Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৮ সুরেশ্বরের ওরশ মোবারক প্রতি বছর মাত্র চারটি দিন আর রাত - ৩১ শে জানুয়ারী এবং ১,২,৩ ফেব্রুয়ারী পালন করা হয় ওরশ। আমরা তর্কে যেতে চাই না। কারণ, এক ইসলাম তিন কুড়ি তের শাখায় বিভক্ত- ইহা তর্কশান্বের একটি ভাল না হয় মন্দ দান। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে_ গণতন্ত্রের বাণী, সহনশীলতার পরিচয়ের শ্রদ্ধা আর মমত্ববোধ পাই ইসলামে । ইসলামে শক্তিপ্রয়োগের প্রশ্ন থাকলে আজকের পৃথিবীতে অন্য ধর্মের ধারক আর বাহকের অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ। ইসলাম ধর্মে যদি এরকম একটি মাত্র বলপ্রয়োগের আদেশ থাকতো যে, “জোর করে মুসলমান বানালে পুণ্য হবে» তাহলে সভ্য পৃথিবীতে খুব অল্পই অন্য ধর্মের মানুষ পাওয়া যেত- এটা ইতিহাসের একটা বাধ্য-হয়ে-মেনে-নেওয়া নির্মম সত্য ৷ তাই যারা ইসলামের নামে অন্যের ধর্ম-দর্শনের উপর হস্তক্ষেপ করতে চায়, তারা নীতির বৃত্তে অবস্থান করছেন, না চ্যুত হয়েছেন_ দর্শনের আয়নায় মনের মুখটা দেখে নিক। নেয়- তারা আলো মনে করে আলেয়ার পিছু ছুটে- তারা মরীচিকার উষ্ণ বালিতে উর্মির মেকী প্রেতনৃত্য দর্শন করে আত্মহত্যার দর্শন প্রচার করে । আচার যখন উহার স্বকীয়তার উদ্দেশ্য ও লক্ষ্য হারিয়ে ফেলে তখন উহা অনাচারে পরিণত হয়। সংসার ত্যাগ করতে পারলেই বৈরাগ্য হয় না_ উপহার নেয়। কারো ভক্তির উপর ইসলাম শক্তিপ্রয়োগ করেনি বরং ঘোষণা করেছে, নেই কোন শক্তিপ্রয়োগ ইসলামের মধ্যে । দরিদ্বতার যেমন অভিশাপ আছে, ঠিক তেমনি প্রাচুর্যতারও অভিশাপ আছে। একটি প্রকাশ্য এবং অপরটি গোপনীয় । কেউ ধন-সম্পদ পেয়ে মোহমুক্ত হয়, আবার কেউ কবরে যাবার আগেও ধনের মোহে মত্ত থাকে । একের ভেতরই দুই । একটি উত্থান অপরটি পতন । মানুষের ঠোটেই স্রষ্টার বাণী আবার মানুষের ঠোটেই শয়তানের পচা বচন। বীণের সুরে একটি ফনা তুলে নাচে, অপরটি পালায়। মহানবী মওলা আলীকে সুরা এখলাসের মারেফাতের রহস্য বুঝিয়ে দেন, আবার উটের রাখাল বেদুঈন সাহাবাকে সুরা এখলাস তিনবার পাঠ করলে একবার কোরান খতমের বাণী শোনান । নবীর বাণী সবার জন্য । কিন্তু দার্শনিকের বাণী সবার জন্য নয়। নবীর বাণীতে উচু-ন্চি অনেক রকম ধাপ পাওয়া যায়, কিন্তু দার্শনিকের বাণী একরকম । নবীর বাণী আইনস্টাইনকে যেমন উপদেশ দেবে তেমনি ঠেলাগাড়ি চালায় টিপসই মার্কা মানুষটিকেও দেবে । নবীর বাণীতে দেয়াল নেই, অসীম। দার্শনিকের বাণীতে দেয়াল আছে, সসীম। তাই নবীর বাণীর ধারা ও শৈলী বুঝতে দার্শনিকের কষ্ট হয়। আত্মবিরোধের গন্ধ পায় এবং ভূল ধরতে চায়। আসলে উহা দার্শনিকের মনের ভুল । দার্শনিক নিজের মত করে নবীকে মাপতে চায়। মাপতে গেলেই ভুল হয় নিজের অথচ দোষ চাপিয়ে দেয় নবীর উপর । অনেকটা “অনেক কিছু জানি অথচ কিছুই জানি না'-র মত। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।