Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৭৫ দিয়ে মুছে ফেলে দেয়। তাই বিশ্বমানব সমাজে এই ধনীলোকেরাই সবচেয়ে নিকৃষ্ট বলে ইসলাম ঘোষণা করছে। রসুলুল্লাহ (দঃ) এই কথাটুকু বুঝাবার তরে কতরকম উপমা দিয়েই না আমাদেরকে বুঝাতে চেষ্টা করেছেন । যেন ধনের মোহে ধনীলোক হয়ে সাম্যবাদের আদর্শকে তথা ঈমানের প্রথম শর্তের সীমানা হতে সরে না পরি। একদিন উপস্থিত সাহাবীরা রসূলাল্লাহ (দঃ)-কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! কোন ব্যক্তি আপনার উম্মতীদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট? তিনি বললেন, 'ধনবান লোকেরাই সবচাইতে নিকৃষ্ট ।' নিজেদের আপ সে আপ মনে করে। কিন্তু এই সমস্ত ধনীলোকেরা বুঝতে পারে না যে সমাজের সহজ- সরল মানুষেরা কোন দিন তাদের অন্তর হতে ক্ষমা করবে না। একদিন তারা ধনীদের হীন প্রচেষ্টাকে অহঙ্কার আর আস্ফালনই মানব সমাজের বুকে করুক না কেন, কিন্তু অবহেলিত মানবসমাজ সহজেই বুঝতে পারে যে তারা সবাই কাগজের বাঘ । এই সমস্ত কাগজের বাঘদের মানব সমাজ কোনদিন ক্ষমা করতে পারে না। কতবড় জঘন্য মনোবৃত্তিসম্পন্ন হতে পারলে এই সমস্ত পুঁজিপতিরা রসুলাল্লাহ দেঃ)- এর মহান আদর্শের উপর পুঁজিবাদের কিছুটা সমর্থন আছে বলে প্রচার চালায়। কতবড় বেঈমান হতে পারলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব রসুলাল্লাহ (দেঃ)-এর উপর পুঁজিবাদের সমর্থনের বোঝা চাপিয়ে দেয়। অথচ ইসলাম ধনদাসদের জানাযা পড়া হারাম করে দিয়েছে৷ শুধু কি জানাযা পড়তে বারণ করেছে ইসলাম? ধন-দাসদের পীড়াকালে সেবাটুকু পর্যন্ত করতে কঠোরভাবে মানা করা হয়েছে । ধন-দাসেরা রোগশয্যায় ছটফট করছে-করতে দাও-তারা জানোয়ারের চেয়ে অধম-তাদের জন্য অবহেলিত মানুষ করবে সেবা! অসম্ভব-ইসলাম বজ্রকঠিন কণ্ঠে ঘোষণা করছে । ইসলাম বলেছে, সাবধান, অবহেলিত বিশ্বমানবের সন্তানেরা যেন ধন-দাসদের সালাম না করে, সম্মান না দেখায়, ইসলাম ঘোষণা করছে, হে বিশ্বের অবহেলিত জনতা - তোমাদের সন্তানরা যেন ধন-দাসদের সামান্য সহানুভূতি প্রদর্শন না করে। যদি ধন-দাসদের সহানুভূতি ও সম্মান তোমাদের সন্তানদের প্রদর্শন করার প্রশ্রয় দান কর তবে মনে রেখ, তাদেরকেও ইসলামকে বিনাশ করার কাজে ধন-দাসদের সাহায্যকারী ও সহায়করূপে ধরা হবে । কারণ, এই শ্রেণীর ধনদাসেরা ইসলামকে বিনাশ করার কাজে লিপ্ত থাকে । রসুলাল্লাহ দেঃ) এই শ্রেণীর পুঁজিবাদীদের সম্বন্ধে বলেছেন, “আমার পরে মুসলমানদের মধ্যে এমন একদল লোক উৎপন্ন হবে যে, তারা নানাবিধ খাদ্য আহার করবে, নানা বিচিত্র কারুকার্ষপূর্ণ গৃহদ্ধারে বাঁধবে । অল্লাহারে তাদের ভোজন প্রবৃত্তি পরিতৃপ্ত হবে না। অনেক পেলেও তাদের আকজ্কার নিবৃত্তি হবে না। তাদের সমস্ত শক্তি কেবল সংসার-অর্জনেই ব্যয়িত হবে । দুনিয়াকেই তারা প্রভু বলে মনে করবে । যা কিছু করবে দুনিয়া হাসিলের জন্যই করবে । আমি যে (মোহাম্মদ) (দঃ), তোমাদের প্রতি আমার আদেশ, তোমাদের সন্তানেরা তাদের যেন সালাম না করে। তাদের পীড়াকালে যেন তাদের সেবা না করে। তাদের জানাযার অনুগমন যেন না করে । এই শ্রেণীর ধনী লোকেরা ইসলামকে বিনাশ করবে । তোমাদের সন্তানগণ যদি তাদের প্রতি সম্মান প্রদর্শন করে ও সহানুভূতি প্রদর্শন করে তবে তারও ইসলামকে বিনাশ করার কাজে তাদেরকে সাহায্যকারী ও সহায়ক হবে ।' (হাদীস এবং কিমিয়ায়ে সাআদত তৃতীয় খন্ড)। আল্লাহ বলেন, “যে সকল লোক সোনা-রূপা জমা করে অথচ আল্লাহর পথে খরচ করে না, (হে মোহাম্মদ), তুমি তাদের ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। কেয়ামতের দিন এই সোনা-রূপা দোজখের আগুনে গরম করে তার দ্বারা তাদের ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।