মারেফতের গোপন কথা ॥ ১৫৩ ভাগ্যকে পরির্বতন করতে চাও? কিন্তু সমাজ-জাতি তো দূরের কথা, ব্যক্তি বিশেষও মোহরের দাসদের, যারা ধর্মের মুখোশ পরে লালন-পালন করছেন সেই প্রধান মোহরের দাসদের উচিত শিক্ষা দিয়ে হুজুর পাক(সঃ)-এর আদর্শ প্রতিষ্ঠা করার তরে এগিয়ে আসতে দ্বিধাবোধ করছে। হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে, হুজুর পাক (সঃ) বলেছেন, “ধ্বংস হোক দিনারের দাস, দেরহামের দাস আর ডোরাদার কাপড়ের দাস । যদি দেওয়া হয় তাকে, সে সন্তুষ্ট হয়, আর যদি না দেওয়া হয়, অসন্তুষ্ট হয়-ধ্বংস হউক সে, লাঞষ্কিত হউক সে।' (বোখারী শরীফ)। ইসলাম মানুষকে তার দৈহিক সমান প্রয়োজনের মানদণ্ডের বিচার করে ঘোষণা করেছেন, উপর হেঁটে উট চালিয়ে যাবে? তার কি বসার অধিকার নেই? উট-চালক যতটুক উট চালাবে এবং উটের পিঠে বসবে ঠিক সেই পরিমাণ অধিকার রাষ্ট্রনায়কের আছে। ইসলাম বার বার ঘোষণা করেছে, খবরদার এই ইনসাফ, এই সাম্য, এই মানবতা, এই আর্দশ হতে ক্ষণিকের তরেও সরে দাড়িও না। তুমি শাহীখানা খাচ্ছ? খাও। কিন্তু তোমার দেশে লাখো ভুখা তোমারই মত মানুষ? তাদেরকে শাহীখানা খেতে দাও । লাখো মানুষকে খেতে দিতে পারছ না? তবে তুমিও শাহীখানা খেতে পারবে না। নিজে তো মিষ্টি খুব খাও। আর আমাদের বেলায় ভুখা থাকার উপদেশ দিচ্ছ। তুমি যতটুকু খাবে অন্যকেও ঠিক ততটুকু খাওয়াবে । দেবে না? রুখে দীড়াবো। দীড়াবো হুজুর পাকের (সঃ) আদর্শ বুকে নিয়ে । তোমার স্বৈরাচারিতাকে চিরতরে শেষ করে দেবার জন্য আমরা এগিয়ে আসবো । তোমার সাথে মানুষ খুন করার “স্লো পয়জন' তথা মন্থর বিষ আছে । আর আমাদের সাথে আছেন হুজুর পাকের (সঃ) মানুষকে আমাদের মত মনে করে গ্রহণ করার অমৃত বাণী । তুমি ডোরাদার বিলাসী পোশাক পরেছ। আমাদেরকে ঠিক সেই মুল্যের পোশাক পরতে দাও । মনে রেখ, তুমি যা খাবে এবং পরবে আমাদেরকেও ঠিক তাই দিতে হবে । এ দেখ হযরত আবুজর গিফারী (রাঃ) যখন ভূত্যকে গালি দিয়েছিলেন, হুজুর পাক (সঃ)তৎক্ষণাৎ হুশিয়ার করে দিয়ে বললেন, “কেন ওকে গালি দিচ্ছ? তুমি কি ভূলে গেলে যে, সে তোমারই ভাই? তুমি যা খাবে এবং পরবে তাকে তাই দিতে হবে। আমি দেখছি এখনো জাহেলী যুগের প্রভাব তোমাদের ভেতর কাজ করছে। ইসলাম শিক্ষা দিচ্ছে, ইসলামই দৈহিক ও মানসিক সর্বপ্রকার দাসত্ব হতে মুক্তিদানের বিধান ।” দৈহিক দাসত্ব বলতে ধারণা করতে পারি যে দৈহিক দুঃখ-কষ্ট-যাতনা ইত্যাদি প্রধানত দাসত্ব । অভাবে-অনাহারে একটি মানুষ দিনের পর দিন ভীষণ কষ্ট পাচ্ছে অথচ ভোগ-বিলাসে ডুবে থেকে অপর আর একটি তারই মত মানুষ জীবন কাটিয়ে দিচ্ছে। এই দু'টো মানুষের দৈহিক জীবনধারার একটিও ইসলাম মেনে নেয়নি। তাই ইসলাম মানুষকে তার দৈহিক প্রয়োজনের উপযুক্ত মানদণ্ডে বিচার করে ঘোষণা করেছে, তোমার দৈহিক জীবনধারণের মুক্তির তরে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু অপর একটি মানুষের বেলাতেও প্রয়োজন। ইহাই ইসলামের সামাজিক আইন অর্থাৎ বিধান। উপসংহারে এই বলতে পারি যে, জাতীয় সম্পদকে সমানভাবে বন্টন করে দিতে হবে। প্রতিটি মানুষ যাতে দৈহিক দাসত্ব হতে সম্পূর্ণ মুক্তি পেতে পারে তারই তরে আমাদেরকে আল্লাহ এবং হুজুর পাক (সঃ) বার বার স্পষ্ট ভাষায় সর্তক করে দিয়েছেন। মানুষের মাঝে যাতে দৈহিক মুক্তির তরে অসাম্য না দেখা দিতে পারে তারই জন্য দুনিয়ার পার্থিব সম্পদের যে কোন মূল্যই নেই সেই কথা কোরআন ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।