মারেফতের গোপন কথা ॥ ১৬৫ ্রান্ত আখির কোণে মরীচিকায় জলের প্রেতনৃত্য দেখ? আমি তোমাদের তরে আখেরাতে যে বিমলিন বিস্ময় জড়ানো নেয়ামত রেখেছি, সে তো মহাসাগর । সেই মহাসাগর তোমাদের তরে অপেক্ষায় রত। শুধু এক বিন্দু জলমায়ায় আমিত্ের বাঁধন দৃঢ় করার তরে হাত দুটো আর প্রসারিত করো না। একটি ইটের গা জড়িয়ে আর একটি ইট, এভাবে ইটগুলো নিবিড় ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হয়ে রচনা করে প্রাসাদ। তোমরাও তোমাদের মাঝে নিবিড় ভ্রাতৃবন্ধনে গড়ে তোল ইসলামের চিরউজ্ভ্বল বিস্ময়কর গণ-সাম্যবাদের গণ-মহল। সেদিন হবে তোমরা পৃথিবীর বুকে সভ্যমানব। ইসলামরূপে রূপসী গণ- সাম্যের সঙ্গীত বিশ্বমানবকে শুনিয়ে যাও। সুনিশ্চিত বিজয়ের দেদীপ্যমান স্বাক্ষর উদিত অরুণের আভার মত স্নিগ্ধ তাপ লুটিয়ে পড়বে । ইসলামী দর্শনের দৃষ্টিতে সকল মুসলমান ভাই ভাই আমরা সবাই একই পরিবারভূক্ত ভাই ভাই। ইসলামের এই আদর্শকে বিশ্বের দুয়ারে কায়েম করতে এরা কখনোই উৎসাহ দেয় না। এরাই ভ্রান্ত এবং ভণ্ড । নামাজ-রোজার মুখোশ পরা মুসলমান বিশ্বরঙ্গমঞ্চে মুখোশ নৃত্যের ঝংকারে ভণ্ডামি করে বেড়ায়। এরাই আল্লাহ এবং রসুলাল্লাহ (দঃ)-র সঙ্গে যুদ্ধ করে বিশ্বমানবকে উৎপীড়ন করে মুসলিম এক্যকে শ্রেণীতে শ্রেণীতে বিভক্ত করে দেয়। তাই আল্লাহ এবং রসূলাল্লাহ (দঃ) বার বার বিশ্বমানবকে হুশিয়ার করে দিচ্ছেন আর বলছেন, 'নীরব- নিথর তোমরা থেক না যদি আমার উম্মত হয়ে থাক। যদি আমাকে প্রাণ দিয়ে ভালবেসে থাক তবে এদেরকে শিক্ষা দিয়ে মুসলিম এঁক্যকে দৃঢ় করে তোল ।' আজ আমরা ভীরু ফেরুপালের মত বেঁচে থাকতে চাই । রসুলের আদর্শে মুখে মুখে আমরা হাজার বার শহীদ হয়ে যাই। বাস্তব জীবনে আমাদের মাঝে একটিও বাস্তবরূপে শহীদ হতে পারি না। তাই আমাদের বেহেস্ত পাওয়াটা মুখে মুখেই থেকে যাবে। বাস্তবে মুখের কথাটির রূপ নেবে ভয়ংকর জাহান্নাম । কে আছ হে রসুল-আদর্শে গরীয়ান চিরভ্তবধ করে দাও একের পর একটি করে। মুসলিম ভ্রাতৃবন্ধন তোমার আদর্শ। জয়ের জয়টিকা তোমার ললাটে পরিয়ে দেবেন নবীউল্লাহ মোহাম্মদ মোস্তফা (দঃ) হযরত আনাস (োঃ) হতে বর্ণিত আছে যে, রসুলাল্লাহ (দঃ) বলেছেন, “বেহেস্তে প্রবেশ করবে না সে, যার প্রতিবেশী নিরাপদ নয় তার অপকারিতা হতে ।' (মোসলেম শরীফ) । হযরত নুমান বিন বশির (রাঃ) হতে বর্ণিত আছে যে, রসুলাল্লাহ দেঃ) বলেছেন, “তুমি বিশ্বাসীদের দেখবে পরস্পরের প্রতি দয়া, প্রীতি ও সহানুভূতিতে একদেহের মত; যখন পীড়িত হয় এক অঙ্গ, অপর সমস্ত অঙ্গ পরস্পরকে ডাকে উহার সাথে সহানুভূতির জন্য জাগরণ ও তাপে ।' (বোখারী এবং মোসলেম শরীফ) । হযরত ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, রসূলাল্লাহ (দঃ) বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে উৎপীড়ন করে না তাকে, অর্পণ করে না তাকে শক্রর হাতে ।' (বোখারী এবং মোসলেম শরীফ)। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।