Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৭ আল্লাহ আমাদের প্রভূ, কোরান হল দিকদর্শন এবং হযরত মুহাম্মদ (দঃ) আমাদের নেতা ।' কি সুন্দর কি অপূর্ব অমৃতের নামে বিষ-মাখা টোপ । হযরত মুহাম্মদ (দঃ) আমাদের নেতা” বলে নিজেরা গদিতে বসার অপূর্ব চালাকি । হযরত মুহাম্মদ (দঃ) আমাদের নেতা_ এটা প্রতিটি মুসলমান মেনে আসছে। নতুন করে মেনে নেবার উপদেশ দেবার অর্থ হল তারা মহানবীর নাম ভাঙ্গিয়ে গদীতে বসতে চায়। যেন মহানবীর সোল এজেন্ট তারাই হয়ে গেছে আর বাকি সব মুসলমানেরা মাখা তামুক। কত ডিজাইনের ধোকাবাজি যে চলছে এবং আরো চলবে তা অনাগত কালই আমাদেরকে জানিয়ে দেবে। একাত্তরের স্বাধীনতা সংগ্ামের সময় এই সমস্ত কাঠমোল্লারাই তৈরি করেছিল ইসলামের ইতিহাসের সবচাইতে মুল্যবান ঘটনা বদরের যুদ্ধের নামে “আল বদর' বাহিনী । নিরীহ এবং বাছাই করা জাতির মাথাগুলোকে রাতের আঁধারে ধরে এনে জলাভূমিতে হাত-পা বেঁধে জবাই করার দায়িত্ব পালন করেছিল এই আল বদর । ছিঃ ছিঃ কি নিকৃষ্টতম মনের বিকৃত পরিচয় দিয়েছে এই কাঠমোল্লারা “আল বদর' নাম দিয়ে। এক মুহূর্তের তরেও এই সমস্ত কাঠমোল্লাদের মন ও বিবেক কেঁপে উঠেনি_ কি পবিত্র নাম দিলাম, কি অপবিত্র একটি দলের_- আল বদর বাহিনী । এক এক রকম। তাই আমরা জাতির সবচাইতে বেদনাদায়ক স্মৃতির ইতিহাস স্বাধীনতার যুদ্ধে “আল বদর' বাহিনীকে মনে রাখতে পারিনি, একটা দগদগে বুকের ভেতর জ্বালা সৃষ্টি করা আলসারের মত। ভয় হয় আমাদের এরকম অবহেলায় না আবার এ ঘা ক্যানসার হয়ে আমাদেরই মৃত্যু ডেকে আনে। গ্রহণ করেননি, যে শিক্ষার কথা আমাদের ইসলামের ইতিহাসে পেয়েছিলাম_ মওলা আলী খারেজীদের সমুচিত শিক্ষা দেবার উপদেশ দিয়েছিলেন । কারণ, তিনি জানতেন পবিত্র “আল বদর' নাম দিয়ে এরা কি না অপবিত্র কাজটাই করে গেছে । যেমন খারেজীরা “আল্লাহ এবং কোরান ছাড়া আর কিছু মানি না' নামের দর্শন প্রচার করে মওলা আলী হতে বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের জাতীয় নেতার ইতিহাসের উপর পড়াশোনার দৌড় হয়তো কম ছিল, আর না হয় উদারতার প্রাবনের উচ্ছলতার মধ্যে ইতিহাসে একটা নতুন কিছু যোগ করতে চেয়েছিলেন_ সেই নতুন যোগটার নামই হল পাইকারী ক্ষমা প্রদর্শন । এরা মহানবীর সবচাইতে যোগ্য সাহাবা এবং জামাতা শেরে খোদা মওলা আলীর সামনে- যিনি সব সাহাবাকে লক্ষ্য করে বলতেন- “আলীর মুল্য আমার কাছে ততটুকু, যতটুকু দেহের মধ্যে প্রাণের মূল্য'_ যাকে যুদ্ধের ঝাণ্ডা আর বিরাট তলোয়ার জুলফিকার হাতে হায়দরি হাক মারতে হত- যার জুলফিকার ইরাকের মিউজিয়ামে দেখে সবাই চমকে যায়- এত বড় আর চওড়া তলোয়ার কত শক্তির অধিকারী হলে হাতে নিতে পারতেন সেই মওলা আলী, যিনি মুমিন নন_ মুমিনদের আমীর তথা আমীরুল মুমিনীনের সামনে “আল্লাহ এবং কোরান ছাড়া আর কিছু মানি না' বলা কত বড় ধৃষ্টতা আর ওদ্ধত্য প্রকাশ । ডাঃ বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী ১৭ই মার্চ ১৯৮৬ইং, ৩রা চৈত্র ১৩১২ বাং. ৫ই রজব ১৪০৬ হিঃ ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।