মারেফতের গোপন কথা ॥ ১৬৪ করে তামাশা দেখে । অত্যাচারীর উৎপীড়নের প্রধান পরিচালনায় যারা আছে, যারা ক্ষমতা থাকা সত্ত্বেও অত্যাচার এবং উৎপীড়ন বন্ধ না করে অত্যাচার-উৎপীড়ন করার দৃশ্য নীরবে দেখে যায় তাদেরকে অত্যাচার-উৎপীড়ন বন্ধ করার আবেদন জানাও । যদি তোমার অথবা তোমাদের অত্যাচার বন্ধ করার আবেদনে সাড়া না পাও, যদি মনে কর তোমার অথবা তোমাদের চোখে কলুর বলদের গুলি পরিয়ে দিয়ে ভেক্কিবাজি দেখাতে চায় তবে প্রতিবাদের ঝড় তোল । মুসলমান সমাজ যদি সমবেতভাবে প্রতিবাদ না করে তবে তুমি একা প্রতিবাদ কর | সকলে জাহান্নামে গেলেও তুমি কিন্তু জাহান্নামের পথ তৈরী করে রেখ না। কারণ, মুক্তি নেই- অসম্ভব মুক্তির প্রশ্ন । রসূলাল্লাহ (দঃ)-র নয়নের অশ্রু ভেজা বাণী বাণের মত তোমার হৃদয়ে বার বার আঘাত করে যাচ্ছে। হে বীর মুজাহিদ, তুমি একাই কলম কাগজে কর প্রতিবাদ । তুচ্ছজ্ঞান, অত্যাচার এবং উৎপীড়কের প্রধান পরিচালকের আসল চেহারাটা তুলে ধর, হে বীর মুজাহিদ । বরণ করে নিও ইমাম হুসায়েনের মত মহান জীবন- উৎসর্গ । তোমার প্রাণপ্রিয় রসুলাল্লাহ দেঃ)-এর সজল চোখের বিন্দুর পর বিন্দু অশ্রু গড়িয়ে পড়ার দৃশ্য তুমি তোমার কল্পনার চোখে দেখে নাও, হে বীর মুজাহিদ । এ তো তোমার বরণীয়। এ তো তোমার প্রেমময় প্রেয়সীর বোবা ফরিয়াদে গড়ে উঠা ফেরদাউসের বুকে কৃষ্টির গণমহল। মানুষের মাঝেই লুকিয়ে থাকে অদৃশ্য আম্মারা শয়তান। এই শয়তানকে যত ভোগবিলাসের উগ্রতা প্রদান করা হয় ততই সে বিশ্রী তৃপ্তির হীন সন্ধানে মন্ততা প্রকাশ করে । তাই রসুলাল্লাহ (দঃ) চরম সাম্যবাদের বাণী দু'চারবার বলেই শেষ করেননি । একই সাম্যবাদের আদর্শকে বহু রকমে অনেকবার বিশ্বমানবের কাছে স্পষ্ট করে তুলে ধরেছেন যাতে আমাদের হৃদয়পটে দাগ লেগে থাকে। শুধু কি দাগ লেগে থাকার কথা? সাম্যের আদর্শ মনে-প্রাণে মেনে নিতে না পারলে মুসলমান হওয়া যায় না। আন্লাহ কি সুন্দর ভাষার শৈলীতে বিশ্বমানবকে জানিয়ে দিচ্ছেন-তুমি কি সেই লোকটিকে চেন বা দেখেছো যে দ্বীন অর্থাৎ ইসলামের উপর মিথ্যা আরোপ করে, তথা সোজাসুজি ইসলাম ধর্মকে অস্বীকার করে বসে? সেই লোকটি আর কেহই নয়, যে বঞ্চিত মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় দাবীগুলো দিতে অস্বীকার করে। বঞ্চিত মানুষগ্তলোকে তার মত বাঁচবার অধিকার দিতে চায় না। পোশাক-পরিচ্ছদ, ঘর, আসবাবপত্র ইত্যাদি তথা এক কথায় মাউন দিতে চায় না। দুনিয়ার মূল্যহীন সম্পদগ্ডলোকে আমিত্ব দিয়ে ঘিরে রাখে। এই আমিত্বের বিশ্রী বাঁধনে কোটি কোটি নিরীহ মানুষগুলোকে কত প্রকার যে দৈহিক দাসত্বের কঠিন শৃঙ্খলযাতনা উপভোগ করা ও তার বেদনাদায়ক না। আমিত্ব-গন্ধে পূর্ণ নীতির পূজারী হয়ে নামাজ-রোজা করাটা তো নিতান্ত রিয়া তথা লোক-দেখানো উপাসনা । তোমরা তো ভণ্ড । তোমরা লোক-দেখানোর তরে নামাজ-রোজা কর। তোমরা তো ধ্বংস হয়ে যাবে। যে দুনিয়ার প্রতি আমার এত ঘৃণা, যে দুনিয়া ত্যাগ করতে না পারলে মুসলমান হওয়াই যায় না, সেই দুনিয়ার পূর্ণমোহ হৃদয়ে জড়িয়ে উপাসনা করার ভগ্তামি করে বেড়াচ্ছ। ইসলাম-ভুমির প্রকাশ করে মিথ্যা, প্রবঞ্চনা আর লাম্পট্য দেখাতে তোমাদের লজ্জা হয় নাঃ সেই লজ্জার শেষ চিহ্টুকুর আখর তোমাদের হৃদয় হতে অপসূয়মান হয়েছে। মুক্তির প্রশ্নঃ এই সামান্য সীমিত ধরার বুকে চঞ্চল জীবনের তরে কতবার আকুলতা ভরে বললাম, দুনিয়ার মোহ-মায়া ত্যাগ কর। দুনিয়ার মোহ তো ভেক্কি মায়া। দুনিয়া তোমার নয়, তুমিও দুনিয়ার নও । তবু কেন ভেন্কি মায়ায় ঝিমিয়ে-পড়া ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।