মারেফতের গোপন কথা ॥ ১৬৭ ভালোবাসার জন্য ।' রাসুলাল্লাহ বললেন, “যেআল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চায় অথবা যাকে আল্লাহ এবং আল্লাহর রাসুল ভালোবাসে সে যখন কথা বলে, সত্য যেন বলে, যখন বিশ্বাসের বিষয় তার উপর ভার দেওয়া হয়, তখন যেন বিশ্বাস রক্ষা করে এবং তার প্রতিবেশীগণের যেন উপকার করে ।' (বাইহাকী শরীফ)। এই এগারোটি হাদীসে রাসুলাল্লাহ (সঃ) আবার সেই একই গণসাম্যবাদের আদর্শ তুলে ধরেছেন | একই গণসাম্যবাদকে মানুষ যাতে কোন প্রকারেই মন হতে মুছে ফেলতে না পারে, তারই জন্য বার বার সাবধান করে দিচ্ছেন । ভবিষ্যত্দরষ্টা রাসুল (সঃ) জানান যে, নফসে আম্মারা অর্থাৎ শয়তান প্রবৃত্তির বশবর্তাঁ হয়ে প্রতিটি মানুষ মানুষের উপরে প্রভৃত্ব করতে চায় অর্থাৎ মালিক বনে যেতে চায়। ইহাই প্রবৃত্তির সাধারণ গতিধারা । প্রবৃত্তির লোভনীয় বাঁধনের তীব্র অথচ সুক্ষ আঘাতে মানুষ বিভিন্ন রূপের মাঝে কর্তৃত্ের প্রাধান্য বিস্তার করতে আগ্রহী । মালিক হবার উগ্র বিশ্রী কর্তৃত্বের পাকে হারিয়ে ফেলে নিজেকে । আল্লাহর গোলাম হবার অর্থাৎ আল্লাহকে সিজদা দিতে তথা আত্মসমর্পন করতে মোটেই চায় না। এইরূপ মালিকানার কর্তৃত্ব স্বয়ং ইবলিসের প্রতিরূপ ছাড়া আর কিছু নয়। ইবলিস নিজের ব্যক্তিত্বের মূল্য যাচাই করতে গিয়ে আল্লাহর আদেশটুকু অমান্য করতে মোটেই দ্বিধা করেনি । নিজের গর্বিত মনোভাবে ইবলিসের এত শত বছরের প্রাণঢালা সাধনা বিফলে পর্যবসিত হল। সে অহঙ্কারের আস্ফালনে আদমকে সিজদা করেনি । এই সামান্য মাটির-তৈরী আদমকে ইবলিস সিজদা করবে! অসম্ভব। সে জাহান্নামে যেতে কুষ্ঠিত নয়, তবু তার ব্যক্তিত্বকে আল্লাহর আদেশের নিকট মাথা হেট করবে না। সেই কুখ্যাত ইবলিসই খান্নাস রূপগ্রহণ করে প্রতিটি মানুষের মাঝে জাগ্রত অথচ অদৃশ্যমান হয়ে আছে। এই ইবলিসের প্রভাবে মানুষ খাদেমের ভূমিকায় মালিক সেজে মানুষকে দেয় দুঃসহ বেদনার বহৃবাণ। ইবলিসের প্ররোচনায় মানুষ খাদেমের মুখোশে মানুষের মৌলিক দাবিগুলোকে বেমালুম হজম করে আমীর তথা বড়লোক সাজে । এবম্প্রকার বড়লোকদের জন্য বেহেন্ত হারাম । সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ অসম্ভব, কিন্তু তার চেয়ে বেশী অসম্ভব একজন এবং এবম্প্রকার বড় লোকের বেহেস্তে প্রবেশ করা । সুচের ছিদ্র দিয়ে প্রবেশ করা অসম্ভব অর্থৎ আমাদের কাছে অতি বিস্ময় জাগে, এত বড় প্রাণীটা কি করে সুচের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে? ইসলাম ঘোষণা করেছে, হ্যা- তোমার কাছে খুবই অসম্ভব লাগছে, কিন্ত মনে রেখ এর চেয়ে অনেক বেশী অসম্ভব হবে এবম্প্রকার লোকদের বেহেস্তে প্রবেশ করা। আসলে তারা বেহেস্ত চায় না। তারা চায় খাদেমের মুখোশে মালিক হয়ে মানুষের পাজর-ভাঙ্গা খুন পিয়ে বিশ্বরঙ্গমঞ্চে নগ্ন নৃত্যে মুসলিম এঁক্যকে শ্রেণীতে শ্রেণীতে টুকরো করে ফেলতে । তাই রসুলাল্লাহ (সঃ) আমাদেরকে নীরবতা না দেখিয়ে এই সমস্ত ভগুদের “আদ জাতির মতো নিশ্চিহ্ন করে দাও" বলে আহ্বান জানাচ্ছে । আমাদের প্রত্যেকের এই দুর্যোগের ঘন অন্ধকারে স্বাভাবিক মৃত্যু না হয়ে শহীদের মৃত্যুকে বরণ করে নেবার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। সকলে মিলে শহীদী মৃত্যুকে বরণ না করলেও আমাকে যে করতেই হবে । কারণ, ইহা ছাড়া বেহেন্ত পাবার আর কোন সংজ্ঞা জানা নেই। আমি তো জাহান্নামের আগুনে চিরদিন জ্বলবো, চিন্তা করলে হৃদয় শুকিয়ে যায়। রাসুলাল্লাহর সেঃ) আকুল আহ্বানে সাড়া না দিলে যে আমি ঈমানদারই হতে পারছি না, অর্থাৎ বেঈমান হয়ে যাচ্ছি। আর বেঈমানের চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে ইহা আমরা অতি সহজেই বুঝি। এই দুনিয়ার জীবন তো একটি নাটকের কয়টি পর্যায়। তার পর সব শেষ। তার পর যে-কালের আর শেষ নেই সেখানে কি সম্বলটুকু নিয়ে নবীর উম্মত বলে দাবি করবো? এ দেখুন রাসুলাল্লাহ (সঃ) আমাদের কি শুনাচ্ছেন। রাসুলাল্লাহ (সঃ) বলছেন, “কেহই ঈমানদার হয় না ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।