মারেফতের গোপন কথা ॥ ১৫০ করবে? আমরা জানি ধুয়ো থাকলে সেখানে আগুন থাকতে বাধ্য । এই সাম্যের অধিকার ইসলামের আইন দ্বারা প্রতিষ্ঠা না করলে যে রসুলাল্লাহ (দঃ)-এর চরম হুমকি- “কেহই মুসলমান হতে পারে না।' তার পরিণাম যে সুনিশ্চিত কাফের টাইটেল নিয়ে ইহকাল ত্যাগ করতে হবে তা আমরা ভাল করেই বুঝি। যেমন আমরা অতি সহজেই বুঝি, সব মানুষ মরবে । আমি একটি মানুষ, তারপর আমার কি হবে বলে কেউ প্রশ্ন করে, তা হলে আমরা ভাল করেই বুঝি যে, আমাকেও মরতে হবে । উপসংহারে এই বলা যেতে পারে যে, বিশ্বাসীরা সবাই মিলে একটি ভ্রাতৃসংঘ। এই সংঘ যদি সকল মানুষ তথা প্রতিবেশীর সুখ-দুঃখের প্রতি সমান দৃষ্টিভঙ্গী রক্ষা না করতে পারে তবে মুসলমানরূপে আখ্যায়িত হয়ে থাকাই যায় না। আত্মকেন্দ্রিকতার উপরে এই হাদীস যে চরম আঘাত হেনেছে তা বিশেষভাবে লক্ষ্য করার বিষয়। ক্লাস প্রিভিলেজ ' অর্থাৎ শ্রেণীস্বার্থের উপর প্রবল আঘাত করে সাম্যের ভিত্তির উপর স্থাপন করা হয়েছে মানুষের চিন্তাধারা । বস্ত্ত-বন্টন, আধ্যাত্মিক অবস্থা, সুখ- দুঃখের অনুভুতি এবং মানবীয় সর্ব প্রকার শিক্ষা ও উৎকর্ষের উপরেও সাম্যবাদের প্রতিষ্ঠাই করা হয়েছে। শুধু মৌলিক প্রয়োজনের বিষয়েই প্রতিবেশীর অধিকার মেনে নেওয়া হয়নি, বরং ললিতকলা, শিক্ষা ইত্যাদি সকল বিষয়ই নিজের জন্য যা এবং যতটুক পছন্দ করা তা সকল ভাইদের জন্য পছন্দ করতে হবে। নতুবা সে বিশ্বাসী থাকতেই পারে না। ইহাই ঈমানদার মুসলমানের স্বরূপ । হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলাল্লাহ(দঃ) বলেছেন, “কসম আল্লাহর, সে ঈমান আনেনি । "জিজ্ঞাসা করা হ'ল, “কে সে রাসুলাল্লাহসেঃ)? তিনি বলেন, “সে, যার প্রতিবেশী নিরাপদ নয় তার অপকারিতা হতে ।' (বোখারী এবং মোসলেম শরীফ) | বার বার সাবধান করে দিচ্ছেন রাসুলাল্লাহ(সঃ) প্রতিটি মানুষকে, যারা আল্লাহ ও রাসুলের প্রতি ঈমান আনার দাবী জানায়। এই হাদীসটিতে হুজুর পাক (সঃ) আমাদেরকে প্রতিবেশীদের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনের এমনভাবে তাগিদ দিচ্ছেন, যা পালন করতে না পারলে মহান আল্লাহকে সাক্ষী করে বলেছেন যে সে ঈমান আনে নি।” শুধু একবার? পর পর একই সাবধান বাণী তিনবার হুজুর পাক (সঃ) উচ্চারণ করাতে সাহাবীদের সত্যিই ভাবিয়ে তুলেছে। ভয়ে ও বিস্ময়ে তাই সাহাবারা ভেবেছে যে, কি সেই কাজের দায়িত্ব যা পালন করতে না পারলে 'আমরা ঈমানই আনিনি' সংজ্ঞার মধ্যে পড়ে যাব । তিন-তিনটি বার হুজুর পাক (সঃ)-এর পবিত্র মুখ হতে একই কথা উচ্চারণ হল- যিনি প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও জীবনে উচ্চারণ করেননি । তাই সাহাবারা প্রশ্ন করলেন, য়া রাসুলাল্লাহ (সাঃ), কে সেই ব্যক্তি যে ঈমান আনে নি? রাসুলল্লাহ (সাঃ) বললেন, “সেই ব্যক্তি, যে তার প্রতিবেশীর কর্তব্য ও দায়িত্ব পালন করে না- অর্থাৎ প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না।' সেই নিরাপদ কি এবং নিরাপদ বলতে কি বোঝায়? প্রতিবেশীর সর্বপ্রকার অভাব- অভিযোগের কোন সমাধান যারা দিতে চায় না, প্রতিবেশীর এই সমস্ত অভাব-অভিযোগের সুষ্ঠু মীমাংসা জানিয়ে দেওয়া সত্তেও যারা বিপদ হতে প্রতিবেশীকে নিরাপদ করলো না, তারা ঈমান আনেনি । অর্থাৎ বিশ্বাসীর প্রথম পর্যায়েও তাদের স্থান নেই । হুজুর পাক (সেঃ)-এর শিক্ষা ও আদেশকে শিরোধার্য করে নিয়েছিলেন বলেই অন্যতম সাহাবা হযরত উমর(রাঃ) উটের পিঠে যতটুকু বসে যেতেন ঠিক ততটুকু তার ভূত্যকেও বসতে দিয়েছেন এবং উটের পিঠে বসিয়ে দিয়েই তীর কর্তব্য গিয়েছেন। নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলুন তো, এর চেয়ে চরম সাম্য আর কি হতে পারে? আরব জনসাধারণকে একবার হযরত উমর(োঃ) কাপড় ভাগ করে দিলেন । জামা হোক বা না হোক সেই ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।