মারেফতের গোপন কথা ॥ ১৭৬ কপালে, পাজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। ইহাই তোমাদের সঞ্চিত সোনা-রূপা, যা আমার রাস্তায় খরচ না করে তোমরা নিজের জন্য জমা করে ছিলে । আজ ইহার আত্বাদ গ্রহণ কর ।' আল্লাহর পথে খরচ করার অর্থ কি? মানুষের প্রকৃত সেবার তরে মানুষের সুখ-সুবিধার প্রতি মানুষের সমান বাস্তব দৃষ্টিভঙ্গি প্রদান করা কি ন্যায়-বিচার এবং আল্লাহর পথে খরচ করাই বুঝানো হয়নি? রাসুলাল্লাহ (সঃ) বলেছেন, “অন্যের জন্য তাহাই পছন্দ কর, যা নিজের জন্য পছন্দ কর। তাহলে তুমি সবচেয়ে ন্যায়বিচারক হতে পারবে । রাসূলাল্লাহ (সঃ) বলেছেন, “সর্বোৎকৃষ্ট সেই ব্যক্তি, যে পরের উপকার করে, সুতরাং তুমি পরের উপকার করে সবচেয়ে ভাল মানুষ হয়ে ওঠ।' পরের উপকার করে দ্রুত সমবন্টনে সাম্যবাদ পৃথিবীর বুকে যেদিন প্রতিফলিত হবে, সেদিন গণসমাজ সবচেয়ে ভালো মানুষ হবার প্রতিচ্ছবি দেখতে পাবে নিজেদের মুখমগ্লে । রাসুলাল্লাহ (সঃ) বলেছেন, কারো প্রতি জুলুম করো না, তাহলে নূর বেষ্টিত অবস্থায় পুনজীবিত হবে ।' পুঁজিপতিদের পরিণাম যে শুধু ধ্বংসের বীভৎস বিভীষিকায়, তারই কথা বলতে গিয়ে রাসুলাল্লাহ (সঃ) বলেছেন, “তোমরা কি সেই জানোয়ারকে দেখনি? যে বসন্তকালে লতা-পাতা ও ঘাস সারাটি দিন পেট পুরে খেয়েছে। এমনকি অরুণের আভা নিভে যাবার পরও বিরত হয় নি। জানোয়ারটি এত বেশি খেয়েছিল যে ফলে ধ্বংস হয়ে গিয়েছিল। সেরকম সম্পদও লোভনীয় বন্তু। হয়তো তোমরাও প্রচুর সম্পদের লোভে পড়ে নিজেদের দ্বীন" সম্পর্কে অলস হয়ে পড়বে এবং ধন-সম্পদের মোহে এরূপ লিপ্ত হয়ে পড়বে যে পরিণামে তোমরাও (জানোয়ারের মত) ধ্বংস হয়ে যাবে । রাসুলাল্লাহ (সঃ) বলেছেন, “দুনিয়া তারই বাড়িঘর যার আর কোনই বাড়িঘর নেই । এবং উহা তারই সম্পদ যার আর কোন সম্পদ নেই। দুনিয়ার সম্পদ জমা করে একমাত্র সে-ই যে মুর্খ এবং বুদ্ধিহীন, সেই সম্পত্তির বিরাট বিরাট অংশ নিজেদের কর্তৃত্বে রেখে ভোগ-বিলাসে ডুবে থেকে মুসলমান বলে শুধু দাবী নয়, দাতা ও দানবীর সেজে আছে । তবে কি এরা ইসলামের মানদণ্ডে মিসকিন, ফকির আর বেকার যে ক্ষুধার জ্বালায় নিজেদেরকে ভিখারী, লম্পট এবং চোর ও ডাকাতে পরিণত করতে বাধ্য করছে। তার জন্য দায়ী কে? ইসলাম? না এই ভণ্ডের দল? তবে কি এদের নির্মল করা মুসলমানদের অবশ্যকর্তব্য নয়? তবে কি এদের শান্তি দেবার জন্য ইসলামের সত্য প্রতিষ্ঠার প্রয়াসে প্রকাশ্য প্রতিবাদ করার কথা ইসলামের বিধানে নেই? এই জুলুমের বিরুদ্ধে রুখে দাড়ানো কি জিহাদ নয়? রাসুলাল্লাহ সেঃ) বলেছেন, “যে কেউ উম্মতের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করবে তখন তাকে যেখানে পাও তরবারীর আঘাত হান।' রাসুলল্লাহ (সঃ) বলেছেন যে, 'জুলুমকারীর জুলুম বন্ধ কর।' রাসুলল্লাহ সেঃ) বলেছেন, “কসম আল্লাহর, তোমরা কখনো নাজাত পাবে না, যে পর্যন্ত তোমরা জালীমকে জুলুম থেকে বিরত না রাখ ।' রাসুলাল্লাহ (সঃ) বলেছেন, “যদি কোন জাতি বা দলের মধ্যে কোন ব্যক্তি কোন অন্যায় কাজে লিপ্ত হয় এবং সেই জাতি বা দল থাকা সত্তেও তাকে বাধা প্রদান না করে, তবে মৃত্যুর আগে দুনিয়াতেই তাদের উপর আল্লাহর আযাব আসবে ।' যারা ইসলামের এই সত্যকে বুঝেও নীরব দর্শকের ভূমিকা পালন করলো তবে কি তারা আল্লাহর দেওয়া সত্য প্রকাশ্যে প্রচার করার আদেশ হতে বিরত রইল? যারা সত্য প্রচার হতে বিরত রইলো যে শাসনব্যবস্থার ভেতরে গোপনে লুকিয়ে থাকে অন্যায়, অবিচার, অসাম্য আর এই শাসনব্যবস্থায় যে মুষ্টিমেয় অসাধু ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয় তাদের এবং তাদের শাসনব্যবস্থা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।