Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৭৯ দুনিয়া ত্যাগ করে তার নৈকট্য কামনা করে। এই সীমিত ইচ্ছাশক্তি মানবকে তিনিই সীমিত সময়ের জন্য দিয়েছেন। মৃত্য-ঘটনার মাধ্যমে এই সীমিত ইচ্ছাশক্তি তিনি নিয়ে নেন। এখন কথা হল, দশ কষ্টের কারণ হতে পরে । আবার পক্ষান্তরে কোরবানী করা অবশ্য পালনীয় । এ কি রকম কথা? পার্থিব উঠাই অবান্তর, সুতরাং অবশ্য পালনীয় আদেশ যাতে বিশ্বসংসার ঠিক থাকে তারই জন্য বহুবার বহুরকমে মানবকে সাম্য প্রতিষ্ঠা করতে আবেদন জানিয়েছেন এবং সাম্যবাদ প্রতিষ্ঠার তরে যারা যারা বাধা প্রদান করতে চাইবে তাদেরকে অসবকার্য করছে বলে অত্যাচারী বলেছেন। মানবের মানবতার সম্বলটুকু ছিনিয়ে নিতে যারা চায়, তারা তো অসৎকার্য করার প্রধান উপদেষ্টা, তারা তো জঘন্য অত্যাচারী, মানুষ খুন করার উগ্ন আর্সেনিক ৷ মানবতাকে একেবারে খুন না করে এই অসৎ কার্য করার প্রধান উপদেষ্টাগণ মানবতা খুন করার অসহায় করুণ অবস্থা মানব সমাজে তৈরি করে রাখে । তাই এই সব অত্যাচারীর দলকে সমূলে উৎপাটিত করার আদেশ দান করা হয়েছে। কারণ, এরা মানবরূপী কালসাপ, জাত কেউটে । কালসাপকে রাখতে নেই । সুযোগ পেলেই এরা ফণা তুলে ছোবল মেরে বসে। তাই তো রসুলুল্লাহ সোঃ) বলেছেন, “যেখানে যে অবস্থায় পাও, তরবারির আঘাত কর।' রসুলুল্লাহ সেঃ) বলেছেন, 'শেষকালে এমন লোক আসবে যাদের বাণী নবীদের মত হবে এবং যাদের কাজ বাঘের মত হিংস্র হবে ।' রসুলুল্লাহ (দঃ) বলেছেন, যখন পৃথিবীতে কোনও পাপ কাজ করা হয়, যে তা দেখে নাই কিন্তু তা শুনে খুশি থাকে, সে এঁ ব্যক্তির মত যে তা দেখেছে।' রসুলুল্লাহ (সঃ) বলেছেন, যদি কোন সম্প্রদায়ের কোন লোক পাপ করতে থাকে এবং ক্ষমতা থাকা সত্তেও তারা তাকে পাপ কাজ হতে নিবারণ না করে, আল্লাহ তাদের মৃত্যুর আগেই তাদের সকলকে তার জন্য শাস্তি দেবেন।' € আবু দাউদ এবং ইবনে মাজা)। রসুলাল্লাহ সেঃ) বলেছেন, জনসাধারণের নেতার বিশ্বাসঘাতকতার চেয়ে আর অত বড় বিশ্বাসঘাতকতা নেই । তার নিশান তার পায়খানার রাস্তা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে । (তিরমিজী শরীফ)। রসুলাল্লাহ (দঃ) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ ব্যক্তিবিশেষের পাপের জন্য জনসাধারণকে শান্তি দেন না। কিন্তু যখন তারা তাদের চোখের সামনে অন্যায় কাজ হতে দেখে এবং তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা তা নিবারণ না করে, তখন আল্লাহ ব্যক্তিবিশেষকে ও জনসাধারণকে শান্তি দেন।' (শর হি সুন্নত) রসুলাল্লাহ সেঃ) বলেছেন, “জিবরীল বললেন, আপনার উম্মতের মাঝে এরা এমন ধর্মউপদেশ দানকারী যারা যা বলতো তা করতো না এবং সত্যকে চাপা দিয়ে কোরানের আয়াত পাঠ করে শুনাতো।” (বাইহাকী)। যেখানে শাস্তির প্রয়োজন সেখানে কি করুণা দেখাতে হবে? কখনো নহে। পবিত্র কোরান বলে, তাদের উপর করুণা যেন ধর্মের নামে তোমাদেরকে অভিভূত না করে। (কোরআন ২৪৪২)। রসুলাল্লাহ (দঃ) বলেছেন, যে মানবতার গুণে বঞ্চিত সে সমস্ত মঙ্গল হতে বঞ্চিত।' (মোসলেম শরীফ)। রসুলাল্লাহ সেঃ) বলেছেন, “মানবতার গুণ গ্রহণ কর। কঠোরতা এবং অশ্লীলতা বর্জন কর ।” (মোসলেম শরীফ)। রসুলাল্লাহ (দঃ) বলেছেন, “আল্লাহ হতে সর্বাপেক্ষা অধিক দূরবর্তী কঠিন হৃদয়।' (তিরমিজী শরীফ)। রসুলাল্লাহ (দঃ) বলেছেন, “যে অত্যাচার করে অর্ধ হাত ভূমিও গ্রহণ করে, বিচারের দিন তাকে সপ্ত পৃথিবীর নিচে নিক্ষেপ করা হবে ।' (বোখারী এবং মোসলেম শরীফ)। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।