Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৬৩ তাহাকে, ধর্মভীরুতা এখানেই এবং তিনি ইশারা করলেন নিজের বক্ষের দিকে তিনবার, মুসলমানের পক্ষে মন্দের জন্য ইহাই যথেষ্ট যে, সে ঘৃণা করে মুসলমান ভাইকে । (মোসলেম শরীফ)। হুজুর পাক (দঃ) বলেছেন, “হিংসা করো না পরস্পরকে, ঘৃণা করো না পরস্পরকে এবং হও খোদার বান্দা সব ভাই ভাই ।' (বোখারী এবং মোসলেম শরীফ)। এই দুটো হাদীসে রসূলুল্লাহ (দঃ) এ একই সাম্যের আদর্শকে বিশ্বমানবের কল্যাণের তরে প্রতিষ্ঠা করতে আহ্বান জানিয়েছেন। বার-বার একই সাম্যের কথা আমাদেরকে মনে করিয়ে অসহায় বেদনার্ত পরিবেশ দেশ ও সমাজের বুকে তৈরী করতে না পারি। প্রথম হাদীসটিতে রসুলুল্লাহ (দঃ) বিশ্ব মুসলিমকে একটি ভ্রাতৃসংঘরূপে বর্ণনা করে তার নীতি ও আদর্শ কিরূপ এবং নীতি ও আদর্শ বিরোধী কি হতে পারে তাই সুন্দর এবং অতি স্পষ্টভাবে মানবসমাজের কাছে তুলে ধরেছেন। দ্বিতীয় হাদীসটিতে উপদেশ রয়েছে যে এই ভ্রাতৃবন্ধনের আদর্শ ও রূপ 'সিমেনটেড এক্য' হবে। পাথরকণাগুলো যখন বালি এবং সিমেন্টের সঙ্গে মিশিয়ে জমাট করানো হয়, তখন পৃথক অবস্থায় থাকা কঠিন পাথরকণাগ্তলোও বালি এবং সিমেন্টের পরশ পেয়ে জমাট এক্যের আদর্শে রূপগ্রহণ করে । সেরকমভাবে প্রতিটি পৃথক অবস্থায় থাকা মুসলমান যখন পরস্পর হিংসা এবং ঘৃণা পরিত্যাগ করে তখন স্বাভাবিকভাবে পরস্পরের প্রতি দানা বেঁধে উঠে ভালবাসা এবং অট্রুট ভ্রাতৃবন্ধন। তাই রসুলুল্লাহ (দঃ) আমাদেরকে সর্বপ্রকার হিংসা, ঘৃণা সম্পূর্ণরূপে ত্যাগ করে হও আল্লাহর বান্দা সব ভাই-ভাই' বলে আহ্বান করছেন। আবার রসুলাল্লাহ (দঃ) আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, জান ধর্মভীরুতা কোথায়? আর মন্দের জন্য যথেষ্ট কি তা জান? ধর্মভীরুতা হল বিশ্বমুসলিমকে এক্যের বন্ধনে আবদ্ধ করতে হলে প্রতিটি মুসলমানকে ভাই তথা একই পরিবারভূক্ত একই হাড়ির ভাত ভাই- ভাই মিলে গ্রীতিসহকারে ভোজন করার মত মনে-প্রাণে গ্রহণ করতে হবে । তারপর মুসলমান ভাইকে কোন প্রকার দুঃখ-কষ্ট দিয়ে যেন উৎপীড়ন করা না হয় তার দিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন । কোন প্রকার বিপদ-আপদ যদি মুসলমান ভাইয়ের উপর পতিত হবার সম্ভাবনা থেকে থাকে তা হলে বিপদের সম্মুখে তাকে ফেলে না দিয়ে তার বিপদভজ্জন করার জন্য এগিয়ে আসতে আদেশ করেছেন। কোন মুসলমান ভাইয়ের যদি শারীরিক দুর্বলতা এবং অসুস্থতা অথবা ইত্যাদি কারণে অন্যান্য মুসলিম ভাইদের মত কর্ম করার মানসিকতা বা সুস্থতা না থাকে তার জন্য তাকে তুচ্ছজ্ঞান করতে বারণ করে দিচ্ছেন। এই তুচ্ছজ্ঞান করা একটি মারাত্বক রোগ | এই রোগটিই খান্নাসরূপে শয়তান হয়ে মানুষের মনে অলক্ষ্যে বাসা বেধে আছে। অন্যত্র হাদীসে আছে, তুচ্ছজ্ঞান এত মারাত্মক রোগ যা মানুষকে জান্নাত চিরতরে হারাম করে দেয় । সুতরাং ইহা হতে প্রত্যেকটি মানুষকে অতি সাবধানে চলতে হবে । তাই রসুলাল্লাহ (দঃ) পরিশেষে নিজের বক্ষের দিকে তিনবার লক্ষ্য করে বললেন, “মুসলমানের পক্ষে মন্দের জন্য ইহাই যথেষ্ট যে সে ঘৃণা করে মুসলমান ভাইকে । এই তুচ্ছজ্ঞান তথা ঘৃণা পরিত্যাগ করতে না পারলে ধীরে ধীরে ইহা দানা বাধতে থাকে । পরে ইহা বিশ্বমানব-সমাজে এত মারাত্মক এবং ভয়ঙ্কর হয়ে দীড়ায় যে, ভাই-ভাইয়ের মাঝে গড়ে উঠে বিভেদ এবং হিংসার প্রবাল প্রাচীর । বিশ্বমানব সমাজে তখন মানুষে মানুষে গড়ে উঠে রক্তক্ষয়ী বিশ্রী তুচ্ছজ্ঞান করা পাশবিক সংগ্রাম । একে অপরের উপর চালিয়ে যায় অত্যাচার আর শোষণের ষ্টিম কাদে । এই চরম নৈরাশ্যজনক পরিস্থিতিতে নীরবতা প্রদর্শন করা আর আল্লাহ এবং রসূলুল্লাহ (দেঃ)- এর হুকুম এবং আদর্শকে প্রকাশ্যে অমান্য করা একই কথা । এরূপ নীরব হয়ে থাকার পরিণাম ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।