Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৫৬ হুজুর পাকের (দঃ) দেওয়া সাম্যবাদ মানুষকে দেয় মানুষের মানবিক দাবী প্রতিষ্ঠা করার আব্বান। মানুষ হয়ে মানুষের কাছে ছোট-বড় ভেদাভেদ নেই - সব মানুষের প্রাণের মূল্য সমান। নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা করা মেনে না নিলে মুসলমান হতেই পারছি না। আমাদের সঙ্গে সংযোগ প্রচেষ্টা তথা সালাত কায়েম করার কথা । ধারা আমাদের “মুসলমান হতেই পারিনা'-কে স্বীকৃতি দেবার আমলটুকুও রাখে না, তারা কি শুধু কাফের? তারা তো আল্লাহ এবং রসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে কি আমাদের যুদ্ধ করতে বলা হয়নি? কিন্তু আমরাও তো রসূলের মহব্ৰত উপেক্ষা করে নিজেদের প্রাণের ভয়ে চুপ করে আছি। হুজুর পাককে (দঃ) নিজের প্রাণ এবং সমস্ত কিছু হতে মহব্বত করতে হবে । হুজুর পাক (দঃ) বলেছেন, “কেহই ঈমানদার হয় না যতক্ষণ না আমি তার নিকট প্রিয়তর হই তার পিতা এবং সন্তান হতে এবং সমগ্ মানবজাতি হতে ।' (বোখারী এবং মোসলেম শরীফ) । কিন্তু আমরাও কি তা মনে- প্রাণে গ্রহণ করে নিতে পেরেছি? যদি তাই পারতাম তবে হুজুর পাকের (দঃ) দেওয়া সাম্যবাদ এতদিনে নিশ্চয়ই সমাজের বুকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করতো । আমরাও তো থুতনিতে দাড়ি, মাথায় টুপি, মুখে আল্লাহ রসূল এবং বগলে ইট লুকিয়ে রেখে হুজুর পাকের (দঃ) প্রতি মহব্ৰবতের নহর জারি করতে চাই । দাড়ি রাখা একটি সুন্নত, কিন্তু নিজের জন্য যা পছন্দ করি অপরের জন্য তা করতে না পারলে কি সেই সুন্নতের দাবী এখনো করতে লজ্জা হয় না? হুজুর পাক (দঃ) বলেছেন, “মুসলমান এ ব্যক্তি, যার রসনা এবং হস্ত হতে অন্যান্য মুসলমানগণ নিরাপদ থাকে ।' (বোখারী এবং মোসলেম শরীফ) । হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে, “আমি বললাম, হে আল্লাহর নবী । আমাকে এমন বিষয় শিক্ষা দিন যাহা হতে আমি উপকার পেতে পারি। তিনি বললেন, মুসলমানদের পথ হতে অনিষ্টকর পদার্থ দূরীভূত কর ।' (মোসলেম শরীফ) । হুজুর পাক (দঃ) বলেন, “পরস্পর পরস্পরকে হিংসা করো না। পরস্পর পরস্পরকে বিপদে ফেল না। আল্লাহর বান্দাগণকে ভ্রাতা বলে গণ্য করো ।' (বোখারী এবং মোসলেম শরীফ) । হুজুর পাক (দঃ) বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের হতে অপবাদ দূর করে, দোজখ হতে তাকে মুক্তি দেওয়া আল্লাহর কর্তব্য হয়ে দীড়ায়।" (বাইহাকী) হুজুর পাক (দঃ) বলেন, “বেহেশেতে সৃক্ম রেশম বস্ত্র আবৃত ইয়াকুতের স্তম্ভ আছে, ইহাতে খোলা দরজা আছে। দীপ্তিমান নক্ষত্রের মত ইহা আলো বিকীরণ করছে।' তারা জিজ্ঞাসা করল- “হে ভালবাসে, যারা আল্লাহর জন্য মজলিসে বসে এবং যারা আল্লাহর জন্য পরস্পর পরস্পরের সঙ্গে সাক্ষাত করে ।' (বাইহাকী)। হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, হুজুর পাক বলছেন “বেহেস্তে প্রবেশ করবে না যার অন্তরে আছে বিন্দু পরিমাণ গর্ব ।” এক ব্যক্তি বললেন, মানুষ চায় যে, তার পোশাক সুন্দর হয়, জুতা সুন্দর হয়। তিনি বললেন, “আল্লাহ সুন্দর এবং পছন্দ করেন সৌন্দর্য । হচ্ছে হক অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা ।' (মোসলেম শরীফ)। হযরত ইবনে মাসউদের (রাঃ) বর্ণিত হাদীসটি অত্যন্ত সুন্দর, চাতুর্ষপূর্ণ ভাষায় বর্ণিত এবং বিজ্ঞানময় সার্বজনীন আহ্বান এবং বিশ্ববাসীকে ভীষণভাবে হুমকি প্রদান করছে তাদের পরকালভিত্তিক জীবনব্যবস্থার উপর | এত স্পষ্ট এবং সার্বজনীন হুমকির মানদণ্ড গোষ্ঠি বা বিশেষ ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।