মারেফতের গোপন কথা ॥ ১৭৮ আচার যখন উহার উদ্দেশ্য-লক্ষ্য হারিয়ে ফেলে তখন তা অনাচারে পরিণত হয়। কোরবানীও ঠিক সেই অবস্থাতে এসে দাড়িয়েছে । লাইলাতুল কদরের সাথে কোরবানীর রাতগুলোকে হাদীস শরীফে তুলনা করেছে | তাই কোরবানী সাধনা তাকেই বলে, যেখানে মনের কুয়াশারূপ আবরণ তথা দুনিয়ার (পৃথিবী নয়) মায়াটুকু ত্যাগের মাধ্যমে বিশ্বরবের সাথে নৈকট্য লাভ করা হয়। আমার 'আমি'-কে নফসের (ফ্যাকালটিস এন্ড সেনসেস) সিংহাসন হতে টেনে এনে কোরবানী করে দিতে হবে । তারপর নফসের সিংহাসনে বিশ্বরবকে “আসুন, এই সিংহাসনে উপবেশন করুন, বলে আহ্বান জানাতে হবে। ইহাই কোরবানী । ইহাই নিজেকে ত্যাগের মাধ্যমে দূরে ফেলে দিয়ে বিশ্বরবের নৈকট্যের চরম প্রচেষ্টা। এই দশদিনের যে কোন একটি দিনের ত্যাগ-সাধনা আল্লাহর পথে জেহাদ করার চেয়ে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কারণ, ইহা হল নফসের বিরুদ্ধে জেহাদ । যাকে বলা হয় জেহাদে আকবর । চুল, নখ ইত্যাদি না কাটার আদেশ পালন করার উদ্দেশ্য কি? মন ত্যাগের মাধ্যমে নৈকট্যের বাসনায় উদঘ্ীৰ হয়ে আছে তাই দুনিয়ার প্রতি তাকানো তো দুরের কথা আপন দেহের সাধারণ যত্র নেবার প্রতি মনোযোগ দেবার অবকাশও তার নেই । যদি এগুলোর দিকে মনোযোগ দেয় তা হলে ত্যাগের মাধ্যমে নৈকট্যের পথে খানিকটা বাধা পড়বে এবং সেটুকু সময় নৈকট্যের বিপরীত দুনিয়ামুখী হবার ভয় রয়েছে । কেউ হয়তো মনে করতে পারেন নখ, চুল ইত্যাদি কাটা তো মোস্তাহাব' অর্থাৎ অবশ্য পালনীয় নয়। এরও কারণ আছে। এমন মহাপুরুষ থাকতে পারেন যিনি আমিত্ব সম্পূর্ণরূপে ত্যাগ করে নৈকট্য লাভ করেছেন। যার ফলে সংসার-কাজে থাকলেও মন তার উহা হতে নির্লিপ্ত থাকার শক্তি অর্জন করেছেন। ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভের তথা কোরবানী করতে না পারলে চুল, নখ ইত্যাদি না কাটার কোনই অর্থ থাকতে পারে না। আসল বিষয় ছেড়ে দিয়ে অন্ধ অনুকরণ করলে অনেক সময় হিতে বিপরীত হয়ে দীড়ায়। দুনিয়ার দিকে ষোলআনা নজর রেখে শুধু নখ-চুল না কাটার কি তাৎপর্য হতে পারে? তাই দেখা যায়, ত্যাগের মাধ্যমে নৈকট্যের ভাব ক্ষু্ না হবার জন্যই এসব কাজে মনোযোগ দিতে বারণ করা হয়েছে। হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত হয়েছে যে, রসুলুল্লাহ (দুঃ) বলেছেন, “সামর্থ্য থাকা সত্তেও যে ব্যক্তি কোরবানী করলো না, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে ।' (আবু দাউদ, ইবনে মাযা)। অর্থাৎ সে কি কোরবানীকে দু'রাকাত নামাজ মনে করেছে? সে কি কোরবানীর মূল্য দু' রাকাত নামাজ বুঝতে চায়? না, কোরবানী এত তুচ্ছ নয়। কোরবানী দু' রাকাত নামাজও নয় এবং পশু- হত্যাও নয়। এই হাদীস হতে স্পষ্ট বুঝা যায় যে, পশু-জবাই করা রসুলুল্লাহ সেঃ) কোরবানী বলে মোটেই স্বীকার করেননি। যদি জবাই করাকে কোরবানী বলে স্বীকৃতি দিতেন তা হলে কেন কোরবানীকারীকে কেবল ঈদগাহে যাবার অনুমতি দিচ্ছেন? অথচ তখনো জবাই কাজ তার করা হয় নি। তাছাড়া পশু-জবাই করা ঈদের নামাজের আগে করতে রসুলুল্লাহ (সঃ) বারণ করেছেন। এর দ্বারা কি স্পষ্ট প্রমাণিত হচ্ছে না যে, পশুকে জবাই করা মোটেই কোরবানী নয়? হাদীস শরীফে এই দশ দিনের রোজা রাখার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, এক দিনের রোজা রাখা একটি বছরের রোজা রাখার সমতুল্য ৷ কারণ, ইহা ত্যাগের মাধ্যমে বিশ্বরবের নৈকট্যলাভের প্রচেষ্টা। এই নৈকট্যলাভের রহস্যই বিশ্বরবের প্রধান উদ্দেশ্য। এই জন্যই তিনি মানবকে দুনিয়া দিয়ে তৈরি করেছেন । তিনি দেখতে চান যে মানব কি তার দুনিয়া নিয়েই থাকে, না ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।