মারেফতের গোপন কথা ॥ ১৬২ ফেটে যাচ্ছে" চিৎকার করে করুণ ফরিয়াদের করুণ কলঙ্ক ছবি আল্লাহর দেওয়া সবুজ মাটির দিগন্তে প্রতিফলিত হতে দিও না। তাদের উজাড় করা উদার প্রাণটা নবীউল্লাহ (দঃ)-এর ব্যাকুল কণ্ঠের আকুল আবেদন, তুমি যা খাবে এবং পরবে অপরকেও তাই দিতে হবে, না দিলে “তুমি মুসলমান হতেই পারবে না ।” -কে চিরসার্থক করে রাখার পথ তৈরী করে সেই পথের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাও । মুসলমান হুজুর পাকের (দঃ) সত্য প্রতিষ্ঠার তরে হাসতে হাসতে শহীদ হতে পারে । মুসলমান সিংহবিক্রমে বলীয়ান সৈনিক। “মানুষ মালিক' বলে মেকী খোদা যারা সাজে তাদের শিক্ষা দিতে মুসলমান ভীরু সাজতে পারে না। ভীরু ফেরুপালের পংক্তিতে মুসলমানের নাম নেই । হুজুর পাকের (দঃ) দেওয়া সাম্য প্রতিষ্ঠা হলে মানুষের দুনিয়াদারির হতাশা মিশ্রিত চিন্তা ও শোক দূর হয়ে যায়। হাজার রকমে আর ব্যতিব্যস্ত করে তোলে না। দুনিয়ার কঠিন শৃঙ্খলরূপ গুরুদায়িত্বের বোঝা তার আপনা হতেই ভেঙ্গে যায়। কিন্তু কেন হুজুর পাকের (দঃ) সুন্দর সাম্যের বাণী আমাদের দ্বারপ্রান্তে এসে হুমড়ি খেয়ে স্তদ্ধতায় বোবা কান্নায় কাঁদে? এর প্রধান কারণ হল দুটো । প্রথমত আমাদের মাঝেই কতক মানুষ স্বার্থপর এবং দয়া-মায়া বর্জিত নিষ্ঠুর । তারা চক্রান্ত আর ছলনার হীন প্রচেষ্টায় মালিক হয়। তারপর নিজেদেরকে সাজায় দাতার মহানরূপে । দাতার অবগুগ্ঠনে জঘন্য জিঘাংসার প্রেত দৃষ্টির কোণে অনাহারে কাতর জনতার জননেতার খুন-পিয়াসের বিশ্রী মন্ততা চিক চিক করে। দ্বিতীয়ত £ আমরা নীরবে মাথা হেট করে তাদের মালিক বলার দাবী মেনে নিচ্ছি। তাদের দাতা সাজার অবগুষ্ঠন দেখে দানবীর বলি। আমরা বিদ্রোহ করতে জানি না। বিষধর জাত সাপের আঘাত খাওয়া বিকট ফণা তুলে প্রতিবাদ করতে জানি না। মাথা উচু করা ঢেউ হয়ে ঢেউয়ের পর ঢেউয়ের মত হুমড়ি খেয়ে অতল তলে তাদের কুফুরী মতবাদকে হজম করতে পারি না। আমরা পোষা কুকুরের লেজগুটানো জীবনটা বাঁচিয়ে রাখি। তাই তো অপরের সুখ-দুঃখের প্রতি নজর করতে পারি না। পারি না মালিক আর দাতাজিদের শিক্ষা দিতে । আমরা ভুলে গেছি ঝরা-ধান ক্ষেতে পড়তে দিতে নেই। পড়তে দিলেই এরা বড় রকমে জোট বেধে মাথাচাড়া দিয়ে উঠে । তাই ঝরা-ধানকে ক্ষেতের মাঝেই পুড়িয়ে মারতে হয়। আমাদের সমাজে, আমাদের দেশে তাই গড়ে উঠে বিশ্রী শ্রেণীস্বার্থের হীনপ্রচেষ্টা । একজন দৈনিক ত্রিশ টাকার সিগারেট ছাইয়ে পরিণত করে আর একজন চোখের সামনে পথের পাশে চার-পাঁচটা রোগা খিটখিটে ছেলে-পুলে নিয়ে দু'মুঠো ভাতও পায় না। প্রধান কারণ দুটোর দোষে দোষীরা পরকালে জাহান্নাম পাবে পুরস্কার । আল্লাহ এবং হুজুর পাকের (দঃ) তুলে দেওয়া প্রকাশ্য সত্যকে যারা দেশ ও জাতির বুকে প্রতিষ্ঠা না করে অর্থাৎ দেখেও না দেখার ভান করে, যারা নীরব দর্শকের অভিনয় করে তাদের যে জাহান্নামেই পুরষ্কার হবে শুধু তাই বলা হয়নি- বরং তাদের উপর আল্লাহ এবং ফেরেস্তাদের অভিশাপ। তাই আমাদের প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব হতে মুক্তি পাবার জন্য প্রতিবাদ করতে হবে। এভাবে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব পালন করতে পারলে মালিক আর দাতা-সাজা মানুষগুলো “ছেড়ে দে মা কেঁদে বাঁচি' বলে মানে-মানে চিরবিদায় নিতে বাধ্য হবে। এবং যে পর্যন্ত দেশের শাসনব্যবন্থাকে সাম্যের পুর্ণ আদর্শ দিয়ে গড়া না হবে সে পর্যন্ত একটি দেশ ও জাতির বুকে মানুষের হাজার রকম ফরিয়াদ থাকবেই । তাই সর্বপ্রথম দেশের শাসনব্যবস্থা হতে শেরেক ও কুফরি 'ব্যক্তি মালিকানা" উচ্ছেদ করে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। দেশ ও জাতিকে সর্বপ্রথমে সবচাইতে বড় শেরেক ও কুফুরী “মানুষ মালিক' সম্পূর্ণরূপে উচ্ছেদ করে দিতে হবে। হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে যে, হুজুর পাক (েঃ) বলেছেন, “মুসলমান মুসলমানের ভাই, সে উৎপীড়ন করে না তাহাকে, ত্যাগ করে না তাহাকে বিপদে, তুচ্ছজ্ঞান করে না ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।