মারেফতের গোপন কথা ॥ ১৫৮ বিন আবদুল্লাহ রোঃ) হতে বর্ণিত আছে যে, হুজুর পাক (দঃ) বলেছেন, “আল্লাহ দয়া করেন না তাকে যে দয়া করে না মানুষকে । (বোখারী এবং মোসলেম শরীফ)। হুজুর পাক (দঃ) বলেছেন, 'আগুন, পানি, খাদ্যদ্রব্য এবং পোশাক-পরিচ্ছদের উপর রয়েছে প্রত্যেকের সমান অধিকার ।” হযরত আবুজর গিফারী (রাঃ) যখন তার ভূত্যকে গালি দিতেছিলেন তখনই হুজুর পাক (দঃ) তাকে সাবধান করে বললেন, “কেন তুমি তাকে গালি দিচ্ছ? তুমি কি ভুলে গেলে যে সে তোমারই ভাই? তুমি যা খাবে এবং পরিধান করবে ঠিক তাই তাকে অবশ্যই দিতে হবে। আমি বুঝতে পাছি যে জাহিলিয়াত (অসভ্য) যুগের প্রভাব এখনো তোমার মধ্যে ক্রিয়া করছে ।' এই দুটো হাদীসের প্রথমটিতে প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার যে সমান এবং সাম্যবাদই যে সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে তারই বার বার আবেদনের একটি জ্বলন্ত উদাহরণ । বেঁচে থাকার তরে প্রতিটি মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদাগ্ডলোর প্রয়োজন হয় অধিক। এই চাহিদাগ্ডলোর যে কোন একটির অভাবে মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে দাড়ায়। যেমন পানির কথা ধরা যাক । পানির ব্যবহার ছাড়া মানুষ এক পা এগিয়ে যেতে পারে না। কারণ, বেঁচে থাকার জন্য পানি সবার তরে একইভাবে এবং একইরূপে সমান প্রয়োজন। তাই পানির উপর থাকবে জনগণের সমান অধিকার । এখানে ব্যক্তিমালিকানার (প্রাইভেট প্রোপারটি) কোন প্রশ্নই আসতে পারে না। ব্যক্তিমালিকানার স্বীকৃতি যেখানেই প্রচলিত প্রথা হিসাবে মানুষের মৌলিক দ্রব্যাদির উপর স্থান পেয়েছে সেখানেই সঙ্গে সঙ্গে দানা বেঁধে উঠেছে অসাম্যের বিশ্রী কলহ। ব্যক্তিমালিকানার স্বীকৃতি স্থান পেয়ে পৃথিবীর বুকটার উপর যুগে যুগে যে বর্বর অত্যাচার-অবিচার এবং পাপাচার হৃদয়বিদায়ক বাস্তব ঘটনার অবতারণা ছবি ফুটে উঠে। ব্যক্তিমালিকানার অভিশাপ মানব জাতির মানবতার উপর ভয়ঙ্কর আঘাত হেনে মানুষের মনকে বীভত্ন ছবির কল্পনা করে গা শিহরিয়া উঠে। ব্যক্তিমালিকানার অভিশাপে মানুষের কোল হতে মানব শিশুকে মানুষ ছিনিয়ে নিয়ে মানুষের সবুজ মনটাকে কান্নার তীব্র বাণে শত শত ফুটো করে গেছে। হুজুর পাকের (দঃ) প্রেমিক মানব আপনি কল্পনার চোখে একবার কল্পনা করে দেখেন তো আপনার কোলের আদুরে পুত্রকে আপনারই কোল হতে আর একটি মানুষ চিরতরে আপনার আদুরে দুলাল “বাবা-বাবা' ডাকে বোবা আকাশটায় বেদনার প্রতিধ্বনি করে চিরতরে আপনার ঘন্হেপাশ হতে বিদায় নিচ্ছে। জানো হে রসুল প্রেমিক মানব, কেন এই করুণ দৃশ্যের অবতারণা হচ্ছে একই শরাব পুরনো বোতল হতে নুতন বোতলে ঢেলে রাখার মত? এর একমাত্র কারণ ব্যক্তিমালিকানার স্বীকৃতি । ইসলাম মানুষকে মালিক বলেনি। সুতরাং মালিকানার স্বীকৃতির প্রশ্ন কোথা হতে এল? ইসলাম মানুষকে মালিকানার দাবী করলে শেরেকের অর্থাৎ অংশীদারী তথা কাফের বলে স্পষ্ট ঘোষণা করেছে। সুতরাং মালিকানার দাবী করার স্বীকৃতির প্রশ্ন কোথা হতে এল? মালিক মানুষ হতে পারে না। মানুষ হতে পারে খাদেম অর্থাৎ সেবক । আসমান-জমিনের একমাত্র মালিক আল্লাহ । ইহাই ইসলামের প্রকাশ্য ঘোষণা । কিন্তু স্বার্থবাদী এবং দুনিয়াদার রাষ্ট্রপ্রধানগণ খাদেমের তথা সেবকের ভূমিকা নিয়ে খাদেমের মুখোশ পরে ষ্টিম রোলার চালিয়ে যাচ্ছে। তাই এই খাদেমের মুখোশে মালিকানার ষ্টিম রোলার যেন মানুষের বুকের উপর কৌশলে চালাতে না পারে তারই জন্য বার বার হুজুর পাক (দঃ) আমাদেরকে সাবধান এবং হুমকি প্রদান করে বলেছেন, এইরূপ মুখোশধারী রাষ্ট্রপ্রধান খাদেমদের, যারা মুসলমানের সিমেন্টেড এক্যকে ভেঙ্গে দিতে চায়, তাদেরকে সমুচিত শিক্ষা দাও। আমাদেরকে নীরব দর্শকের মত হা করে তাকিয়ে থাকতে অর্থাৎ তামাশা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।