মারেফতের গোপন কথা ॥ ১৫১ প্রশ্ন না করে তিনি সকলকে সমান টুকরা করে দিলেন । কিন্তু পরে দেখা গেল কারো জামা হয়নি সেই ভাগ করা কাপড়ের টুকরা দিয়ে। সমান বন্টনের কাপড় দিয়ে শুধু একজনের জামা হয়েছিল এবং যার হয়েছিল তিনি স্বয়ং হযরত উমর (রাঃ)। জুমার নামাজের পূর্বে খোত্বা-পাঠে উদ্যত হতেই আবু সাঈদ খুদরী রোঃ) উমর (রোঃ)-কে বাধা দিলেন এবং বললেন, 'আমার কথার উত্তর দিতে হবে, না হলে আপনি খোত্বা পাঠ করতে পারবেন না ।' হযরত উমর (রাঃ) উত্তরের প্রতীক্ষায় রইলেন। হযরত আবু সাঈদ খুদরী (রঃ) বললেন, 'আমাদের যে কাপড় সমান ভাগে ভাগ করে দিয়েছেন তাতে কারোরই জামা হয়নি, কিন্ত আপনার জামার কাপড়ে কি করে জামা হল? উমর (রাঃ) বললেন “আপনার প্রশ্নের উত্তর আমার ছেলে দিবে ।” উমরের পুত্র দাড়িয়ে বললেন, “একটুকরো কাপড় দিয়ে আমাদের কারো জামা হল না বলে আমার কাপড়ের টুকরোটি বাবাকে দিয়েছি। বাবার জামার মাঝে কাপড়ের তালির ভারও সইতে পারে না বলে চামড়ার তালি লাগিয়ে পরছেন । হাদীসে কুদসীতে বর্ণিত হয়েছে যে, আল্লাহ বলেন, “সমস্ত দুনিয়ার সম্পদের দাম যদি একটি মাছির একটি ডানার সমান বলেও মনে হত তবে পথভ্রষ্টদের তথা কাফেরদেকে এক ঢোক পানিও পান করতে দিতাম না।” হযরত জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, হুজুর পাক (সঃ) একটি কানকাটা মৃত ছাগলের বাচ্চার কাছ দিয়ে চললেন । তিনি জিজ্ঞাসা করলেন (সাহাবাদের), “তোমাদের মধ্যে কে চায় যে, ইহা এক দিরহাম দিয়ে কিনবে? তারা বললেন, “আমরা ইহা কিছু দিয়ে নিতে চাই না। তিনি বললেন “তবে কসম আল্লাহর, দুনিয়া তুচ্ছতর তোমাদের এই ছাগলের বাচ্চা হতেও ।' (মোসলেম শরীফ) । মুন্তাওরিদ- বিন- শাদ্দাত হতে বর্ণিত আছে , হুজুর পাক (সঃ) বলেছেন ,কসম আল্লাহর দুনিয়ায় আখিরাতের (সঙ্গে তুলনায়) তেমনি, যেমন কেহ আঙ্গুল সাগরে ডুবিয়ে দেখে কতটা পানি এনেছে উহা ।” মোসলেম শরীফ)। হুজুর পাক (সঃ) বলেছেন, “আল্লাহ এমন কোন বস্তু সৃষ্টি করেননি যা তার দৃষ্টিতে দুনিয়া অপেক্ষা অধিক ঘৃণিত এবং শত্রু ।' হুজুর পাক (সঃ) বলেছেন, “ভোর বেলা ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে যার আন্তরিক আকর্ষণ বেশির ভাগ উপার্জনের দিকে হয়, সে ব্যক্তি কখনো আল্লাহভক্ত লোকদের অন্তর্ভুক্ত নয়, তার জন্য দোজখ অবধারিত ।' হুজুর পাক (সঃ) বলেছেন, “কেয়ামতের মাঠে এমন কতগ্তলো লোক উপস্থিত হবে যাদের পুণ্য কার্ষসমূহ “তেহমা' পর্বতের মতো উচু হবে, তথাপি তাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে ।' উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ করলেন, “ইয়া রাসুলাল্লাহ (সঃ)! এরা কি নামাজী লোক নহে? হুজুর পাক (সঃ) বললেন হ্যা, তারা নামাজও পড়েছে । রোজাও রেখেছে । সারারাত জেগে নফল ইবাদতও করেছে। কিন্তু দুনিয়ার সুখ-সম্পদের মধ্যে মত্ত থাকার কারণে তাদের এই দুর্গতি হবে ।' হুজুর পাক (সঃ) বলেছেন, “হয়তো অচিরেই আল্লাহ তোমাদেরকে পার্থিব সম্পদ প্রচুর পরিমানে দান করবেন, যেমন তোমাদের পূর্ববতীদের দান করেছিলেন এবং তারা যেরূপ সেই ধন-সম্পদ পেয়ে পরস্পর ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, আমার ভয় হয়, তোমরাও সেইরূপ ধন-সম্পদ পেয়ে পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে বিনাশপ্রাপ্ত হবে ।' হুজুর পাক (সঃ) বলেছেন, “কোনক্রমেই তোমরা দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ো না। ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।