Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৫২ হুজুর পাক (সঃ) বলেছেন, "দুনিয়া তোমাদের প্রতি আকৃষ্ট হবে এবং তোমাদের ধর্মকে এমনভাবে খেয়ে ফেলবে যেমন আগুন শুকনো কাঠের টুকরোকে ছাই করে ফেলে ।' হুজুর পাক (সঃ) বলেছেন, “দুনিয়া হতে আত্মরক্ষা কর। ইহা হারুত-মার্ত অপেক্ষাও অধিক যাদুকর ।' উপরের হাদীস কয়টির বিশদ বর্ণনা করতে গেলে আমরা দিবালোকের মত স্পষ্ট বুঝতে পারি যে, দুনিয়ার সম্পদের কোন মূল্য নেই। এই মূল্যহীন পার্থিব সম্পদকে নিয়ে টানা-হেচড়ায় সচেষ্ট থাকলে আমরা যে কি করে মুসলমান বলে বিবেচিত হই তা আমরা উপলব্ধি করতে পারি না। ভোগ- বিলাসের প্রতিই যদি ইসলামের দৃষ্টি প্রখর থেকে থাকে তবে কেন ভোগের উগ্ঘতাকে আল্লাহ-লাভের এত বড় অন্তরায় বলে ঘোষণা করা হল? পেট ভরে দুটো সমান বন্টন করে খেলেই আর্দশের সৃষ্টি হয় না। দু' বেলা খাওয়াটাই আমাদের নজরে বেশি পড়ে বলে নৈতিক আদর্শ হারিয়ে শুধু “আমরা খাব, আমরা খাব', বলে কোটি কোটি মানুষের গ্রাসকেও ছিনিয়ে নিতে দ্বিধাবোধ করি না। এই জঘন্য প্রথাকে চালু রাখার জন্য আমরা কতো রকম দোহাই না দিতে শিখেছি! অথচ ইসলামের নীতিতে মাছির একটি ডানার সমান মূল্যও নয় যে সম্পদ, একটি মরা কানকাটা ছাগলের বাচ্চার চেয়েও তুচ্ছতর যে সম্পদ, সেই সম্পদকেও ইসলাম-এর বুলি ঠুকে, টেরা চোখে সমান বন্টন তথা সাম্যবাদ বর্জন করে, দানছত্র খুলে উদারনীতির ভেক ধরে, চ্ছাশক্তির' যাতাকলে ফেলে ভণ্ডের মত ইসলামের প্রকৃত আদর্শের মুখে অতি গোপনে কলম্ক লেপন করছি। দুনিয়ার পার্থিব ভোগ-বিলাসে মন্ত থাকা শকুনীরা আবার সম্মানের আশা করে! কতদিন আর মানুষের পাঁজর ভেঙ্গে খুন বের করে তোমার বিলাসিতার উপকরণ যোগাবার জন্য ঢেলে দেবে? এই এই দেরহামের দাস অর্থাৎ টাকার কুমীরেরা মানুষের বুকে যমদূত সেজে মানুষের রক্ত-মাংসের দেহের উপর রক্ত কণিকার প্রোতে রচনা করে দেশ ও জাতির দায়িত্ব আর উন্নতির জয়যাত্রা। এই বিলাসী ডোরাদার কাপড়ের দাসেরা নিরীহ জনসাধারণের উপর চালিয়ে যায় অত্যাচারের বিশ্রী স্টিম রোলার। কিন্ত কেন আমরা, খেতাবধারীরা, নীরবে এত অত্যাচার-অবিচার সহ্য করবো? নীরবে সহ্য করাটাও অন্যায়। তাতে অত্যাচারের সীমা পেরিয়ে ভয়াবহতার করুণ দৃশ্য ফুটে উঠে সমাজের প্রতিটি ভাঙ্গা কুটিরে। প্রকাশ্যভাবে আল্লাহর দেওয়া এই বিধানকে সত্য জেনেও যদি আমরা কার্যে পরিণত না করি তবে আল্লাহ তার পবিত্র কোরানে বার বার ঘোষণা করেছেন অভিশাপের হুমকি । বার বার আমাদেরকে নীরব দর্শকের ভূমিকা গ্রহণ না করে আমাদের ভাগ্যকে পরির্বতন করার তরে রুখে দীড়াতে বলেছেন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সংগ্রাম করার কঠিন শপথ নিয়ে আমাদের জাতীয় ভাগ্যকে পরির্বতন করতে বলেছেন। যদি তা না করে শুধু হা করে আহা-উহ্ু করি আর কুঁড়ের মত দাড়িয়ে তামাশা দেখি তবে আল্লাহ আমাদের ভাগ্যকে পরিবর্তন করবেন না। ইহা কোরানের স্পষ্ট আদেশ । আমরা প্রাকৃতিক দুর্যোগের মুখে লাখো মানুষ বোবার মত জীবন দিতে পারি কিন্তু তবুও আল্লাহ এবং রাসূলাল্লাহ (সঃ)-এর অমৃতবাণীকে বুকে নিয়ে সংগ্রাম করার তরে এ মোহরের দাসদের বিরুদ্ধে দাড়াতে চাই না। আমাদের ধর্মীয় চেতনা আর দর্শনকে “মনমে শেখ ফরিদ বোগল মে ইট*- এর ছাচে গড়ে নিয়েছি। তার জন্য আমাদের ভাগ্যে দিনের পর দিন ঘন অন্ধকারের মত নেমে আসছে অশান্তি আর অভিশাপ । আল্লাহ এবং রাসুলাল্লাহ সেঃ) বুঝতে পারেন আমাদের এই মরুভূমির তপ্ত বালুতে মরীচিকার বালুজলের উত্তাল তরঙ্গের ফসফসানি ৷ আমাদের ধর্মীয়চেতনা আর দর্শন দূর হতে জলের উত্তাল তরঙ্গের শব্দ, কিন্তু তৃষ্ণা মেটাতে গিয়ে কাছে এগিয়ে এলে খৈ-ফোটা গরম চিক চিক করা বালি আর বালি। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।