Baba Jahangir- Marefater Gopon Kotha (মারেফতের গোপন কথা)
/ ২০৪
📝 লেখা 📖 পিডিএফ

মারেফতের গোপন কথা ॥ ১৪৯ ইসলামী সাম্যভিত্তিক মানুষে মানুষে ভালবাসা তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের প্রতিবেশীকে নিজের সুখ-দুপ্শখের সমান অংশীদার বলে মেনে না নিলে সর্বপ্রথম হুজুর পাকের (দঃ) বাণী “মুসলমান হতেই পারে না" সংখ্যার মাঝে আটকা পড়ে গেলাম। এখন আমরা সহজেই বুঝতে পারছি যে, ইহা একটা মুসলমান হবার সতর্ক বাণী অর্থাৎ হুমকি । এই আদেশ যাতে কোন ক্রমেই অবহেলা করতে না পারি তারই জন্য ইসলাম যত বড় হুমকি দিয়েছে সত্যিই তা আমাদের ভাবিয়ে তোলার একটি বিশেষ বিষয় । এই হুমকির রূপক বর্ণনা করতে গেলে তেমনই অবাস্তব । প্রতিবাদ করবো, কেন পানি ঢালছো? এই গাছ তো আর বাচবে না। এর ভিত্তি যে নেই । ভিত্তিই যদি ধ্বংস করে দিলে তবে পানি ঢেলে কি উপকার হবে? আমরা যদি ইসলামকে একটি গাছ মনে করে নেই তবে তার মূল্য বা ভিত্তি কোনটি? আমরা জানি এবং অতি সহজেই বলে থাকি, ঈমান যার নেই তার শত প্রকার ইবাদতের কোন মূল্য নেই। এর কারণ? মূল বা ভিত্তি ছাড়া গাছের জন্য বেঁচে থাকা যেমন অসম্ভব এবং অবাস্তব সেরকম ঈমান ছাড়া মুসলমান হওয়া এবং অন্য সবরকম ইবাদত করা এ গাছের ভিত্তি কেটে আগায় পানি ঢালার মতই অবাস্তব । কোন কর্তব্য পালন করতে না পারলে আমাদের ভিত্তির উপর চরম হুমকি দেওয়া হয়েছে? অপর মুসলমান ভাইদের সুখ-দুঃখ ঠিক নিজের সুখ-দুঃখের মত বরণ করে নিতে হবে। তাই ইসলাম আমাদের চরম হুমকি দিচ্ছে। যদি সমান বলে অপর মুসলমান ভাইদের গ্রহণ করে না নিতে পারি তবে আমরা অবিশ্বাসী । আমরা জানি অবিশ্বাসীদের আরবী ভাষায় কাফের বলে। তবে কি আমরা কাফেরের পর্যায়ে নেমে এলাম? তবে আমাদের এত ইবাদতের কি কোন মূল্যই নেই? অন্য সবরকম ইবাদত করতে না পারলে শাস্তি দেবার কথা ঘোষণা করা হয়েছে। আন্তরিক ক্ষমা চাইলে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন বলে তার অসীম করুণার কথা বহুবার বলেছেন । কিন্তু মানুষকে মানুষের মানদণ্ডে স্থান দিতে না পারলে যে আমাদের ভিত্তির উপর চরম হুমকি দিয়েছে । পরোক্ষভাবে আমাদের কাফের বলা হয়েছে । তবে এর থেকে পরিত্রাণ পাবার কি কোনই উপায় আমাদেকে বলে দেওয়া হয়নি? আমাদের ভিত্তি যেন কেঁপে না উঠে । আমরা যাতে কাফের না হই তার জন্য অসাম্যের বিরুদ্ধে রুখে দীড়াতে হবে। আমরা অসাম্যের ভিত্তি যে গড়ে তাকে বলবো, আমাদের ঈমান ফিরিয়ে দাও । আমরা যাতে কাফের না হই তার ব্যবস্থা কর, না হয় অসাম্যের ভিত্তি গড়তে দেব না। আমরা আমাদের ধর্মের জন্য হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারবো । আমরা আমাদের ধর্মের জন্য এক একটি ডিনামাইটের টুকরো । যখন কোটি কোটি ডিনামাইটের ভীষণ গর্জন হবে তখন অসাম্যের ভিতে গড়া প্রাসাদ ভেঙে খান খান হয়ে যাবে । আমাদের কাফের হবার ভয় হতে পরিত্রাণ পাবার ব্যবস্থা কর। আমাদের ঈমান আমানত রক্ষা করা না হলে কেউ তোমাদের অসাম্যের ভিত আর গড়তে দেব না। এই ধর্মীয় বিস্ফোরণ হবে ভয়াবহ ভীষণ । আমরা আমাদের ঈমান রক্ষার তরে বন্যার বাধভাঙ্গা পানির মতো হু হু করে তোমাদের অসাম্যের ভিত এবং তোমাকে ভাসিয়ে নিয়ে যাব। আমাদেরকে আর কতদিন ইসলামের উপর গড়মিল করে, “দুই তিনে দশ হয় বলে গোৌজামিল দিয়ে চোখে গুলি পরিয়ে রাখবে? ধুয়ো দেখতে পেলে সেখানে “আগুন নেই, ঠাণ্ডা পানি আছে', বলে আর কতদিন প্রতারণা ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।