Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৫৭ কোন সমাজকে উল্লেখ করে দেওয়া হয়নি । জগতের প্রতিটি অস্থি-মাংসে গড়া মানবদেহের অধিকারী মননশীলতার একমাত্র মূর্ত প্রকাশকের বাহক মানবজাতিকে চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিয়েছেন যে, যে কোন মানুষের মনে একটি তিলের পরিমাণ মত গর্ব তথা অহঙ্কার ধারণ করে থাকলে তার জন্য বেহেস্তে প্রবেশ করা নিষেধ জারি করা হয়েছে। এত বড় হুমকি যে, ভয়ঙ্কর আরসেনিক বিষ মুহূর্তকাল বিলম্ব না করে যেমন সজীব দেহটাকে মৃত্যর কোলে চিরঘৃমে ঘুমিয়ে রাখে, সেরকম একবিন্দু গর্ব যার মনে স্থান পাবে, জাহান্নাম অর্থাৎ নরকের আগুনে যে-কালের আর শেষ নেই সেই অনন্তকালের তরে বাসস্থান হবে । এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, সেই মারাত্বক গর্বটা কি এবং উহা কাকে বুঝানো হয়েছে? তাই একজন সাহাবা হুজুর পাক (দঃ)-কে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে সুন্দর পোশাক এবং সুন্দর জুতা পরিধান করাই কি তবে গর্বের অন্তর্ভূক্ত? কিন্তু হুজুর পাক (দঃ) গর্ব কাকে বলে এবং গর্বটা কি তাহাই অতি সুন্দর এবং অতি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। একটা মানুষকে বেচে থাকার জন্য যে সমস্ত জিনিষের প্রয়োজন হয় ঠিক অপর একটি মানুষের জন্যও তাহাই প্রয়োজন হয়। প্রতিটি মানুষের বেঁচে থাকার এই সমান প্রয়োজন যারা প্রকাশ্যে কি গোপনে অস্বীকার অর্থাৎ মেনে নিতে রাজি নন তাদের এই মেনে না নেওয়াকে গর্ব বলা হয়েছে। কারণ, এই মেনে না নেওয়াটাকেই মানব জাতির মানবীয় দাবীর হককে অস্বীকার করা বুঝায় । পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয়ে যে হাসি এবং কান্না নামই হল মানুষের হক অস্বীকার করা, আর এই হক অস্বীকার করাকেই হুজুর পাক (দঃ) আখ্যা দিয়েছেন গর্ব, এবং এরূপ গর্ব যে কোন মানুষের হৃদয়ে একবিন্দু পরিমাণ স্থান পেলে সে বেহেস্তে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ তার জন্য বেহেস্তের দরওয়াজা বন্ধ । আবার হাদীসটির শেষে আরো অতি স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, মানুষকে তুচ্ছ জ্ঞান করা ।' মানুষ যাতে সহজ-সরলভাবে এই কথা কয়টি মর্মে বুঝে নিয়ে ইসলামের পথ ধরে বেহেস্তে প্রবেশ করতে পারে অর্থাৎ মানুষের দেহে মশার মত সঙ্গীত আর নৃত্যের তালে মানুষের হক অস্বীকার করে মানুষকে পশুর মত তুচ্ছজ্ঞান করে মৃদুভাবে হুল ফুটিয়ে স্বার্থপর মানুষেরা তাজা খুন পিয়ে যেন রচনা করতে না পারে বিভেদের পাষাণ প্রাটীর। এক হক অস্বীকার করা এবং তুচ্ছজ্ঞান করার অধিকার মানুষের প্রতি মানুষের নেই । ইহাই ইসলামের প্রকাশ্য ঘোষণা । তাই তো চিন্তাশীল মানুষগ্ডলোকে হুজুর পাকের (দঃ) এই হুমকিতে ভাবিয়ে তুলে এক প্রকার পাগল করে তুলেছে । তারা অতি সহজেই বুঝে যে এই হুমকি হতে রেহাই পাওয়া বড়ই কঠিন। যদি দেশ ও জাতি এমন পথ তৈরি করে নিয়ে শাসনভার পরিচালনা করে যার মাধ্যমে অতি সহজেই মানুষের হক এবং মানুষকে তুচ্ছজ্ঞান করার প্রশ্ন চিররুদ্ধ হয়ে যায় । আর যদি না হয় তবে নির্ঘাত প্রায় মানুষই আশ্রয় নেবে ও নিতে চলেছে জাহান্নামের ভয়ঙ্কর অগ্নিদাহে। তাই কাছে যে, মুসলমান রাষ্ট্র ও সমাজকে কোরান এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করুন, আমরা যাতে ঈমানের আমানত রক্ষা করে যেতে পারি। প্রথমে আমরা চাই না সংহার ৷ চাই গঠনমূলক স্থিতিশীল মানবধর্মের একমাত্র মূর্ত প্রতীক ইসলাম কায়েম করে ঈমানের আমানত রক্ষা করতে । মানুষের হক এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা হতে যারা মুক্তি দেবার তরে নিভীঁকের মত এগিয়ে আসে, তাদেরকে অন্যত্র হুজুর পাক (দঃ) দয়াল বলেছেন । ইহাই তো প্রকৃত দয়া। এই দয়া যারা মানুষকে দেখান না বা করেন না তারা আল্লাহর দয়া পাবে না। অর্থাৎ তাদেরকে আল্লাহ দয়া করেন না। হযরত জরীর ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।