Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৬৯ আমি আমার ছেলে-পুলে নিয়ে পোলাও-কোরমা খেতে বসেছি কিন্তু আমি কি একটিবার ভেবে দেখবো না যে, আমার প্রতিবেশীরা কি খাচ্ছে? আমারই প্রতিবেশী হয় তো দু-মুঠো ভাত ছেলে- পুলেদের নিয়ে খেতে পারছে না। অবুঝ ছেলে-পুলে ক্ষুধার জ্বালায় বাবা-মার কাছে প্রতিবাদ তুলে ধরছে আর কেঁদে উঠেছে। রাসুলাল্লাহ (সঃ)-এর আদেশ, আমিও যা খাব অপরকেও তাই খেতে দিতে হবে। না দিতে পারলে মুসলমান হতে পারবো না। তা-তো আমার জন্য অনেক দূরের কথা, কিন্তু একটিবারের তরেও কি সেই ভূখা প্রতিবেশীর খোজ নিয়েছি? তা হলে দেখতে পাচ্ছি ইসলামের সীমানাতেও দাড়াতে পারছি না। এই তো সমাজের কথিত মুসলমান আমরা । সেবকের ভূমিকায় আমারই প্রতিবেশীর কাছে আল্লাহ মালিক- তার সঙ্গে আমার মালিকানাটাও আঠা দিয়ে গোপনে লাগিয়ে দিচ্ছি। যদিও আমাকে কেউ মালিক বললে মৌখিক প্রতিবাদ করে বলি, আমি কিচ্ছু না- আমি তো আপনাদের খাদেম । আসমানের উপর ইঙ্গিত করে মুচকি হাসি তুলে বলি- মালিক তো আল্লাহ। এই সমস্ত খাদেম যে দেশের শাসনব্যবস্থার পরিচালনার ধারায় গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে এবং শাসন ব্যবস্থার প্রধান মুখোশধারী মুসলমানগুলোকে প্রাণ দিয়ে বুঝিয়ে দাও, প্রতিবাদের মশাল বাহির কর, সবাই এক হয়ে সংগ্রাম চালিয়ে যাও। মনে রেখ, শাহাদাৎ বরণ করতে না পারলে ইসলামের গণসাম্য আসতে পারে না। শাহাদাতের রক্তে-রাঙ্গা ফোটায় ফোটায় প্রতিবাদের লিপি রচনা করতে হবে। সে রক্ত-রাঙ্গা ফোটায় আখরিত প্রতিটি লিপি ভণ্ড খাদেমদের পিলা চমকিয়ে দেবে। আমার ছেলে-পুলেরা উচু ইটে গড়ানো ইমারতে গরম জামা পরে শীতের হিমেল হাওয়াকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, আর আমারই প্রতিবেশীর ছেলে-পুলেরা ঠাণ্ডা মাটিতে খড় বিছিয়ে ছেঁড়া ন্যাকড়া জড়িয়ে রাত কখন ফুরোবে ভাবছে। কে কার খোজ রাখে? এই দুনিয়ার মোহ-মায়া, আমার মানবতা আমার নবীউল্লাহর (দঃ) আবেদনকে বেমালুম ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার মেকী মায়াজাল আমার মৃত্যুঘটনা কোনদিন ঘটবে না বলে দিয়েছে । আমি তো আমার প্রিয় নবীউল্লাহ (দঃ)-কে বলতে শিখলাম না যে, আমারই তরে শুধু এই গরম জামা দিচ্ছ? কিন্তু আমার পেছনে যে আমারই মত আমাকেও একটি দিও । সেদিন তোমার তুলে দেওয়া গরম জামা আমি আনন্দের সাথে গ্রহণ করবো । আমার প্রাণপ্রিয় মুহাম্মদ (দঃ), তুমি যে বলে দিয়েছ, “বিশ্বাসীরা পরস্পরের প্রতি দয়া, প্রীতি ও সহানুভূতিতে একদেহের মত । তবে আমি কি করে একা এই গরম জামা নিজের গায়ে তুলে নিয়ে বিশ্বাসী ভাইদের বঞ্চিত করবো? সেই বিশ্রী অধিকারের সংজ্ঞা যে তুমি দাওনি। তবে তোমার বলে দেওয়া “পরস্পরের প্রতি দয়া, প্রীতি ও সহানুভুতিতে এক দেহের মত', -যে আমাকে প্রথমে অস্বীকার করতে হবে, তারপর তুলে নিতে হবে সেই গরম জামা । তাহলে কোন অধিকারে তোমার উম্মত বলে দাবী করবো? আমার অঙ্গে গরম জামা কিন্ত আমার বিশ্বাসী ভাইদের অঙ্গগুলো যে শীতে ঠাণ্ডা হয়ে যাচ্ছে। তাদের অঙ্গগুলো যে আমার অঙ্গ । তাদের অঙ্গগুলো যে শীতে পীড়িত, তাই আমার অঙ্গ ডাকছে তাদের শীত নিবারণের জন্য । তুমি যে বলেছ, “যখন পীড়িত হয় এক অঙ্গ, অপর সমস্ত অঙ্গ পরস্পরকে ডাকে উহার সাথে সহানুভূতির জন্য জাগরণ ও তাপে ।” বিশ্বযুসলিম একটি দেহ। সেই একটি দেহের তরে একটি জামার রূপটি কিন্তু বড়ই করুণ । তাই অবিশ্বাসীরা একটি দেহে একটি জামার রূপটি দেখে ঠান্টা করে । বিশ্ব মুসলিম দেহের জামাটির একটি হাতা গরম কাপড় দিয়ে বানানো, অপর হাতাটি ছেঁড়া ন্যাকড়া দিয়ে বানানো, পিঠের অংশটুকুর ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।