Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৭০ অর্ধেক ছালার চট আর অর্ধেক মারকিন কাপড়, বুকের অংশটুকু অর্ধেক ছিড়ে ঝুলে আছে আর বাকি অর্ধেক নানা রঙবেরঙ-এর তালিমারা । এই তো বিশ্বমুসলিম দেহের উপর জামার রূপটি । তাই তো অবিশ্বাসীরা মুখে রুমাল চেপে হাসে আর মনে মনে বলে, এরকম জোকার না থাকলে কি নাটকে টক হয়! কেউ হয়তো আমাদেরকে ইঙ্গিতে ঠাট্টা করে বলে, ধর্ম তো আফিম। সেই আফিমের নেশায় থাকলে নিজের জামার শ্রী দেখতে পাই না। এত অপমান সইতে পারছ, হে বীর মুজাহিদ? এখনো তুমি নীচে দাঁড়িয়ে আছ? কোথায় তোমার প্রতিবাদের মশাল? তুমি যে গরম জামা পরতে পারছ না, বিবেক যে শত বিষদাঁত বের করে তোমার বিবেককে ছেদা করে দিচ্ছে। অপর ভাইদেরও দেবার সামর্থ্য নেই। তবে কি করবে? নবীউল্লাহ (দঃ) যে তোমার নয়নের মণি। তাই শহীদ হবার প্রধূমিত বাসনা নিয়ে তাদেরকে রুখতে হবে যারা তোমার দেহে লোক-হাসানো জামা পরিয়ে দিয়ে ভণ্ডের মত চেয়ে বেশি রোজা রাখে । এই সব ভগুদেরকে লক্ষ্য করে রসুলুল্লাহ দেঃ) বলছেন, “তারা অত্যাচার করবে মুসলমানদের । যদি আমি পেতাম তবে হত্যা করতাম আদ জাতির মত।” দিবালোকের মত স্পষ্ট করে তোমার প্রাণপ্রিয় রসুলুল্লাহ (দঃ) বলে দিচ্ছেন, তবু তুমি এখনো নীরব দর্শকের মত দাঁড়িয়ে আছ, হে বীর মুজাহিদ মুসলমান? বিশ্বাসীরা একটি দেহ। মানবদেহের যে কোন একটি অংশ যদি পীড়িত হয়ে পড়ে তখন অন্য সমস্ত অংশগ্তলো তারই ব্যথায় ব্যথিত হয়ে সমবেদনা জানায় । এই পরস্পর অবিচ্ছেদ্য সম্পর্কের আদর্শে গরীয়ান যারা তারাই মুসলমান। ইহারই অপর নাম গণসাম্যবাদ। শোষণবাদের যে কোন স্বীকৃতিই ইসলামে নেই, ইহাই তার জ্বলন্ত প্রমাণ। সব মানুষ মরবে, আমি মানুষ, আমাকেও মরতে হবে, ইহা যে রকম জ্বলন্ত সত্য, বিশ্বাসীরা সবাই “একটি দেহ' বলার মাঝেও সেই গণসাম্যের জ্বলন্ত সত্য উদ্ভাসিত হয়ে আছে। কিন্তু এ আদ জাতির মত খুন করতাম" নামধারী মুসলমান কোরান, নামাজ এবং রোজা রাখার ভেক্কিবাজি দেখিয়ে অসাম্যের গন্ধ ছড়িয়ে, বিশ্বমুসলিম এঁক্যকে অসহায় অবস্থায় ফেলে দিচ্ছে। এই ভগ্ুদের রূপটি চিক চিক করা মরুভূমির উষ্ণ বালি । দূরে উত্তাল তরঙ্গ । নিকটে মেকী। আহত পাখির মত বিশ্বমুসলিম তেষ্টার জল খৈ ফোটা বালি দেখে ছটফট করে মরে পড়ে থাকে । হে মুজাহিদ মুসলমান, কোথায় ফেলে রেখেছ তোমার তৈরী করে রাখা প্রতিবাদের মশাল? কেন ভগ্ডের তাগুব নৃত্য নীরব-নিথর করে দেয় না তোমার গর্জে উঠা ঘুমন্ত প্রতিবাদ? কেন তোমার সংগ্রামের সমবেত প্রতিবাদ মানুষের গ্রাস ছিনিয়ে নেওয়া গর্বিত বক্ষটাকে কীপিয়ে তোলে না? তুমি কি ভাগ্যটার উপর সব দোষ চাপিয়ে দিয়ে মোজাইক করা পাষাণ নামধারী মসজিদটাতে নামাজ পড়তে যাও আল্লাহকে তুষ্ট করে বেহেস্ত আদায় করতে? এত বড় বোকাই আল্লাহকে ভেবে নিতে পারলে! ইট দিয়ে তোলা মসজিদটার সরু জুতো তোমারই মুসলমান ভাইয়েরা । মায়ের ছেড়া শাড়িতে শীত ঢাকতে পারেনি । হাড়-উঠা দুটো শুকনো না খেতে খেতে পিঠটা বাঁকা হয়ে গেছে। শীতে জামা নেই, হাত দুটো জড়ো করে বুকটায় লাগিয়ে রেখেছে । কোথায় দিয়েছ রসুলুল্লাহ (দঃ)-এর দেওয়া সমান অধিকার? কোথায় তোমার ভ্রাতৃবন্ধনের চিহ্? এই ভগ নামাজের বিড়বিড়ানিতে ভণ্ড নামাজির পরিণাম কি সেটা তুমি জান না? তবে জেনে শুনে কেন ভপ্তামি করছো? প্রতিবাদ করবেঃ প্রতিবাদের জ্বালা দাবদাহের মত ফুটিয়ে তুলবে কাগজের পাতায়? কিছু হবে না। কোন ফল ফলবে না। সংগ্রাম আর প্রতিবাদের মশাল হল এর যোগ্য প্রতিবাদ । দল বেঁধে পার - না হয় কয়জন মিলে পার -না হয় একা পার - গোপনে পার - সংগ্রাম ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।