মারেফতের গোপন কথা ॥ ১৫৪ এবং হাদীস শরীফে শত শত বার শত শত শৈলীতে প্রকাশ করে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। এত সাবধান করে দেওয়া সত্ত্বেও যারা মুসলমানের মুখোশধারণ করে জাতীয় জীবনে অসাম্য তৈরী করে জাতীয় দৈহিক ও মানসিক জীবনকে দাসত্বের শৃঙ্খল পরিয়ে দিচ্ছে সেই বক- ধার্মিক মুখোশ-পরা ভগ মুসলমানদের বিরুদ্ধে রুখে দাড়াতে , প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করতে এবং সাম্যবাদ প্রতিষ্ঠা করতে আল্লাহ এবং হুজুর পাক (সঃ) বহুবার ঘোষণা করেছেন। একটা গোটা জাতির দৈহিক জীবনে অসাম্য তৈরী করে সামান্য মুষ্টিমেয় স্বার্থপর ব্যক্তি দৈহিক উপকরণ অর্থাৎ পার্থিব সম্পদ নিজেদের ভোগ-বিলাসে ঢেলে দিচ্ছে। এ স্বার্থপর মুষ্টিমেয় ব্যক্তি ধর্মের নামে বড় বড় বুলি আউড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করে। তাদেরই উচু দালানের দ্বারে লাখো মানুষ কেঁদে বেড়ায় -আকুল আবেদন জানায়, কিন্তু তাদের মন থাকলেও কাতর কান্নাকে অনুভব করার শক্তি তারা হারিয়ে ফেলেছে। দৃষ্টিতে এ লক্ষ দীপ্তিহীন কালো বৃত্তের ভেতর চোখের তারাগুলো তারা দেখতে পায় না। হুজুর পাক (সঃ) আমাদেরকে এই সমস্ত স্বার্থপর ব্যক্তিদের স্বভাব বর্ণনা করে বলেছেন, “তাদের মন আছে বটে, বুঝবার শক্তি নেই। তাদের কান আছে, শুনতে পায় না। তাদের চোখ আছে, দেখতে পায় না। তারা জানোয়ারের মত হয়ে গেছে, বরং তার চাইতে অধম । এরাই চরম ওদাসীন্যে ডুবে আছে । এই মূল্যহীন পার্থিব সম্পদ ইসলামী রাষ্ট্রের সাম্যের ভিত্তি ও দর্শনে কেন যে প্রতিষ্ঠা হচ্ছে না তা সত্যিই ধর্মপ্রাণ মুসলমানদের ভাবিয়ে তোলে । কান-কাটা মরা ছাগলের মূল্যও দুনিয়ার সম্পদ হতে তুচ্ছতর, আর সেই তুচ্ছতর সম্পদকে নিয়ে মুসলিম রাষ্ট্র কেন অসাম্যের ভিত গড়ে? সমাজ এবং জাতির মেরুদণ্ড চূর্ণ-বিচুর্ণ করে দেয় অসাম্য | যে শাসনতন্ত্র বা আইন প্রথমেই রচনা করে রেখেছে অসাম্যের বীজ সেই শাসনতন্ত্রের প্রতিটি ধারায় আবার আমাদের রচনা করতে হবে সাম্য অর্থাৎ মানুষকে মানুষের মানদণ্ডে বিচার করে সমান অধিকার প্রদানের স্বীকৃতি । মানুষের সমান অধিকার হতে মানুষকে বঞ্চিত করে এক লোকমা খাদ্য, একখণ্ড বন্্র অন্যায়ভাবে আত্মসাৎ করে মানুষের মানবিক সম্মানকে অন্যায় ও নিষ্ঠুরতায় পদদলিত করে যারা, আল্লাহ নিশ্চয়ই মহাবিচার দিবসে জাহান্নামের আগ্তনে তাদেরকে বিভিন্নরূপে কঠিন শাস্তি প্রদান করে তাদের তথাকথিত সম্মানকে নষ্ট করবেন। আল্লাহ পাক বলেছেন, “যে ব্যক্তি কোন মুসলমানের এক লোকমা খাদ্য অন্যায়ভাবে আত্মসাৎ করে, মহান আল্লাহ ইহাদেরই ন্যায় জাহান্নামের এক লোকমা তাকে খেতে দেবেন । যে অন্যের একখণ্ড বন্ত্র অন্যায়ভাবে আত্মসাৎ করে , আল্লাহ ইহার ন্যায় জাহান্নামের একখণ্ড বন্ধ তাকে পরাবেন। যে অন্যায়ভাবে অপরের সম্মান নষ্ট করে, আল্লাহ বিচারের দিন তার সম্মান নষ্ট করবেন ।' (আবু দাউদ শরীফ)। পরস্পর পরস্পরকে ভালবাসতে হবে । ভালবাসার দাবী তখনই স্বীকৃত হয় যখন একে অপরের সুখ-দুঃখে সমানভাবে শরিক হতে পারে । তখনই হয় প্রকৃত সাম্যের প্রতিষ্ঠা । মানুষকে তার মৌলিক দাবী হতে বঞ্চিত করে, আমার মত সুখ-দুঃখের অনুভুতি যে তাদেরও সমানই আছে, আমার মুখে শক্তিই আছে। এইভাবে প্রত্যেক বিষয় হতে বঞ্চিত-অবহেলিত করে না রেখে আমরা পরস্পর পরস্পরকে ভালবাসা দিয়ে মেকী কান্নার গ্রীতি ছাড়ানো গৌজামিল করে রাখা দেশের শাসনতন্ত্র বা আইনকে সম্পূর্ণরূপে ধুয়ে-মুছে সব মানুষের সমানভাবে বাঁচবার অধিকারের আইনে গড়ে তুলবো মানবতার খাঁটি তাজমহল । রক্তশোষক ভাইপারের পাজর নিঙড়ানো রক্ত-কণিকায় গড়া অভিশপ্ত ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।