Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৮০ রসুলাল্লাহ দেঃ) বলেছেন, “যে মানবতার গুণ হতে বঞ্চিত সে দুনিয়া এবং আখেরাতের মঙ্গল হতে বঞ্চিত।' (শরহি সুন্নত)। রসুলাল্লাহ (দঃ) বলেছেন, “যে অত্যাচারীকে অত্যাচারী জেনেও তাকে শক্তিশালী করার জন্য তার সঙ্গে চলে সে ইসলাম হতে বাহির হয়ে যায়।” (বাইহাকী)। রসুলাল্লাহ (দঃ) বলেছেন, “পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়ালু হও, তাহলে যারা আকাশে আছে তারাও তোমাদের প্রতি দয়ালু হবে । (আবু দাউদ ও তিরমিজি)। রসুলাল্লাহ (সঃ) বলেছেন, “সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার । সমগ সৃষ্টির ভেতর আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এ ব্যক্তি, যে তার পরিবারের প্রতি দয়ালু । (বাইহাকী)। রসুলাল্লাহ (দেঃ) বলেছেন, “তোমাদের মাঝে কেহই যে পর্যন্ত নিজের জন্য যা ভালো মনে করে পরের জন্যও তা ভালো মনে না করবে, সেই পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না।' (বোখারী শরীফ)। আল্লাহ বলেছেন, 'এই পৃথিবী আমি প্রসারিত করেছি সকল সৃষ্ট জীবের জন্য ।' (কোরআন) একটি মানুষের বেলাতেও করতে হবে । নিজে মিষ্টি খাওয়ার অভ্যাস ত্যাগ করতে না পেরে অপরকে কি করে মিষ্টি না খেতে উপদেশ দেব? সে আদর্শ কি সুন্দর নয় যে আদর্শ স্পষ্ট ঘোষণা করে, আগে তুমি মিষ্টি খাওয়ার অভ্যাস ত্যাগ কর তারপর অপরকে বারণ কর? যে শাসনব্যবস্থার মাঝে মানুষরূপী পরগাছা ও রক্তশোষণকারী সুবিধাবাদীর দল মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ ও অবকাশ থাকে, তা ইসলামী শাসনব্যবস্থা নয়। যে শাসন ব্যবস্থার মাঝে দেশের জনগণ নিঃস্ব রিক্ত। দেশের কোটি কোটি মানুষের বঞ্চনা ও নিঃস্বতার বিনিময়ে গড়ে উঠেছে মুষ্টিমেয় পুঁজিপতি ও ধনদাসদের মুনাফা ও সম্পদের পাহাড় তা কখনোই ইসলামী শাসন ব্যবস্থা নয়। তিনি যদি উটের পিঠে নিজেই শুধু বসে যেতেন তাতেও ইতিহাস কোন মন্তব্য করতো না । কিন্তু ইতিহাস বিষ্ময়ে প্রচার করে, সেই অধিকার হতে উট-চালক বঞ্চিত হয়নি। তিনি ক্ষণিকের তরেও ভেবে নিতে পারেননি, আমাতে আর উট- চালকের তথাকথিত অনেক প্রভেদ। আমি আমার মত একটি মানুষকে ভেবে নিতে পারি না। একটি মানুষকে আমার মত ভাবতে ঘৃণা জাগে। অবজ্ঞার সুরে আমার দেহ-মন কেঁপে উঠে। তখন তো আমাকে ইসলামী বিধান হতে একেবারে হারিয়ে ফেলবো । আমাকে ঈমান আনিনি বলে দেবে । ঈমান তো ইসলামের ভিত্তি। ঈমান না থাকলে আমি তো পথভ্রষ্ট । তবে তা দেখছি, মানুষের বাচার দাবিতে সকলে সমান । আমার মত অন্যকে ভাবতে পারবো না বলে আমাকে এত বড় শাস্তি। নামাজ-রোজা না করলেও তো আমার শেষ সম্বল ঈমানকে নিয়ে টান দেওয়া হয়নি, কিন্তু মানুষের বাচার দাবিতে মানুষকে নিজের মত না ভাবলে আমার ঈমান নিয়ে টানাটানি করা হয়। আমার ভিত্তি কেপে উঠে। এ যে ভীষণ শাস্তি। কঠোর আঘাত । তারপর? স্পষ্ট করে বললেন মানুষের নবী । ব্যক্তিমালিকানার অভিশাপ হতে সাবধান করে দিলেন। মালিকানার অর্থই হল ভোগ ও অপচয়ের জঘন্য সর্বময় অধিকার । পুঁজিবাদীরা মানুষের ব্যক্তিগত মালিকানা স্বীকার করে । তাই আল্লাহর সম্পদ মওজুদ ও জমা করাকে কোরানে কঠোরভাবে নিন্দা করেছে। স্বার্থবাদীর দল যাতে আর ফতোয়ার আঘাতে মানবের রক্তকণিকায় ব্যাক্তিমালিকানার বিষ মিশিয়ে দিতে না পারে তারই জন্য নবীজি সহজ-সরল ভাষায় বলেছেন, “আগুন, পানি, খাদ্যদ্রব্য এবং পোশাক-পরিচ্ছদের উপর রয়েছে প্রত্যেক মানুষের সমান অধিকার এবং সেই অধিকার দেওয়া হয়েছে বলেই তো কোরবানীকে করা হয়েছে অবশ্য কর্তব্য । মানুষকে বাচার দাবীর উপর অর্থাৎ খেয়ে-পরে পার্থিব জীবন পরিচালনা করার বেলায় মানুষকে ইসলাম ভীষণ সমতার আসনে বসিয়েছে। পার্থিব সম্পদের উপর কঠোর ব্যবস্থা করে মানুষকে উচু- ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।