Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৮১ নিচুর পর্যায়ে ফেলা ইসলামের বিধানে নেই । কারণ, পার্থিব সম্পদের দাম ইসলামের দৃষ্টিতে একটি কানাকড়িও নয়। বিশ্বরবের নৈকট্য লাভের বেলায় কে কতখানি অগ্রসর হতে পেরেছে সেখানেই উচু- নিচু লক্ষ্য করি। ঠুনকো ভোগ্য সম্পদ যদি ইসলামের দৃষ্টিতে স্বত:সিদ্ধ সত্য হত তবে খলিফা উমরের আখিতে অশ্রুর বন্যা লুটিয়ে পড়তো না। এতদিনের গতিধারায় ইসলামের ইতিহাসে অন্যস্বোত প্রবাহিত হত। মানুষ আজ ক্ষুধার আগ্নিতে জ্বলছে । তাই তার বিবেক প্রথমে ছুটে চলে ক্ষুধার অগ্নিকে নিভাতে । সমাধানের বহু নীতি প্রচারিত হয়। বিবেক তখন সত্যতে আশ্রয় নিতে চায় না। ইহা একান্ত স্বাভাবিক । সত্যের যে সুর বাজে সে সুর বিবেক সেতুকে পেরিয়ে যেতে পারে না। যদি এই পার্থিব অসাম্য অনেকদিন বিরাজ করে তবে ক্ষুধার অগ্নিদাহ নিভানোর কর্তব্যই হবে মানুষের নিকট সব চাইতে বড় সত্য । স্রষ্টার নৈকট্যের কথা তখন বললে মানুষ হাসবে । বেশি চাপ দিলে অস্বীকার করে বসবে। না হলে বলবে, ধর্ম ব্যক্তিগত ব্যাপার । অনেকে বলবে অপ্রয়োজনীয় । কারণ, মানুষের ভাবধারায় শুধু একটি ভাবনা, এই ক্ষুধার অগ্নিদাহ কি করে চিরতরে নিভানো যায়। ধন-সম্পদ মোহের প্রতি শুধু ঘৃণা সৃষ্টি করেই কোরান এবং হাদীস ক্ষান্ত হয়নি। উহার সমবন্টনের কথাও কোরানে এবং বিশেষ করে হাদীসে বহুল পরিমাণে রাখা হয়েছে। কিন্ত আক্ষেপ, আমরা কোরান-হাদীসকে জীবনের আদর্শরূপে গ্রহণ করে নিতে পারিনি । ইসলামের আদর্শে রাষ্ট্রগঠন করলে সে রাষ্ট্রে বন্তবন্টন ব্যবস্থার মধ্যে রাষ্ট্রীয় অন্যায় ও অসাম্য দেখা দেবে না। ক্রমে স্বভাবতই উহা সমবন্টনের দিকে ছুটে চলবে । কিন্তু এরূপ স্বাভাবিকভাবে সাম্যের দিকে ছুটে চলার সুযোগ মুসলিম জগত কখনো পায়নি । কারণ, মধ্যযুগীয় শাসকগণ ধর্মের নামে শোষণ ব্যবস্থাকেই চালু রেখেছিল । ইজম বা ধর্তব্য মতবাদ হিসেবে বন্তবাদকে ইসলামে মোটেই অগ্রাহ্য করা হয়নি। বরং বন্তবাদ নিয়ন্ত্রণ ইসলামের দৃষ্টিতে কোন পথে গ্রহণযোগ্য এবং কোন পথে পরিত্যাজ্য তা কোরানের প্রায় সর্বত্রই আলোচিত হয়েছে, যেহেতু ইহাই সংসার-জীবনে সবচেয়ে বড় পরীক্ষা ক্ষেত্র। রাতারাতি বন্টন-সাম্য প্রতিষ্ঠা কোনকালেই কোন দেশের পক্ষে মোটেই সম্ভবপর নয়। আল্লাহকে পাবার পথে ধন-সম্পদ কঠোর প্রতিবন্ধক । সম্পন্ন ব্যক্তিগণের পক্ষে আল্লাহ ও পরকালে অবিশ্বাস ছ্বাপন করাই স্বাভাবিক গতি হয়ে দাড়ায় বলে পুঁজিবাদ তথা ধনবাদকে ইসলাম সবচেয়ে বেশি ঘৃণা করেছে। ইসলাম ক্রীতদাস প্রথাকে অন্যায় বলে ঘোষণা করেছে। ত্রীতদাস-মুক্তি বিশেষ একটি পুণ্যের কাজ বলে পরিগণিত হয়েছে অথচ প্রচলিত দাসপ্রথাকে সঙ্গে সঙ্গে উচ্ছেদ করা হয়নি । রসুলুল্লাহ (সঃ)-এর সময়ে মদিনা রাষ্ট্রে তখনো দাসপ্রথা প্রচলিতই ছিল। ঠিক সেরকমভাবে সমবন্টন হবার দিকে সকল প্রকার ব্যবস্থাই করা হল। অনেক রকম আদেশ-নিষেধ সুনির্ধারিত করে রাখা হল। কিন্তু প্রচলিত অসাম্যকে একেবারে তুলে দেবার কাজ সঙ্গে সঙ্গে করা হল না। রসুলুল্লাহ (সঃ)-এর সময় মদীনাতে সাম্য স্বীকৃত ছিল এবং যথাসম্ভব প্রতিষ্ঠিত ছিল। অবশ্য উহা ছিল সেই যুগের উপযোগী একপ্রকার ব্যবস্থা । এই প্রয়োগব্যবন্থা পরিবর্তন করা যেতে পারে, অর্থাৎ ব্যবস্থা করার পদ্ধতি অনেক রকম হতে পারে সময় ও যুগের ধারা উপযোগী, কিন্তু বন্টন বিষয়ক সাম্য ও ন্যায়নীতির মূল কথা কখনোই পরিবর্তন করা চলবে না। ইহার নিয়ন্ত্রণ সামাজিক প্রয়োজন অনুসারে জনকল্যাণকর ব্যবস্থার জন্য যে কোন দিকে নিয়ে যেতে পারবে, তাতে ইসলামের কোনই রদবদল বা লাভ-লোকসান নাই। কারণ, ইসলামের আসল রূপটির প্রকৃত পরিচয় ইহার বহু উর্ধে । শ্রষ্টা এবং ইসলাম । বিরহী প্রেমিক অচঞ্চল দৃষ্টিতে পরম প্রেমিকের মিলন বাসনায় উদঘীব। দুইয়ের আকাজ্কিত ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।