মারেফতের গোপন কথা ॥ ১৭২ পরস্পরকে ভাল না বাসলে ঈমান আসে না।' এখন অতি সহজেই বুঝতে পারা যায় যে ঈমান ইসলামের গোড়া বা মূল। তাই ইসলামের মূল ঈমান না আসলে কেহই বেহেস্তে যেতে পারবে না। ইহা রসুলুল্লাহ (দঃ) অতিস্পষ্ট করে বলে দিলেন এবং এটাই ইসলামের প্রকাশ্য এবং গোপন ঘোষণা । এখন আমাদের কাছে প্রশ্ন হয়ে রইল, কি সেই কাজ যা করতে পারলে ঈমান আসে এবং ঈমানের পরিবর্তে বেহেস্ত পাবে? কিন্তু সেই প্রশ্নের উত্তর রসুলুল্লাহ (দঃ) নিজেই ঈমান কি করতে পারলে আসে এবং বেহেস্তে যেতে পারবে এবং ঈমান কি করতে না পারলে আসে না এবং বেহেস্তে যেতে পারবে না তাহাও অতি সহজ এবং সরল ভাষায় বলে দিলেন, যেন বিষয়টি আমাদের নিকট ধোয়াটে বা কুয়াশার মত মনে না হয়। তিনি আমাদের জানিয়ে দিলেন যে, পরস্পর পরস্পরকে ভালো না বাসলে ঈমান আসে না। সেই ভালোবাসা বলতে কি বোঝান হল? শুধু মুখের কথা দিয়ে ভালোবাসা? না মুখ ও অন্তর উভয় দিয়ে ভালোবাসা ফুটিয়ে তোলা? অপরের দুঃখ-কষ্ট মোচন করে নিজের মত করে গড়ে তোলাটাই ভালোবাসা । কারণ, মানুষ তার নিজের বেলাতে বেশ বুঝে, কিন্তু অপরের জন্য উদাসীন, অমনোযোগী থাকে । এই হীন পশুর স্বভাব ছেড়ে দিয়ে অপরকে নিজের বেলাতে যতটুকু বুঝি ততটুকু পড়াটাও একজন মানুষের পক্ষে বিশেষ কঠিন কাজ নয়, কিন্তু আশ্রয়হীন অসহায় মানুষকে নিজের মালিকানায় রাখা বিশাল বাড়ীটার মাঝে আশ্রয় দেওয়া বড় কঠিন কাজ। পথের পাশে পড়ে থেকে শীতে কাঁপছে আর মৃত্যুর পথযাত্রী সাজতে শুরু করেছে। কিন্তু দশ রাকাত নামাজ পড়নেওয়ালা তথাকথিত আল্লাহ-রসুলের মহব্বত কপচানো মুসলি সাহেব তার বিশাল বাড়ীখানা থাকা সত্তেও এই শোচনীয় অবস্থা দেখে এক পা এক পা করে ইনশাল্লাহ কেটে পড়েন। এরকম শোচনীয় দৃশ্য সমাজে দিয়েছেন এবং এই আদেশ অমান্যকারীকে ঈমান আনেনি বলে বেহেস্তে প্রবেশ করতে পারবে না তথা জাহান্নামের আগুন সাথী হয়ে থাকবে বলে সাবধান করে দিয়েছেন। সাম্যবাদ সমাজে পরস্পরের প্রতি ভালবাসাকে সুন্দর এবং গ্রীতিকর করে তোলে বলে ইসলাম পৃথিবীর মানুষকে সাম্যবাদ প্রতিষ্ঠা করতে বার বার আদেশ দিচ্ছেন । রসুলুল্লাহ (দঃ) বলেছেন, আগুন, পানি, খাদ্যদ্রব্য এবং পোশাক- বস্তসৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহকে পাবার যে সাধনার পথ সেই পথে মানুষের সেবার উপকরণ ও সাথী হিসেবে মানুষের দাসত্ব করা । কিন্তু বস্তরই দাস হয়ে গেল মানুষ, এটাই মানুষের জঘন্য দাসত্ব ও শেরেক। এই দাসত্ব হতে উদ্ধার করে আল্লাহর দাসত্ব শিক্ষা দেবার তরে আল্লাহ তার রসুলকে পাঠিয়ে থাকেন। বস্তুর দাস হয়ে অধ্যাত্ম-শক্তির সম্মুখীন মোটেই হওয়া যায় না। কেননা, অধ্যাত্- শক্তি অর্থাৎ খোদার প্রতিনিধিরূপে খোদায়ীশক্তি বন্তুশক্তির উপর সম্পূর্ণ ক্ষমতাবান । আপসোস! এই আস্থা ও সত্যবোধ আমাদের মাঝে আর কখনো ফিরে আসছে না। আল্লাহ প্রেরিত বিধান, নবী ও রসুলদের পাঠিয়েছেন যেন মানুষ তার কর্মবাদ বন্তুভিত্তিক না করে পরকালভিত্তিক করে গড়ে তোলে । কারণ ইহকাল অনন্ত পরকালের শস্যক্ষেত্র ও শিক্ষানবিসী জীবন মাত্র। আজকের সউদী আরবের বাদশাগণ দাবী করেন যে, পৃথিবীতে একমাত্র তাদের দেশেই সর্বাপেক্ষা অধিক ইসলামী শাসনব্যবস্থা চালু রাখা হয়েছে যা জগতের আর কোন মুসলিম দেশ রক্ষা করতে পারে নাই। ইহা কেবল তাদের মিথ্যা দাবীই নয়, তাছাড়া একথা বললেই ন্যায়সঙ্গত হবে যে, তাদের শাসনব্যবস্থা অন্যান্য দেশের শাসনব্যবস্থা হতে অনেক বেশি ইসলামবিরোধী । “শরিয়তের আইন'-এর নামমাত্র একখানা মুখোশ লাগিয়ে কোরান-হাদিসের সত্যকে ঢাকবার চেষ্টা করলে চলবে না। ইসলামের তথা ঈমানের প্রথম ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।