Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৭৭ দেশ হতে চিরতরে মুছে ফেলার সম্পূর্ণ দায়িত্ব জনগণের | যে শাসনব্যবস্থা জনগণকে পাকে ফেলে চোর, ডাকাত আর প্রতারকে পরিণত করতে বাধ্য করে সেই শাসনব্যবস্থার বিরুদ্ধে জনগণের বিদ্রোহ করার অপর নামই জিহাদ । যে শাসনব্যবস্থা জনগণের মধ্যে গুটি কতককে বিলাসিতায় ডুবিয়ে রাখে শাসনব্যবস্থা নয়। যে শাসনব্যবস্থায় ধনীর হাতে দেশের পার্থিব সম্পদের চাবিকাঠি দেওয়া হয় আর কোটি জনগণের ভাগ্যে কানা কড়ি দিয়ে আল্লাহ আল্লাহ কর গিয়ে' নির্দেশ দেয় উহা ইসলামী শাসনব্যবস্থা নয়। উহার বিরুদ্ধে জনগণের প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করে ইসলামের সাম্য ফিরিয়ে আনতে হবে এবং এর জন্য মৃত্যবরণকে বলে জিহাদ । এই প্রকাশ্য সত্য জনগণ বুঝেও যদি নীরব দর্শকের মতো হা করে থাকে তবে তাদের জন্য রয়েছে আল্লাহর অভিশাপ । মানবতার মরা সম্বলটুকু ছিনিয়ে মানুষের ম্রান হাতে যে রাষ্ট্রনায়ক তুলে দেয় ভবিতব্য ভিক্ষাভাগ সে তো নায়করূপী নিহন্তা নারকী - তাকে সমুচিত শিক্ষা দাও হে মরদে মুজাহিদ -ইহা জিহাদে কবীর । ইসলাম-শিশুকে যারা আমানতের অঙ্গীকারে দু হাতে কোলে তুলে পুঁজিবাদীদের অগ্নিকুণ্ড চি7ি জিডি এর হা গম জার জাহির জিহাদে সগীর। কোরবানী পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়া নয়। কোরবানী নিজের আমিত্বের গলায় তথা “আমি'- কে সরিয়ে ফেলতে হয়। নিজের 'আমি'-কে কেটে ফেলতে পারলেই হয় কোরবানী। তখন মানুষ মরার আগেই মরে যায়। তাই রাসুলাল্লাহ (সঃ) বলেছেন, “মুতু কাবলা আন তামুত' অর্থাৎ, মরার আগে মরে যাও । এই জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কোরবানী অর্থাৎ স্রষ্টার নৈকট্য লাভ তখনই হয়। তাই কোরবানীর শাব্দিক অর্থ হল ত্যাগের মধ্যে নৈকট্য লাভ করা । কোরবৎ অর্থ হল নৈকট্য এবং কোরবৎ শব্দ থেকে কোরবানীর উৎপত্তি। এই কোরবানী প্রত্যেকের জন্য অবশ্য পালনীয় তথা ফরজ । পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়াকে রাসুলাল্লাহ (সঃ) কোরবানী বলে মোটেও স্বীকার করেন নি। আল্লাহ বলেছেন, “পশুর মাংস অথবা রক্ত কখনই আমার নিকট উপনীত হয় না বরং তোমাদের তাকোয়াই আমার নিকট উপনীত হয়ে থাকে ।' (কোরআন )। রক্ত-মাংস আল্লাহ গ্রহণ করেন না। তিনি গ্রহণ করেন মানব মনের “তাকওয়া* অর্থাৎ্থ মানবীয় ইচ্ছা তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া এবং তাতে করে মানবীয় আমিত্বের তথা “আমি'র লোপ সাধন করা। জীবিত থেকে মরণের যে স্বাদ তা উপলব্ধি করার চেষ্টা অর্থাৎ যাকে বলে মরার আগে মরে যাওয়া, তারই অনুশীলন হল কোরবানী । কিন্তু দুঃখের বিষয়, আজ কোরবানী গরীব সাধারণকে নিয়ে শুধু মাংস খাবার উৎসবে পরিণত হয়েছে । এর কারণ হল ধর্মের অনুষ্ঠান পালন করতে আমরা অতিমাত্রায় পল্বগ্রাহী (সুফারফিসিয়াল) হয়ে উঠেছি। বাইরের অনুষ্ঠান নিয়েই সন্তুষ্ট কিন্তু উহার ভেতরের সত্য ও সৌন্দর্য বুঝে নিবার দরকার মনে করি না। এর ফলে কোরবানীর এই দুর্দশা । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।