Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৬৬ হযরত ইবনে মসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রসুলাল্লাহ (দঃ) বলেছেন, “ধার হাতে আমার জীবন তার শপথ, কোন বান্দা মুসলমান হয় না যে পর্যন্ত তার মন এবং তার রসনা মুসলমান না হয়ঃ এবং কখনো বান্দা বিশ্বাসী হয় না যে পর্যন্ত তার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ না থাকে । (আহমদ শরীফ) হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো - “হে আল্লাহর রসুল, নামাজ-রোজা এবং সাদকার জন্য অমুক শ্ত্রীলোকের অধিক খ্যাতি আছে কিন্তু তার প্রতিবেশীগণকে তার রসনা দ্বারা কষ্ট দেয়।' তিনি বললেন '্ত্রীলোকটি জাহান্নামে যাবে ।” সে বললো, “হে আল্লাহর রাসুল, অমুক স্ত্রীলোকের নামাজ-রোজা ও সাদকার জন্য অতি অল্প নাম আছে, কিন্তু সে পনীরের অবশিষ্টাংশ দেয় এবং তার প্রতিবেশীগণকে তার রসনা দ্বারা কষ্ট দেয় না”। তিনি বললেন, দ্রীলোকটি বেহেস্তে যাবে ।' (আহমদ এবং বাইহাকি শরীফ) রসুলাল্লাহ (সঃ) বলেন, “তোমরা প্রতিবেশীর উপকার করবে, তাহলে তুমি বিশ্বাসী হবে, তোমার জন্য যা ভালোবাস , মানবের জন্য তাই ভালোবাসবে, তাহলে মুসলমান হবে ।' আহমদ এবং তিরমিজী শরীফ) হযরত আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে রসুলল্লাহ (সঃ) বলেছেন, প্রতিবেশীর কি হক তা কি তুমি জান? সে তোমার সাহায্য চাইলে তাকে সাহায্য করবে, সে তোমার অভয় চাইলে তোমার অভয় দিবে, সে খণ চাইলে তাকে খণ দিবে, সে নিঃস্ব হলে তাকে দান করবে ।' (এবনে আদি)। রসুলাল্লাহ (সঃ) বলেছেন, যখন তরকারী পাক করো, তার সুরুয়া বৃদ্ধি কর এবং তোমার প্রতিবেশীকে তা হতে কিঞ্িৎ দিও ।' (মোসলেম শরীফ) রসুলাল্লাহ পাক (সঃ) বলেছেন, “তোমাদের ভিতর কে ভাল কে মন্দ, আমি কি তা জানাবো না? সাহাবীরা নীরব রইলো । তিনি তিনবার জিজ্ঞাসা করলেন। এক ব্যক্তি বললো, “হে আল্লাহর রসুল! আমাদের মধ্যে কে ভাল কে মন্দ তার সংবাদ দিন।” তিনি বললেন, “যে ব্যক্তির উপকারের আশা করা যায় এবং যে ব্যক্তির অপকারিতা হতে নিরাপদ থাকা যায়, সে তোমাদের মধ্যে উত্তম, এবং যার উপকারের আশা করা যায় না এবং অপকার হতে নিরাপদ হওয়া যায় না, সে তোমাদের মধ্যে অধম । (তিরমিজী শরীফ) হযরত আবু সাঈদ (রাঃ) বর্ণনা করেছেন যে, একটি লোক এল যার চক্ষু কোটরাগত, ললাট উন্নত, দাড়ি ঘন গজানো, গালের হাড় উচ্চ, মাথা মুড়ানো এবং বলল, “হে মোহাম্মদ, ভয় করো খোদাকে ।' রাসুলাল্লাহ সেঃ) বললেন, “কে মানবে আমাকে, যদি খোদাকে না মানি? খোদা আমাকে বিশ্বস্ত করেছেন সমস্ত পৃথিবীর লোকের মধ্যে, কিন্তু তোমরা বিশ্বাস করো না আমাতে ।” তখন উমর ফারুক হত্যা করতে চাইলেন তাকে, কিন্তু তিনি নিষেধ করলেন । যখন সে চলে গেল তিনি বললেন, এই ব্যক্তির দল হতে উৎপন্ন হবে এক জাতি যারা কোরআন পড়বে কিন্ত উহা তাদের গলার ভেতর ঢুকবে না, তোমাদের কেহ তুচ্ছ মনে করবে নিজের নামাজকে তাদের নামাজের সঙ্গে তুলনায়, নিজের রোজাকে তাদের রোজার সঙ্গে তুলনায় । তারা বাহির হয়ে যাবে ইসলাম হতে, তারা অত্যাচার করবে মুসলমানদের প্রতি আর ছেড়ে দিবে মুশরিকদের । যদি আমি (রাসুলাল্লাহ) (সঃ) তাদের পেতাম, হত্যা করতাম আদ জাতির মত। (বোখারী এবং মোসলেম শরীফ) । হযরত আব্দুর রহমান ইবনে আবিফারাদ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসুলল্লাহ (সঃ) একদিন অজু করার পর তার সাহাবীগণ অজুর বাকি পানিটুকু মুখে ও দেহে মাখতে লাগল । রাসুলাল্লাহ (সঃ) তাদের জিজ্ঞাসা করলেন, 'তোমরা এরূপ কেন কর তারা বলল, “আল্লাহ এবং তার রাসুলের ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।