের কিছুই আসে যায় না এবং উহাতে ইসলামের আঙ্গিক বিকাশের মাধুর্য কখনোই ম্লান হবে না। ইসলামের আঙ্গিক বিকাশ তখনই শ্রান হতে চলে যখন অসাম্যের বিশ্রী প্রবাহ হুমড়ি খেয়ে ইসলামে লুটিয়ে পড়তে চায়। কোরআনভিত্তিক যাকাত ও সালাতের আলোচনা সামাজিক ও অর্থনৈতিক বিবর্তনের তথা ক্রমবিকাশের সাথে উৎপাদনের পদ্ধতি এবং বন্টনব্যবস্থার প্রয়োগ অবশ্যই পরিবর্তন করতে হবে। কিন্তু অভ্যন্তরীণ মূলনীতি সাম্যবাদ অক্ষর রাখতেই হবে। যেমন ধরুন প্রকৃত যাকাতের নামকরণ করে 'যাকাত' নামক রাষ্ট্রীয় কর। প্রকৃত যাকাতের সংজ্ঞা কখনই “যাকাত' নামক করটির ভাব কোরানে বহন করতে পারে না। কারণ, কোরান হল তি। সেই জন্যই 'ঘাকাত' নামক করটিকে হাদীসে যাকাত শব্দে ব্যবহার করা হয়নি। সাদকা নামকরণ করা হয়েছে । শতকরা আড়াই টাকার সাদকার 'যাকাত' নামক কর আর কোরানের যাকাত কখনোই একভাব বহন করতে পারে না। যেমন ধরুন ইফতারের কথা ধরা যাক। প্রকৃত ইফতার এবং আনুষ্ঠানিক ইফতার কখনোই এক হতে পারে না। কিন্তু আমরা আনুষ্ঠানিক ইফতারের উপবাস্বত-ভাঙ্গা বুঝি। রোজা-ভাঙ্গা হাকীকতে ভুল, তাই উপবাস্বত-ভাঙ্গা লিখলাম। কিন্তু প্রকৃত ইফতার উপবাস-ভাঙ্গার খাদ্যসামগ্ত্রী মোটেই নয়। তবে প্রকৃত ইফতার কি? মারেফতের গোপন কথা বইতে বিষয়টি অপ্রাসঙ্গিক হলেও অনেকগুলো হাদীস হতে মাত্র একটি হাদীস তুলে দিলাম । রসুলুল্লাহ সেঃ) বলেছেন যে, “আল্লাহ বলেছেন, “আমার নিকট সবচেয়ে প্রিয় বান্দা সেই ব্যক্তি, যে ব্যক্তি সবচেয়ে তাড়াতাড়ি ইফতার করে । এখন আপনারাই বলুন এই ইফতার কি ডালের ফুলুরি খাবার তাড়াহুড়া করা? যাকাত কথার অর্থ হল আল্লাহর দেওয়া সমস্ত ধন-সম্পদ ও শক্তি এবং চিত্তবৃত্তি তথা নফসের দেওয়া । এক কথায় নফসের সামগ্রিক অভিব্যক্তিগ্তলো নিজ ইচ্ছায় ব্যবহার না করে ধার দান তাকেই ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।