মারেফতের গোপন কথা ॥১৪৮ সেখানে অন্য তুমি বা তোমরা ভাইদের জন্য আমার মত পছন্দ করা অসম্ভব হয়ে দাড়াবে । কারণ একই সঙ্গে চাদ-সূর্য হয় না। একই সঙ্গে চাদ, না হয় সূর্য হবে। দুটো এক সঙ্গে কি করে হয়ঃ এই দুটো অসম্ভব বলেই হুজুর পাক (দঃ) বিশ্বের মানব জাতিকে কি সুন্দর এবং বৈজ্ঞানিক শৈলীতে আহ্বান জানিয়েছেন। এই আহ্বানকে অবহেলা করতে যারা চাইবে তাদেরকে হুজুর পাক (দঃ) আল্লাহর শপথ দিয়ে বলেছেন যে, তারা কখনই ঈমানদার হয় না বা হবে না অর্থাৎ ঈমানরূপ ভূমির অতি সাধারণ সীমানার ধারেও এদের স্থান নেই । অর্থাৎ ঈমানদার হবার প্রথম এবং সহজ সংজ্ঞা হতে এরা সম্পূর্ণরূপে বহির্ভীত। তারপরের ইসলাম? সেখানে শুধু প্রতি পদে পদে নিজের নিজটিকে অর্থাৎ আমিত্ব হারাবার কঠোর সাধনায় লিপ্ত থাকতে হবে । যেখানে আমিত্ব হারাবার প্রশ্ন তো দূরে থাক সামান্য পার্থিব সম্পদের পুটুলিটা অন্য সবাইকে ভাওতা দিয়ে, ভেক্কি দানছত্র খুলে আত্মসাৎ করার প্রবল প্রচেষ্টা চলছে সেখানে ঈমান ভূমির প্রথম সীমানার কাছেও কি থাকা যায় বলে এখনো ধারণা হচ্ছে? আল্লাহ নিজে যেখানে বলছেন যে, একটি মাছির একটি ডানার সমান বলেও যদি দুনিয়ার সমস্ত সম্পদের দাম তার কাছে হতো তবে তিনি পথভ্রষ্টদের একটি ঘটি পানিও পান করতে দিতেন না। হায়রে তথাকথিত নামধারী মুসলমান! আল্লাহর অনুগত বান্দা বলে দাবী করেও তারই উচ্চারণ করা প্রকার চেষ্টাই না দিনরাত করছি। সেই মূল্যহীন সম্পদ আজ তথাকথিত নামধারী মুসলমানদের কাছে মহামূল্যবান । তাই এই নামধারী মুসলমানেরা ভয় করে না, “কেহই মুসলমান হতে পারে না এই সাবধান বাণীতে । এরা মনে করে মসজিদ নামক ঘরে পাঁচবার নামায পড়তে পারলেই সবকিছু হয়ে গেল। পাঁচবার নামায পড়া ছাড়া আর অন্যকিছু সালাতই নয় অর্থাৎ হুজুর পাকের (দঃ) দেওয়া সবচাইতে সুন্দর এবং শ্রেষ্ঠ পাচবার সালাতকে কায়েম করার যে আনুষ্ঠানিক নিয়ম পদ্ধতিকে “একমাত্র সালাতের" পূর্ণ নির্দেশ বলে মেনে নেওয়া হয়, অর্থাৎ এই আনুষ্ঠানিক নিয়ম-পদ্ধতি ছাড়া আর কোন কিছুকেই সালাত বলা যাবে না। তবে হুজুর পাক (দঃ)-এর জন্মের পূর্বে অন্যান্য নবী রসুল যে সালাত পালন করতেন এবং অপরকে করতে নির্দেশ দান করতেন উহা কি প্রকার সালাত কায়েম করা ছিল? আল্লাহ কোরান শরীফে সুরা লোকমানে লোকমান হেকিম তার পুত্রকে কোন এবং কি প্রকার সালাত পালন করার উপদেশ দান করছেন? হুজুর পাক (দঃ) সালাত পড়তে বলেছেন, না কায়েম করতে বলেছেন? আল্লাহ কি অনেকবার বলেছেন যে, অয়াকিমুসসালাত না একড়া সালাত? একড়া শব্দের অর্থ পড় (রিড) । পড় বললে আমরা যে নামাড় পড়ি। তাহলে বিচার দিবসে বলতে পারবো যে, আল্লাহ নামাজ পড়তে বলেছেন তাই আমরা নামাজ পড়েছি, কিন্তু আল্লাহ তখন বলবেন, কোথায়? আমি তো নামাজ পড়তে বলিনি, নামাজ কায়েম করতে বলেছি। নামাজ যার কায়েম হয়ে গেছে মেরাজও তার হয়ে গেছে অর্থাৎ সৃষ্টরাজ্য পেরিয়ে সে লা মোকামে যাবার সৌভাগ্য অর্জন করেছে। আসসালাতু মেরাজুল মুমিনিনের অর্থ হ'ল প্রত্যেক মুমিনের জন্য সালাতই তো মেরাজ অর্থাৎ সালাতই মেরাজের জন্য যথেষ্ট । সুতরাং যারা সালাত তথা নামাজ পড়ছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে, আপনারা যে এতিদন ধরে নামাজ পড়ছেন, কিন্তু মেরাজ হয়েছে কি? অর্থাৎ সৃষ্ট রহস্যের দ্বার খুলেছে কি? সালাতের আসল এবং একমাত্র অর্থ হল সংযোগ প্রচেষ্টা তথা মিলনলাভের সাধনা । কার সঙ্গে এই সংযোগ করার প্রচেষ্টা চালাতে হবে? আল্লাহর সঙ্গে সংযোগ প্রচেষ্টাকে স্থায়ী করাকেই কায়েম করা বলা হয়েছে । থাক-_ ইহা আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু নয় । ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।