মারেফতের গোপন কথা ॥ ১৬০ করছি অথচ আমার ভাগ্যে কেন এত লাঞ্কুনা আর অপমান? কারণ, আমার মুখের স্বীকৃতি আছে কিন্তু বাস্তব স্বীকৃতি মোটেই নেই। অথচ হযরত সামনুন মোহেব (রঃ) নিজেকে কাজ্জাব তথা মিথ্যাবাদী বলে জাহির করেছেন অথচ তাঁর ভাগ্যে কেন এত ভক্তি আর শ্রদ্ধা? কারণ তাঁর মুখের স্বীকৃতি না থাকলেও আসল যে স্বীকৃতি সেই বাস্তব স্বীকৃতি আছে। এখন পুনরায় সেই পানির উপর প্রতিটি মানুষের সমান অধিকারের কথা নিয়ে আলোচনা করবো । পানি ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না, সেরকম খাদ্য তথা আহার ছাড়াও মানুষ বাচতে পারে না। সেরকম জীবনধারণের জন্য আগুনের প্রয়োজনও অত্যধিক । পোশাক-পরিচ্ছদ লজ্জা নিবারণ করার জন্য অতি প্রয়োজন এবং ইহাও মানুষের বেঁচে থাকার মৌলিক দাবী । শীতপ্রধান দেশে পোশাক- পরিচ্ছদ যে শুধু লঙ্জাকে ঢেকে রাখার কারণ তাই শুধু নয়। তীব্র শীতের প্রকোপ হতে মানুষের বাচার প্রশ্নেও এই পোশাক-পরিচ্ছদ একটি বিশেষ স্থান দখল করে নেয়। তাই সার্বজনীন দাবীর মৌলিক স্বীকৃতি বলে পোশাক-পরিচ্ছদকে ঘোষণা করা হয়েছে। এই জন্যই “আগুন, পানি, খাদ্য এবং পোশাক পরিচ্ছদের উপর রয়েছে প্রতিটি মানুষের সমান অধিকার, বলে হুজুর পাক (দঃ) প্রকাশ্যে ঘোষণা করে গেছেন। সুতরাং ব্যক্তিমালিক হবার স্বীকৃতির প্রশ্ন কোথা হতে এল? পার্থিব জীবনে ইসলামের দৃষ্টিতে মূল্যহীন পার্থিব সম্পদকে যা প্রত্যেকের পার্থিব জীবনধারণের বেলায় অতিপ্রয়োজন তা ইসলামের স্বত:সিদ্ধ পার্থিব আইন অনুযায়ী প্রত্যেকের অধিকার সমান এবং এই সমান কথাটি যাতে পার্থিব জীবনব্যবন্থায় পূর্ণমাত্রায় বিরাজ করে তারই জন্য হুজুর পাক (দঃ) বহুগ্থানে বহুবার ঘোষণা করেছেন । কারণ, সমাজের বুকে, বিশেষ করে ইসলামিক শাসনব্যবন্থায়, মুষ্টিমেয় স্বার্থপর ব্যক্তি অসাম্যের বীজ যাতে ঢুকিয়ে দিতে না পারে তার জন্য প্রতিটি মুসলমানকে বার বার সাবধান করে দিয়েছেন। এই সাম্যবাদের শিক্ষাকেই কেন্দ্রবিন্দু ধরে নিয়ে ইসলামিক শাসনব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় ইসলামিক শাসনব্যবস্থার নামে আত্মবিরোধীমুলক ভাবধারা, অরাজকতা এবং ভোগবিলাসের বেদীতে পুজা দেবার সামিলই হবে এবং সমাজ জীবনে নেমে আসবে আরো ভয়ংকর অভিশাপ । কারণ, ইহা হবে আল্লাহ এবং হুজুর পাক (দঃ)-এর উপর মোনাফেকি করা । মোনাফেকের শাস্তি কাফেরের চেয়ে ভয়ংকর । মোনাফেক ছদ্মবেশ ধারণ করে। তাই সমাজের মানুষ পানি মনে করে তৃষ্তা নিবারণ করতে ছুটে যায়। মরীচিকার সন্ধান পেয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘৃণা, মানুষের অমর্যাদা, স্বার্থপরতা ইত্যাদি বহু দোষে দোষী আমাদের কুখ্যাত এই সামাজিক অসাম্য । তাছাড়া আরো একটি বড় দোষ এতে আছে। গুটিকতক লোক বিলাসিতা ও প্রাচূর্যের কারণে নফস-পরস্ত হয়ে পড়ে । অপর দিকে বঞ্চিতের দল তাদের প্রাণটাকে কোনমতে বাঁচিয়ে রাখার চেষ্টাতেই ব্যন্ত থাকে । আত্মার (রূহ) গবেষণা কাকে বলে তা দেখবার ও বুঝবার সুযোগই হল না তাদের। হুজুর পাক (দঃ) বলেন ,সব বিষয়ে মধ্যপথ উত্তম" । রাষ্ট্রীয় সম্পদ বন্টনের ব্যাপারেও এই উত্তম পথের ব্যবস্থা কেন আমরা নষ্ট হতে দেব? আর, স্বেচ্ছাচারীর ব্যবস্থাকে অপমানের বোঝাস্বরূপ কেনই বা মাথা পেতে নেব? যে জাতি প্রকৃতপক্ষে ইহকালও চাইলো না এবং পরকালের প্রতিও উদাসীন রইলো, তাদের অবস্থা? এরাই ইহকালে কাফেরের হাতে অপমানিত হচ্ছে দিনের পর দিন, আবার মৃত্যুর পর অপমানিত আর ধিকৃত হয় আল্লাহ এবং হুজুর পাকের (দঃ) নিকট । আমরা যাতে হুজুর পাকের (দঃ) পার্থিব সম্পদ সমান বন্টন” এই নীতিকে সামনে রেখে দ্রুতগতিতে সাম্যবাদ প্রতিষ্ঠা করতে পারি তার জন্য থাকতে হবে আন্তরিকতা এবং ত্যাগ । এই ইসলামিক ব্যবস্থা যখন সমাজে পূর্ণ মাত্রায় বিরাজ করবে তখন দেখতে পাবো মানুষকে ঠিক মানুষের মানদণ্ডে বিচার করা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।