মারেফতের গোপন কথা ॥ ১৫৫ তাজমহল নয়। কালের অভিশপ্ত পাথরে তাজমহল ফিউড্যাল দর্শনে দরশীয়ান কাগজের ব্যাঘ্রদের নীল আটা স্বর্ণালী চশমার ফ্ন্মে অতি সুন্দর যৌন প্রেমের নগ্ন বিশ্রী গন্ধ সন্ধান করে। যদি আমরা পরস্পরের প্রতি এই ভালবাসা প্রদর্শন করতে না পারি তবে আমাদের মাঝে কখনোই ঈমান আসতে পারে না। যদি ঈমান না আসে আমাদের মাঝে তবে বেহেশতে কি করে যেতে পারবো? ঈমানের প্রশ্ন তুললেই যেখানে বাদ পড়ে যাই সেখানে বেহেপ্তের প্রশ্ন তো দূরের কথা । হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলাল্লাহ (দঃ) বলেছেন, ঈমান না আনা পর্যন্ত তোমরা বেহেস্তে যেতে পারবে না। এবং পরস্পরকে ভাল না বাসলে ঈমান আসতে পারে না। আমি কি তোমাদের এমন কার্ষের সন্ধান দেব না, যা করলে তোমরা পরস্পরকে ভালবাসবে? তোমাদের ভেতর শান্তি বিস্তার কর।'মোসলেম)। আমরা বোবা দর্শকের মত হা করে তাকিয়ে থাকি, তার পরিণাম যে স্পষ্টভাবে কাফের টাইটেল নিয়ে জাহান্নামে যেতে হবে সে বিষয়ে হুজুর পাক দেঃ) স্পষ্ট ভাষায় আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আমাদেরকে তাই “কাফের হয়ো না” বলে তিনি সতর্ক করেছেন। মানুষের গ্রাবাদেশে আঘাত হেনে মৌলিক দাবী হতে মানুষকে ধাক্কা মেরে ফেলে দিতে বারণ করে দিয়েছেন। হযরত জোরাই (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলাল্লাহ (দঃ) বিদায় হজ্বে বলেছেন, “আমার পরে তোমরা কাফের হয়ো না এবং পরস্পর পরস্পরের গ্রীবাদেশে আঘাত করো না।' (বোখারী এবং মোসলেম শরীফ) মূল্যহীন পার্থিব সম্পদকে আত্মসাৎ করে অপর ভাইদের বঞ্চিত করে যারা সমাজের বুকে ভদ্র এবং ধনী সাজে তারা কাফের । শুধু কি কাফের? এরা মানব সমাজের মধ্যে ভাঙ্গন ধরিয়ে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে ফেলে । এরা ভুলে গিয়েছে যে, সকল মানুষের প্রাণের মূল্য সমান । মানুষকে কৌশলে বাধ্য করে তাদের গোলাম বানিয়ে রেখে মানুষের প্রাণের সমান মূল্যবোধের সাম্যবাদকে নিষ্টুরের মত উপড়িয়ে ফেলে দিয়ে করুণ হা-হুতাশের বেদনার্ত ছবি মানুষের বুকে এঁকে দিয়েছে। মানুষ যে তাদেরই মত একই প্রাণের অধিকারী, তারা তা গর্বের সহিত অস্বীকার করে। তারা ভূলে গিয়েছে হুজুর পাকের (দঃ) আবেদন আর সতর্কবাণী । হুজুর পাক (দঃ) বলেছেন, 'সকল মুসলমানের প্রাণের মূল্য সমান ।” আল্লাহ বলেন, “বিশ্বাসীগণ পরস্পর ভ্রাতা ।' তারা অস্বীকার করে আল্লাহ এবং হুজুর পাকের (দঃ) দেওয়া সাম্যবাদ । তারা মানুষের বুকের উপর প্রকাশ্যে রচনা করে মানুষের রক্ত দিয়ে ভোগ-বিলাসের পাথর-প্রাসাদ । মানুষকে বোকা বানাবার জন্য, মানুষের চোখে কলুর বলদের ঠুলি পরিয়ে দিয়ে মসজিদ ঘরে মুসলমান সেজে পাচ ওয়াক্ত নামাজ আদায় করে। কিন্তু আফসোস! এই ভগ্ুদের সমুচিত শাস্তি দেবার জন্য আমরা এগিয়ে আসি না। আমাদের এই দিনের পর দিন আমাদের প্রাণের মূল্য যে তোমাদের প্রাণের মত সমান তা তোমরা উপহাসের হাসি তুলে উড়িয়ে দিয়েছ। আমাদেরকে দাসের আধুনিক সংস্করণ বানিয়ে তোমরা পশুর মত ব্যবহার করছ, কিন্তু তোমাদের বাইরের দিকটি এত চতুরতার নাগপাশে ঘিরে রেখেছ যার জন্য সহজে আমরা বুঝে উঠতে পারি না। মানুষ কোনদিন মানুষের দাস হতে পারে না। মানুষ আল্লাহর দাস। আল্লাহ আমাদের মালিক তথা প্রভু । আল্লাহ বহুবার ঘোষণা করেছেন যে, আসমান-জমিনের একমাত্র মালিক হলেন তিনিই, অন্য কেউ নয়। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।