Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৬১ হয়েছে। এর চেয়ে শ্রেষ্ঠ মানবতা আর কি হতে পারে? তাই কি বলা হয় না যে, ইসলামের দৃষ্টিতে যে শ্রেষ্ঠ মানবতার আসন দেওয়া হয়েছে উহাই বিশ্বের বুকে প্রথম এবং শেষ? প্রথম এবং শেষ শ্রেষ্ঠ (দঃ) বহু বাণী এবং নিদর্শন রেখে গেছেন। হুজুর পাক (দঃ) বলেন, “মুসলমান মুসলমানের ভাই । সে উৎপীড়ন করে না অপর ভাইকে । বিপদে সে ত্যাগ করে না। ধর্মভীরুতা এখানেই ৷ (বোখারী এবং মোসলেম শরীফ)। হযরত আবুজর গিফারী তার ভূত্যকে গালি দিচ্ছে আর এমনি মুহূর্তে হুজুর পাক (দঃ) তাকে সাম্যবাদের অতুলনীয় কথা কয়টি মনে করিয়ে বললেন, ইহাই সভ্যতা এবং ইসলামের নীতি । আর শোষণের নীতিতে তৈরী মানুষের মাঝে বিভেদ গড়ানো একজন ধনী হয়ে দাতা সাজা আর একজন গরীব হয়ে তারই মুখাপেক্ষী হয়ে থাকার শাসনব্যবস্থা হল জাহেলী যুগের অর্থাৎ অসভ্য যুগের আচরণ । তার জন্য হুজুর পাক (দঃ) আবু জর গিফারীকে বলছেন, “আমি দেখছি এখনো অসভ্য যুগের আচরণ তোমার ভেতর কাজ করছে।' এখানে হুজুর পাক (দঃ) শুধু আবু জর গিফারী (রাঃ)-কেই চরম সাম্যবাদের কথা কয়টি জানিয়ে দিলেন না । যুগে যুগে যত উম্মতে মোহাম্মদীর আগমন হবে তাদের জন্যও এই সাম্যবাদের নীতিকে ভিত্তিরপে গ্রহণ করে নিতে বলছেন। এখানে শুধু একা আবু জর গিফারীকেই সাবধান করে দেননি । এই সাবধানবাণী সমগ্র মানবজাতিকে প্রদান করা হয়েছে। হযরত আবুজর তো একটি সামান্য উপলক্ষ মাত্র। বিশ্বমানব যাতে ভুলে না যায় যে, তারা সকলে একে অন্যের ভাই, অর্থাৎ সাম্যের মধুর প্রীতি-জড়ানো বন্ধনে বাধা পিতা-মাতার আদুরে সন্তানেরা যেমন পিতা-মাতার কাছে খাওয়া-পরা এবং ইত্যাদি বিষয়ে সমান অর্থাৎ সাম্যবাদের নীতিকে গ্রহণ করা হয় এবং প্রতিটি সন্তানও বুঝতে পারে যে তারা সবাই ভাই-ভাই। ঠিক সেরকমভাবে বিশ্বমানবকে একই পরিবার গোষ্ঠিভূক্ত মনে করে “ভাই- ভাই" সাম্যবাদের নীতিতে বিশ্বাসী হয়ে হুজুর পাক (দঃ) আমাদেরকে বসবাস করতে বলেছেন। তাই হযরত আবু জরকে উপলক্ষ করে হুজুর পাক (দঃ) সমগ্র মানবজাতিকে হুশিয়ার করে দিয়ে বলছেন, তুমি কি ভুলে গেলে যে সে তোমারই ভাই । তুমি যা খাবে এবং পরবে তাকে তাই দিতে হবে ।' এই সাম্যবাদের নীতিতে যারা বিশ্বাসী নন অর্থাৎ “মানুষ মানুষের ভাই", “একটি মানুষের জীবনটা চালাতে যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন অপর একটি মানুষের বেলাতেও" এই আদর্শকে যারা সমর্থন না বঞ্চিত করে তাদেরকে হুজুর পাক (দঃ) অসভ্য, বর্বর বলছেন এবং এই অসভ্য বর্বরতাকেই জাহেলী যুগ বলে ঘোষণা করেছেন। তাই হুজুর পাক (দঃ) আবুজর গিফারী তথা সমগ্র বিশ্বমানবকে বলছেন, “আমি দেখছি এখনো জাহেলী যুগের প্রভাব তোমার ভেতর কাজ করছে।' “মানুষ মানুষের ভাই' - বিস্মিত নেত্রে বিংশ শতাব্দীর সাম্যবাদবর্জিত অবহেলিত কোটি কোটি মানুষের কাছে আজ ইহা শুধু মুখের কথা তথা মৌখিক স্বীকৃতির ভুমিতেও কেঁদে বেড়ায়। বাস্তব সাম্য-ব্যবস্থার কল্পনা করাটাও মানুষ ভুলতে বসেছে অর্থাৎ ঈমান হারাতে চলছে। 'ব্যক্তিমালিকানার' শেরেক হতে সাম্যের গান গাইতে গেলে 'ব্যক্তিমালিকানার' পুজারী মুসলমান নামধারী মোনাফেকের বলতে শিখাবে, আল্লাহ একমাত্র আসমান-জমিনের মালিক হলে তুমি কোন স্পর্ধাভরে নিজেকে মালিক বলে মুসলমান সমাজে মুসলমান বলে পরিচয় দাও? উত্তর দাও হে নিভকি মরদে মুজাহিদ । আর নীরব-নিথর থেকে কোটি কোটি অবহেলিত মানুষগুলোকে ভিক্ষাভাগ্ড হাতে “ক্ষুধার জ্বালায় বুকটা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।