মারেফতের গোপন কথা ॥ ১৬ না মানারই অভিমত প্রকাশ করেছে মওলা আলীর নেতৃত্বকে অস্বীকার করে। “আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা” মহানবীর এই উপদেশবাণীর কোন মূল্যই দিতে পারেনি খারেজীরা । পরোক্ষভাবে তারা মহানবীকে অস্বীকার করেছে। এই ধৃষ্টতাপূর্ণ বাক্যটি খুবই সুন্দর কিন্তু ভেতরে মাকাল ফলের মত “কিছুই নেই”-এর দর্শন প্রচার করে, “আল্লাহ এবং আল্লাহর বাণী কোরানকে ছাড়া আর কিছুই মানি না।” আজও এই বিংশ শতাব্দীর বুকে অনেক মুসলমান মনের অজান্তে খারেজীদের দর্শনকে গ্রহণ করে ফেলেছে । এ কারবালার মাঠে আজান দিয়ে নামাজ আদায় করে মহানবীর আদুরে নাতি ইমাম হোসেনের বিরুদ্ধে যারা অস্ত্র ধরতে পেরেছে, তারা কি মুসলমান নামের জঘন্য কলঙ্ক নয়? তারা কি অন্য যে কোন ধর্মে বিশ্বাসীদের চেয়ে নিকৃষ্ট নয়? এরকম মুসলমান নামধারীদের বংশধরেরা আজ কোথায়? তাদের দেওয়া ইসলামের নামে যে জঘন্য দর্শন দেওয়া হয়েছে তাদের মায়াজালে পা ফেলছে সরল সহজ মুসলমানেরা । ছিঃ ছিঃ কত বড় নিষ্ঠুর এ সব পাষণ্ড নামধারী লেবাসে ঢাকা মুসলমানেরা, যারা নবীবংশের বিরুদ্ধে অস্ত্র ধরতে পেরেছে । সেই সব পাষগুদের বংশধরেরা আজও বেঁচে আছে বহাল তবিয়তে- আজও মুসলমানী লেবাসে আনুষ্ঠানিকতার মেকী অবগ্ুষ্ঠনে জঘন্য মিথ্যা বানোয়াট দর্শন প্রচার করে চলেছে । শয়তান যে মানুষের চেয়ে অনেক বেশি ধোকা দেবার জ্ঞান রাখে এবং এই রকম চাকচিক্যপূর্ণ ধোকার গর্তে কত সহজ-সরল মুসলমান পা বাড়িয়ে দিয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করছে তার হিসাব কে রাখে? খারেজীদের এই অমৃত নামের বিষ মাখা মানুষকে বিভ্রান্ত করার টোপটার কথা কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে দেখুন তো। কত সুক্ম আর কত নিপুণ ধোকাবাজি। যিশুখিষ্ট বলেছিলেন, যারা আমাকে না মেনে বলে এক আল্লাহকে মানে তারা শয়তানের ইবাদত করে ।' হযরত খাজা গরীব নেওয়াজ বলেছেন, “যার পীর নাই তার পীর হল শয়তান ।” নরাধম নরপশু ইয়াজিদ কোরান পাকের একটি আয়াত ইমাম বংশের যে কয়জন বেঁচে ছিলেন তাদেরকে বলে দিলো- “আল্লাহ যাকে খুশি তাকেই বাদশা বানান ।' শয়তান ইয়াজিদের মুখে কোরানের বাণী! নরপশ্ড নরাধম ইয়াজিদের প্রশংসাও এই প্রথমবারের মত শুনতে পেলাম বাংলাদেশের টেলিভিশনের পর্দায় । তা-ও আবার আশুরার দিন একজন মহাপপ্তিতের মুখে । ধর্ম এত সন্ভা আর মামুলী হয়ে পড়েছে যে, এর প্রতিবাদটুকু পর্যন্ত কেউ করার প্রয়োজন বোধ করলেন না। এক ইসলামের মধ্যে তেহাত্তরটি দলের মধ্যে যে দুই-একটি দল এখনো ইয়াজিদের নামের আগে হযরত বসাতে লজ্জা পান না এবং ইমাম হোসেনকে বিদ্রোহী আখ্যা দেওয়া হয়, সেই দলের তেল-বেচা ডলারের বদৌলতে আহলে সুন্নাতুল জামাতের মুসলমানের মুখেও ইয়াজিদের প্রশংসা শুনতে হয়। হায়রে মালপানি, তোর অঙ্গে কত রূপ আর শক্তি কতই না মোহনীয় । বিবেকের গলায় ছুরি চালিয়ে দিতে পারে এই মোহনীয় ডলার । ব্যক্তি তো তুচ্ছ ব্যাপার_ একটা দেশের গোটা সরকার পর্যন্ত মুখ বন্ধ করে থাকে এই ডলারের মোহে। ভাবখানা যেন অনেকটাই এরূপ- মালপানি যখন আপসে পাওয়া যায়, তাহলে না হয় একটু দাত-মুখ বুজে সহ্য করতে হয় আর কি! তা সহ্য করুন, তাতে আমরা গরীব বলে না হয় মুখ বুজে রইলাম । কিন্তু নরপশু নরাধম নরপাপী ইয়াজিদকেও ভাল বলাটা কি চুপ করে থাকার সীমা ডিঙ্গানো হচ্ছে না? এরকম কথাও ডলার যদি হজম করাতে চায় তো পরকাল যে ঝরঝরা সে কি একবার এক মুহূর্তের তরে ভেবে দেখেছেন আমাদের বাংলাদেশের ইসলামের নামে কয়টি রাজনৈতিক দল আছে। তাদের মধ্যে অনেকেই একটি পোস্টার দেয়ালে লাগিয়ে দেয়। পোস্টারটির ভাষা অনেকটা খারেজীদের আধুনিক সংক্ষরণ-_ ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।