মারেফতের গোপন কথা ॥ ১৪৬ রহস্যই বা কি? তবে কি আমরা অনেকেই জাহান্নামে আছি না? বাস করছি না? বর্তমান কালকেই কি বুঝানো হচ্ছে? না যাব বুঝানো হচ্ছে তথা ভবিষ্যতকে বুঝানো হচ্ছে? এই অনন্ত চাওয়ার যদি শেষ না থাকে তবে ইহাই কি হাবিয়া? চাওয়ায় যদি তলা না থাকে তবে হাবিয়ার কি তলা আছে? জাহান্নামের মুকুট হাবিয়ার কোন তলা নেই তবে কি অনন্ত চাওয়ার হাবিয়াতে আমরা হাবুডুবু খাচ্ছি নাঃ জেনে-শুনেও আমরা প্রবৃত্তির চাওয়া পথকেই সঠিক বলে প্রায় সবাই এগিয়ে চলি এবং তার পরিণতি কত ভয়াবহ, কত করুণ তা এতিম, মিসকিন তথা সর্বহারাদের চাহনি দেখলেই আমাদের ভুল বুঝতে পারি। কি এক অদৃশ্য রহস্যের অন্ধকারে নিজেকে নিজেই উল্টা-সিধা চিন্তার বাধনে বেঁধে চলেছি। বুঝতেও পারছি না যে, আমি তো নিজেই নিজের একটি জ্বলন্ত আত্মবিরোধের মূর্তি, দাড়িয়ে আছি এই মানবসমাজে। অথচ কি অপূর্ব রূপকথার ভাষায় ঘৃণা করছি আত্মবিরোধকে । নাক সিঁটকাচ্ছি মধ্যে যাদুর চাদর দিয়ে। নিজের ভেতর নিজেকে তদন্ত কমিশনের প্রধান বিচারক বানিয়ে রিপোর্ট দিতে যদি কেউ আহ্বান জানায় তবে একদম নির্ভুল রিপোর্ট পেশ করতে বিবেক থমকে যায় না, বিবেক প্রতিবাদের প্রশ্নে ভাষার জিহ্বা পালন করে বোবার ভূমিকা । আমার মন, আমার বিবেকের কম্পিউটারের হিসাব মেলানো মগজের ভেতর খুঁজে বেড়াই কোথায় মীরজাফরের দল, কোথায় ভগ্ডের দল, কিন্তু একবারও কি নিজেকে নিজে দেখতে চেষ্টা করছি? একবারও কি নিজেকে নিজে চিৎকার করে ঘোষণা করতে পেরেছি যে, মীরজাফর, ভণ্ড আর বেঈমান যে আমি নিজেই হয়ে আছি অনেক আগে, কিন্তু একটা সামাজিক চাহনির লজ্জায় তা ঢেকে রাখতে বাধ্য হয়েছি। কারণ, যুক্তি হিসাবে অপরাধ স্বীকার করেও একটি খোঁড়া যুক্তি তবু দাড় করিয়ে ছাড়ি আর সেই যুক্তিটির শেষ ভাষা হল, “মানুষ লাঠির ভয়ে আত্মহত্যা করে না, আত্মহত্যা করে লজ্জার ভয়ে ।' এসো পৃথিবীর মানুষেরা _ তোমরা যে যেমন পোশাকের সাজেই থাক না কেন, যে যেমন চিন্তার ধর্মেই ডুবে থাক না কেন - যত ধর্মের যত বাধনেই আমরা আমাদেরকে বেঁধে রাখি না কেন _ একবার একটি মাত্র শেষ অনুরোধ জানাতে চাই - আমাদের সবার বিশাল এই বুকের গর্তে বিবেকের ডাগর চোখে একবার মেখে নেই কোরান সাগরের অবপ্তষ্ঠিত পা হতে মাথা পর্যন্ত উলঙ্গ সত্যের নীল ছবি! হযরত আনাস (রাঃ) বর্ণনা করেছেন যে, রসুলাল্লাহ দেঃ) বলেছেন, “আমার জীবন যার হাতে সেই আল্লাহর কসম করে বলছি, কেহই মুসলমান হতে পারে না, যে পর্যন্ত না সেযা পছন্দ করে নিজের জন্য তা সে পছন্দ করে অপরের জন্য । (বোখারী এবং মোসলেম শরীফ) । হুজুর পাক (েঃ)-এর এই হাদীসটির তথ্য এত গুরুত্বপূর্ণ বিজ্ঞানময় এবং এই হাদীসটির প্রতিটি কথায় কথায় মুক্তোর মত ঝক ঝক করছে মানবধর্মের অদ্বিতীয় সেবার উজ্জ্বল সাম্যবাদ । শুধু কি তাই? সাদামাটা ভাষার ঝাঁপিতে লুকিয়ে আছে সার্বজনীন একমুঠো উগ্র দ্যুতিচ্ছটায় চোখ ধাধিয়ে দেওয়ার তীক্ষ হুমকি। এই তীক্ষ হুমকি মানবজাতির প্রতিটি মানুষের হৃদয়কে ভাবিয়ে তোলে। “কেহই মুসলমান হতে পারে না' অর্থাৎ মুসলমানরূপ ভূমির সীমানার কাছেও থাকার স্বীকৃতি নেই। কার জন্য এত বড় হুমকি? কে সে যে মুসলমানরূপ ভূমির সীমানাতেও স্থান পেল না? সেই মানুষটিকে এই হুমকি দিয়ে সাবধান করে দিচ্ছে, যে নিজের সুখ-দুঃখকে তারই মত আর একটি মানুষ ভাইকে ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী লিখিত বইগুলো সংগ্রহ করুন- সুফিবাদ প্রকাশনালয় ৷ মো: ০১৭১৭৬৩৬৩৫৩ ড/৬/৬/.09108191191751100.0010)
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।