Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৬৮ যতক্ষণ না আমি তার নিকট প্রিয়তর হই তার পিতা ও সন্তান হতে এবং সমগ্ মানবজাতি হতে । (বোখারী এবং মোসলেম শরীফ) । রাসূলাল্লাহ (দঃ) বলেছেন, “সে পেয়েছে ঈমানের আম্বাদ যার নিকট আল্লাহ ও তার রাসুল প্রিয়তর অপরাপর সকলের চেয়ে ।' (বোখারী এবং মোসলেম শরীফ )। তাই রাসুলাল্লাহ (সঃ) আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন যে, যার অপকারিতা হতে প্রতিবেশী নিরাপদ নয় সে বেহেস্তে প্রবেশ করবে না, অর্থাৎ জাহান্নামের প্রজ্বলিত অগ্নি হবে তার মা। অন্তনকাল সেই আগ্নমাতার কোলে থাকতে হবে। কি সেই অপকারিতা? অপকারিতা বলতে এখানে যত রকম অপকার হতে পারে তা-ই বোঝানো হয়েছে । একজন প্রসারিত জমি দখল করে মালিক সেজে দিব্যি আরাম-আয়েসে ঘর- বাড়ি তৈরী করে জীবন অতিবাহিত করছে, আর একজন তার মত দেহের অধিকারী মানুষ বঞ্চিত-অবহেলিত হয়ে একটু মাথা গৌজার ঠাইও পাচ্ছে না। দুনিয়ার জীবনটার উপর অভিশাপের দোহাই দিয়ে সরু ছোট্ট একটি ছনের চালার ঘরে ছেলে-পুলে নিয়ে কত কষ্টেই না জীবন কাটাচ্ছে । এই বৈষম্য ইসলামে নেই। এই বৈষম্য সম্পূর্ণরূপে দূর করার জন্য রাসূলাল্লাহ সেঃ) প্রশস্ত জমিতে বাস-করা লোকটিকে অভাবগ্রস্ত লোকটির সর্বপ্রকার দুঃখ-কষ্ট অর্থাৎ অপকারিতা দূর করার তরে সাবধান করে দিচ্ছেন। একটি মানুষ তিন শত টাকা খরচ করে দেহে গরম প্যান্ট-কোট লাগিয়ে শীত নিবারণ করছে অথচ তারই একজন প্রতিবেশী টুটা-ফাটা কাপড় কোমরে জড়ায়ে লজ্জা ঢাকতে চেষ্টা করেছে। কিন্তু প্যান্ট পরা লোকটি কি মনে করছে না, সে তার প্রতিবেশী? সে কি ভূলে গেছে যে অপকারিতা দূর করতে না পারলে বেহেস্তে প্রবেশ করবে না? সে কি তবে বেহেস্ত চায় না, অবিশ্বাস করে? তবে সে কি করে নিজেকে মুসলমান বলে? কোন অধিকারে সে রসুলাল্লাহ সেঃ)-এর উম্মত বলে নিজেকে দাবি করে? এই দাবি করাটা কি নিতান্ত ভণ্তামী নয়? এরকম মিথ্যা দাবি করে কি তবে এরাই মসুলমানের দৃঢ় এক্যের বন্ধন কাচ ভাঙ্গার মত চুরমার করে দিচ্ছে? এরাই কি মুখে শুধু কোরআন পড়ে কিন্তু অতিক্রম করে না গলদেশে? এরাই কি সেই নামাজী যাদের নামাজ পড়ার সঙ্গে তুলনা চলে না? এরাই কি তবে সেই রোজাদার যাদের রোজার সঙ্গে তুলনা দেওয়া চলে না? তবে কি রাসুলাল্লাহ (সঃ) এদেরকে লক্ষ্য করে বলেছেন যে, এরা বাহির হয়ে যাবে ইসলাম হতে, যেমন তীর বাহির হয় ধনুক হতে? তবে কি রাসুলাল্লাহ (দঃ) এদেরকেই বলেছেন যে, যদি পেতাম তবে হত্যা করতাম আদ জাতির মত? হে বীর মোজাহিদ মুসলমান, তবে এখনো নীরবে কেন দীড়িয়ে থেকে এই করুণ দৃশ্য দেখছ? হে বীর মোজাহিদ, তোমার কাছে তো পিতা ও সন্তান হতে এবং সমগ্ৰ মানবজাতি হতেও প্রিয় তোমার রাসুলাল্লাহ (সঃ), তবে কেন শহীদের দেদীপ্যমান বিক্রম তোমার বক্ষে উত্তাল তরঙ্গের চুরমার করা শব্দ আলোড়নে উতলা করে তুলে নাঃ মৃত্যুকে না তুমি পূর্বেই সমাধির স্বাক্ষর করে রেখেছ? তবে কেন সমাধিকে দূরে ফেলে চুপ করে আছ? তবে কেন প্রতিবাদের মশাল পাশবিক শক্তিকে মিসমার করার তরে জ্বলে উঠে না? রাসুলাল্লাহর (সঃ) বলে দেওয়া ভণ্ড-বেঈমানেরা কি এখনো কালের কলঙ্ক-স্বাক্ষর হয়ে মর্ত্যমঞ্চের মত্ততায় মলিনতা ছড়াতে থাকবে? কোথায় তোমার প্রতিবাদের মশাল? কোথায় তোমার বজ্রকঠিন সংকল্পের প্রধূমিত পরিশীলন? কোথায় তোমার জীবন দিয়ে নবীউল্লাহর প্রেমে মাতোয়ারার চিহ? লৌহ সংকল্পে তুমি অটল । তবু রাসূলাল্লাহ (সঃ)-এর আখির প্রবিত্র অশ্রু গড়িয়ে পড়তে দেখে মৌন হয়ে আছ! তুমি কি সেই মোজাহিদ নও যেদিন ওহোদ রপপ্রান্তে রাসূলাল্লাহ (সঃ)-কে নিজের বক্ষ তীরের মুখে তুলে দিয়ে নিরাপত্তার প্রাচীর গড়ে তুলে? ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।