Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৫৯ দেখতে বলেননি । এভাবে তাকিয়ে থেকে আল্লাহর সত্যকে প্রতিষ্ঠা করার তরে যদি জেনে-শুনে নীরব থাকি তা হলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, তার ভবিষৎ্বাণী বহুবার বহু রকমে আল্লাহ এবং হুজুর পাক (দঃ) ঘোষণা করেছেন। আবার ব্যক্তিমালিকানার অভিশাপ যাদের উপর নেমে আসার দরুন দরিদ্র, বিধবার প্রতীকরূপে অর্থাৎ বেঁচে থাকার সমান মৌলিক অধিকার হতে বঞ্চিত, সংগ্রাম করে তাদের দাবীকে প্রতিষ্ঠিত করার জন্য হুজুর পাক (দঃ) এগিয়ে আসতে বলেছেন, যে সংগ্রাম করে বিধবা ও দরিদ্রের সাহায্যে, সে এ ব্যক্তির মত যে সংগ্রাম করে খোদার পথে ।” এবং আমি মনে করি তিনি ইহাও বলেছেন, “সে এ ব্যক্তির মত যে দাঁড়িয়ে থাকে (নামাজের জন্য) ৮] (বোখারী এবং মোসলেম রাফ)। বিধবা ও দরিদ্র' বলতে এখানে সমাজের বুকে সর্বহারা মানুষের সমান অধিকারীরূপে বেঁচে থাকার হক তথা অধিকার অস্বীকার করে এবং তুচ্ছজ্ঞান করে “তুচ্ছ জ্ঞানের একটি লেবেল' মেরে দিয়েছে । তাদের এই তুচ্ছ জ্ঞান করার লেবেল চিরতরে মুছে ফেলবার জন্য যারা সংগ্রাম করে, অর্থাৎ তারা এ সমস্ত মানুষের মত যারা অনবরত নামাজের মধ্যেই দাঁড়িয়ে থাকে এবং একটানা বিরামহীন রোজা রেখে যান। তা হলে সেবকের মুখোশ পড়ে ব্যক্তিমালিকানার স্বীকৃতির প্রশ্ন কোথা হতে পেলঃ খলিফা হযরত উমর ফারুক (রাঃ) কি তার উটচালককে বুঝিয়ে বলে দেননি যে, উট-চালনা এবং উটের পিঠে বসার অধিকার আমাদের উভয়ের সমান? উট-চালককে কি উমর (রাঃ) বলেননি যে, আমি মালিক নই, আমি খাদেম তথা সেবক মাত্র । এর বাইরে খাত্তাবের পুত্র উমর (রাঃ) কিছু দাবী করলে তাকে আল্লাহতালার কাছে জবাবদিহি করতে হবে-এবম্প্রকার সাবধান বাণী কি উমর (রাঃ) মুসলিম জাহান তথা বিশ্ববাসীকে জানিয়ে দেননি? সুতরাং ব্যক্তিমালিকানার স্বীকৃতির দাবী করার প্রশ্ন কোথা হতে এল? “ব্যক্তি মালিক" অর্থাৎ মানুষ মালিক এই অংশীবাদ তথা কাফের হবার অভিশাপ হতে তথা ফিউড্যাল সিসটেম হতে হুজুর পাকের (দঃ) সাম্যবাদকে বুকে ধারণ করে যে প্রমাণিত হবেই। কারণ, তারা ব্যক্তিকে মালিক বলা তথা কুফুরী হতে মুক্তি দিয়ে আল্লাহকেই পরোক্ষভাবে মালিক বলে স্বীকার করে নেয়। আল্লাহ মানুষের মুখের স্বীকৃতি হতে বাস্তব স্বীকৃতি তথা হৃদয়ের স্বীকৃতিকেই মুমিনের লক্ষণ বলে স্বীকৃতি দিয়েছেন। মুখের স্বীকৃতি কি কোনদিন বাস্তব স্বীকৃতির সঙ্গে তুলনা হতে পেরেছে বা পারে? বাস্তব স্বীকৃতির চিহ্ন মুছে ফেলে মুখের স্বীকৃতির অপর নাম হল, “মন মে শেখ ফরিদ বগল মে ইট” । মুখের স্বীকৃতির মুল্য অতি নগণ্য । কারণ, প্রায় ক্ষেত্রেই মুখের স্বীকৃতির সঙ্গে বাস্তব স্বীকৃতির মিল খুঁজে পাওয়া যায় না। যেমন ধরুন, আমি যদি মানুষের সমাজে অত্যাচার, অবিচার করে মানুষের বেঁচে থাকার মৌলিক জিনিসগুলো সুযোগ পেলেই আত্মসাৎ করে যাচ্ছি অথচ আমি দাড়ি, জুব্বা, টুপী এবং তসবিহ তেলোয়াত করছি এবং হজ্ব করে হাজী হয়েছি অথচ সমাজ আমাকে ঘৃণা করে, আমাকে বোম্বাই হাজী, চোন্টা হাজী বলে গালি দেয় এবং তা সত্তেও আমি মানুষের কাছে বলে বেড়াই, আমি মুসলমান, আমি মুসল্লী, মুমিন ইত্যাদি। আবার আমারই মত আর একটি মানুষ, হযরত সামনুন মোহেবের (রাঃ) মত সমাজের কাছে তথা মানুষের কাছে মোহেব অর্থাৎ প্রেমিক বলে পরিচিত অথচ হযরত সামনুন (রঃ)-কে মোহেব বলে ডাক দিলে তিনি নিজেকে কাজ্জাব অর্থাৎ মিথ্যাবাদী বলে দিতেন। আমি নিজেকে মুমিন, মুসল্লী বলে জাহির ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।